Home » Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, Freedom Fighter, News, Report, War Crime, War Criminal, আমাদের সময়

জিয়া পাকিস্তানের চর হিসেবেই মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন : কামরুল ইসলাম

16 April 2010 Author: মিজান রহমান [Mizan Rahman] Original Source: Link

’৭৫-এর নারকীয় হত্যাকাণ্ডে তার পরোক্ষ মদদ ছিল

আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, ’৭৫-এর নারকীয় হত্যাকাণ্ডে জিয়াউর রহমানের পরোক্ষ মদদ ছিল। তার সরকারের আমলে মন্ত্রিসভায় পাকিস্তানি দালাল আব্দুল আলীমকে মন্ত্রিসভায় ঠাঁই এবং গোলাম আযমকে নাগরিকত্ব দেয়াসহ খুনিদের পুনর্বাসন করা হয়। এ থেকে স্পষ্ট প্রতীয়মান হয়, তিনি পাকিস্তানের চর হিসেবে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন। গতকাল জাতীয় প্রেসকাবে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে মুজিবনগর সরকারের ভূমিকা শীর্ষক এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

বঙ্গবন্ধু একাডেমির আহ্বায়ক আলহাজ হেমায়েত উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ওবায়দুল কাদের এমপি। অন্যান্যের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়েল উপাচার্য ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, আওয়ামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় অ্যাড. জাহানারা বেগম রোজী, বাংলাদেশ কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক এমএ করিম প্রমুখ বক্তৃতা করেন।

তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচার আনত্মর্জাতিক মানের হবে। এ বিচার নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। বিচার নিয়ে বিএনপি যে কথাবার্তা বলছে এটা তাদের সহযোগীদের রক্ষার জন্য বলছে। কারণ তাদের সঙ্গে আঁতাত করে বিএনপি ক্ষমতায় ছিল। প্রকৃতপক্ষে বিএনপি যুদ্ধাপরাধীদের বিচার চায় না।

এসময় ওবায়দুল কাদের সরকারি দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, সংযত থাকুন, সংবেদনশীল হোন, বিরোধী দলের মন খারাপ। কারণ দুই তৃতীয়াংশ মেজরিটি থেকে এখন তারা ত্রিশটি নিয়ে মাইনোরোটিতে পরিণত হয়েছে। তাদের ব্যর্থতা আমাদের আজকের ক্ষমতা।

Keywords/Tags: , , , , , , , , , , , , , , , , , ,

Added by: abishchruto

Comments are closed.