Home » Archive

Articles Archive for April 2010

Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Controversy, Dhaka, News, War Criminal, ইত্তেফাক »

[30 Apr 2010 | No Comment ]

[বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরীর প্রাণনাশের আশংকায় গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের কোতোয়ালী থানায় একটি জিডি হয়েছে। জিডিতে অভিযুক্তরা হলেন মঈনুদ্দিন খান বাদল এমপি, বাংলাদেশ মুক্তি সংগ্রাম ও মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র ট্রাস্ট চট্টগ্রামের চেয়ারম্যান ডা. মাহফুজুর রহমান এবং চট্টগ্রাম মহানগরী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক দানু। জিডি করেছেন নগরীর চট্টেশ্বরী এলাকার বাসিন্দা এমএ হাশেম রাজু।]…

Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Collaborators, Crimes Against Humanity, Dhaka, Due Process & Trial Standards, Genocide, History, Mass grave, Op-Ed, Rwanda, Rwanda Trial, War Crime, War Criminal, প্রথম আলো »

[29 Apr 2010 | No Comment ]

১৯৯৪ সালে আফ্রিকার রুয়ান্ডায় মাত্র তিন মাসের মধ্যে প্রায় আট লাখ মানুষ নিহত হয়। নিহত লোকজনের অধিকাংশই টুটসি সম্প্রদায়ের, ঘাতকেরা প্রায় সবাই প্রতিদ্বন্দ্বী হুটু সম্প্রদায়ের। কামান-বন্দুক নয়, অধিকাংশ মানুষই মারা গিয়েছিল চাকু, ছুরি আর কাস্তে জাতীয় ধারালো অস্ত্রের আঘাতে। মহিলা, শিশু কেউ নিস্তার পায়নি। নিরাপদ ভেবে অনেকে আশ্রয় নিয়েছিল গির্জায়। হুটু পাদ্রিরা নিজেরাই খুনিদের আমন্ত্রণ জানিয়ে নিয়ে আসেন, তাঁদের চোখের সামনে কচুকাটা করা হয় প্রতিটি আশ্রয়প্রার্থীকে। জ্বালিয়ে দেওয়া হয় বাড়িঘর, গ্রামের পর গ্রাম জ্বলে খাক হয়। এমন নির্মম জাতিহত্যার তুলনা মেলে দ্বিতীয় মহাযুদ্ধের সময় ফ্যাসিস্ট জার্মানির হাতে ইহুদি হত্যায় এবং …

Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Collaborators, Conspiracy, Crimes Against Humanity, Dhaka, Due Process & Trial Standards, Freedom Fighter, Law, News, War Crime, War Criminal, প্রথম আলো »

[29 Apr 2010 | No Comment ]

‘মুক্তিযুদ্ধে ঘাতক পাকিস্তানি বাহিনীর সহচর ঘৃণ্য রাজাকার, আল-বদর, আল-শামসরা বাংলার জনপদে লুটপাট, অগ্নিসংযোগ ও ধর্ষণ করে মানবতাবিরোধী কর্মকাণ্ড ঘটিয়েছে। এসব যুদ্ধাপরাধীর বিচার শেষ না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না।’
যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে শতাধিক মুত্তিযোদ্ধার সন্তানের এ শপথে গতকাল বুধবার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ প্রকম্পিত হয়ে ওঠে। প্রজন্ম থেকে প্রজন্মে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দেওয়ার শপথও নেন তাঁরা। ওয়ার্ল্ড ইউনিভার্সিটির উপাচার্য আবদুল মান্নান চৌধুরী তাঁদের শপথবাক্য পাঠ করান।
আমরা মুক্তিযুদ্ধের সন্তান, প্রজন্ম মুক্তিযোদ্ধা, প্রজন্ম ’৭১ ও বাংলাদেশ এন্টারপ্রাইজ ফর ডেভেলপমেন্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ যৌথভাবে বিকেল …

Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Collaborators, Dhaka, Genocide, History, Law, Mass grave, News, War Crime, War Criminal, প্রথম আলো »

[29 Apr 2010 | No Comment ]

যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে নীলফামারীর জলঢাকার কালীগঞ্জ বধ্যভূমি এলাকায় গত মঙ্গলবার মানববন্ধন হয়েছে। কালীগঞ্জ গণহত্যা দিবস উপলক্ষে আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে একটি সংগঠনের উদ্যোগে এ মানববন্ধন হয়।
দুস্থ শিশুদের জন্য চাওড়াডাঙ্গী গ্রামে স্থানীয় ব্যক্তিদের উদ্যোগে গড়ে ওঠা চাঁদমণি নামের সংগঠনের এই মানববন্ধনে বধ্যভূমি এলাকায় সহস্রাধিক নারী ও পুরুষ অংশ নেয়।
এই দিবস উপলক্ষে কালীগঞ্জ বঙ্গবন্ধু বাজারে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এতে সভাপতিত্ব করেন জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শহিদুল ইসলাম ভূঞা। এতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদ হোসেন, চাঁদমণির প্রতিষ্ঠাতা পিজিরুল আলম, সাব্বির হাসান, শহীদ পরিবারের সদস্য অমর কৃষ্ণ …

Bangladesh, Bangladesh 1971 Trials, Crimes Against Humanity, Daily Star, Due Process & Trial Standards, English, International Crimes Tribunal (ICT), Justice, Law, News, Transparency, War Crime, War Criminal »

[29 Apr 2010 | No Comment ]

War Crimes Trial
Eight pro-BNP-Jamaat lawyers yesterday expressed concern over a statement made by Law Minister Shafique Ahmed on April 25 that the investigation agency would submit charge sheets against some persons for crimes against humanity within next month.
In a joint statement, they said the law minister’s statement blatantly interferes with the independent functioning of the investigation and prosecution agencies of the international crimes tribunal.
Under section 9 of the International Crimes (Tribunal) Act, 1973, the proceedings before a tribunal will commence upon the submission by the chief prosecutor of formal charges, …

Bangladesh, Bangladesh 1971 Trials, Collaborators, Conspiracy, Crimes Against Humanity, Daily Star, Dhaka, Due Process & Trial Standards, English, Law, News, Propaganda, War Crime, War Criminal »

[29 Apr 2010 | No Comment ]

State Minister for Liberation War Affairs AB Tajul Islam yesterday urged the pro-liberation forces to remain united to resist any conspiracy to foil the trial of war criminals.
“The anti-liberation forces have been engaged in hatching conspiracy to foil the trial by bringing different issues such as water, gas and power crises into focus. But we along with all other pro-liberation forces will have to remain united against the conspiracy,” he said.
The minister made the call while addressing an oath taking ceremony for the children of freedom fighters at the Central …

Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, Report, War Criminal, জনকন্ঠ »

[29 Apr 2010 | No Comment ]

[১৯৭১ সালে যারা দেশে মানবতাবিরোধী অপরাধ করেছিল, তাদের বিচার হবেই। কারোর বিভ্রান্তিমূলক বক্তব্য বা উক্তি বিচার বন্ধ করতে পারবে না। অপরাধ হলে বিচার না করলে আইনের শাসন থাকে না। বিচারবিরোধী বক্তব্য যাঁরা দিচ্ছে, তাঁরা আইনের শাসন বিরোধী কথাবার্তা বলছেন। আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ জনকণ্ঠকে এ কথা বলেছেন। ]…

Bangladesh, Religion, Report, War Criminal, জনকন্ঠ »

[29 Apr 2010 | No Comment ]

…[গত ১৭ মার্চ আল ফালাহ মিলনায়তনে মগবাজারে ছাত্রশিবির আয়োজিত এক সভায় রফিকুল ইসলাম, দেলাওয়ার হোসাইন সাঈদী ও আসম ইয়াহিয়া বক্তৃতা দান কালে মতিউর রহমান নিজামীকে মহানবী হযরত মুহাম্মদ (স) এর সাথে তুলনা করে বক্তব্য প্রদান করেন। মতিউর রহমান নিজামী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদ সে সময় হাততালি দিয়া তাদের বক্তব্য সমর্থন করে সারা বিশ্বের কোটি কোট মুসলমানের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন।]

Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Controversy, News, জনকন্ঠ »

[29 Apr 2010 | No Comment ]

..[শিবির নিয়ে প্রশ্ন তোলায় নির্বাচন কমিশনের ওপর ক্ষেপেছে জামায়াতে ইসলামী। নির্বাচন কমিশনের (ইসি) এ সংক্রান্ত চিঠির জবাবে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে জামায়াত। বুধবার কমিশনকে দেয়া জামায়াতের চিঠিতে গণমাধ্যমের প্রতিও বিষোদগার করা হয়েছে। এছাড়া ছাত্র সংগঠন বিষয়ে চিঠি পাঠিয়ে ইসি সাংবিধানিক মর্যাদা ক্ষুণ্ন করেছে এবং প্রতিষ্ঠানের নিরপেক্ষতাকে প্রশ্নবিদ্ধ করেছে বলে মতামত দিয়েছে দলটি।]…

Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Crimes Against Humanity, Dhaka, Due Process & Trial Standards, International Crimes Tribunal (ICT), Interview, Law, Prosecution, Statement, Transparency, কালের কন্ঠ »

[28 Apr 2010 | No Comment ]

মুক্তিযুদ্ধের সময় মানবতার বিরুদ্ধে অপরাধকারীদের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক ট্রাইব্যুনাল ও আইনজীবী প্যানেলের সদস্য নির্বাচন করার ক্ষেত্রে সরকার চারটি মানদণ্ডকে গুরুত্ব দিয়েছে। সেগুলো হচ্ছে_সততা, সাহসিকতা, দক্ষতা ও মহান স্বাধীনতা যুদ্ধের প্রতি অবিচল আনুগত্য। আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম গত ২৬ এপ্রিল সুইডেন সফরে এসে বিশেষ এক সাক্ষাৎকারে এ তথ্য জানান।
আইন প্রতিমন্ত্রী বলেন, সততা ও সাহসিকতার অভাব থাকায় বাংলাদেশের অনেক বয়োজ্যেষ্ঠ এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুপরিচিত আইনজীবীকেও ট্রাইব্যুনালের প্যানেলে রাখা হয়নি। ভবিষ্যতে ট্রাইব্যুনালের প্রয়োজনে হয়ত অনেককে এ প্যানেলের অন্তর্ভুক্ত করা হতে পারে।
বাংলাদেশ সরকারের আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বেসরকারি এক শিক্ষা সফরে …

Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Collaborators, Khabor, New York, News, Report, United States, War Crime, War Criminal »

[28 Apr 2010 | No Comment ]

যুদ্ধপরাধী হিসাবে গুরুতর অভিয়ুক্ত মির কাশেম আলী যুক্তরাষ্ট্রে আগমন ও তার রাজনৈতিক কর্মসূচীকে ঘীরে সৃষ্টি হয়েছে ব্যাপক তোলপাড়। সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগের জেনে যায় তার ইসলামী উম্মার ব্যানারে সাউথ জার্সীর ডেটফোর্ড কাউন্টির এলেটো ক্যাটারিং হাউজে রাজনৈতিক সমাবেশের আগাম সংবাদ। কথাছিল আজ সোমবার সন্ধ্যে সাত টায় সভা করার। দাওয়াতি কর্মকান্ডও শেষ।ধর্মিয় ব্যানারে আয়োজন, উর্দেশ্য নিরপেক্ষতার লেবাজে নারী পুরুষের অধিক সমাগম। সাউথ জার্সী মেট্রো আওয়ামী লীগ আয়োজন করে জরুরী সভার।স্খানীর ইনডিয়ানার হোটেলে সংঘঠনের সভাপতি জাহাংগীর ভূঞার সভাপতিত্বে আনুষ্ঠিত সভার বক্তারা সভাই সোচ্চার। যুদ্ধপরাধীর মুখোশ উম্মোচনের কঠিন প্রত্যয়।সংঘঠনের সাধারন সম্পাদক জসিম উদ্দিন …

Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, International Crimes Tribunal (ICT), Report, ভোরের কাগজ »

[28 Apr 2010 | Comments Off ]

[একাত্তরে মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িতদের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অফিসের অবকাঠামোগত সুযোগ-সুবিধা বাড়াতে উদ্যোগ নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে তদন্ত সংস্থার প্রধান মোঃ আব্দুল মতিনকে গতকাল মঙ্গলবার গাড়ি বরাদ্দ দেয়া হয়েছে। প্রয়োজনীয় লোকবল নিয়োগ দেয়ার জন্যও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারকে নির্দেশ দিয়েছে আইন মন্ত্রণালয়। তবে তদন্ত সংস্থা ও আইনজীবী প্যানেলের সদস্যদের এখন পর্যন্ত বসার কড়্গসহ অন্যান্য সুবিধা দেয়া হয়নি।]…