Home » Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Crimes Against Humanity, Dhaka, News, Propaganda, War Criminal, আমাদের সময়

নিজামীর দাবি মুক্তিযোদ্ধা সার্টিফিকেট পেয়েও নেননি

18 May 2010 Author: দীনেশ দাস Original Source: Link

জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামী দাবি করেছেন, দেশ স্বাধীনের পর তার বন্ধুরা তাকে মুক্তিযোদ্ধার সার্টিফিকেট দিতে চেয়েছিলেন। কিন্তু তিনি তা নেননি। তার দাবি, লুকোচুরি পছন্দ করেন না বলে বন্ধুদের প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন।

গতকাল বিকেলে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জামায়াত সমর্থিত জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের নেতারা সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন। এ সময় সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

নিজামী বলেন, পিণ্ডির জিঞ্জির ভেঙ্গে দিল্লীর জিঞ্জিরে আবদ্ধ হতে চাননি বলে একাত্তরে তাদের ভিন্ন রাজনৈতিক অবস্থান ছিল। কিন্তু দলের একজন নেতাও কোনো অপকর্মে জড়িত ছিল না বলে দাবি করেন তিনি।

নিজামী আরো দাবি করেন, একাত্তরে প্রবাসী সরকারের সঙ্গে ভারতের অনেক গোপন চুক্তিকে শেখ সাহেব পছন্দ করতেন না। সে কারণে তিনি দেশে ফিরেই বাহাত্তরের ১০ জানুয়ারি আজকের সোহরাওয়ার্দী উদ্যানের জনসভায় বাংলাদেশকে বিশ্বের তৃতীয় বৃহত্তম মুসলিম দেশ হিসেবে উল্লেখ করেছিলেন। এটা ছিল ভারতের ষড়যন্ত্রের বিরুদ্ধে একটি প্রতিবাদ।

নিজামী যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়ার প্রসঙ্গ টেনে বলেন, ভারতের আধিপত্যবাদী আচরণের বিরুদ্ধে সোচ্চার ইসলামী শক্তিকে রাজনীতির মাঠ থেকে সরিয়ে দিতে যুদ্ধাপরাধী ইসু তোলা হচ্ছে।

মুজাহিদ দাবি করেন, ‘প্রকৃত’ পাঁচ হাজার মুক্তিযোদ্ধা জামায়াতের সঙ্গে যুক্ত আছে।

জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার মোসলেম উদ্দিন বলেন, যুদ্ধের কমান্ডার যুদ্ধাপরাধী হয়। সাধারণ সৈনিক কখনো যুদ্ধাপরাধী হয় না। যুদ্ধাপরাধের বিচারের জন্য তিনি ভারতে ফেরৎ পাঠানো ১৯৫ জন সেনাকর্মকর্তাকে দেশে এনে বিচার শুরুর দাবি করেন।

Keywords/Tags: , , , , , , , , , ,

Added by: abishchruto

2 Comments »

  • shah shamim said:

    একেই বলে সাচ্চা আলবদর! তাই ভুয়া মুক্তিযোদ্ধার সার্টিফিকেটও নেননি মতিউর রহমান নিজামী। এরকম সাচ্চা আলবদরের বিচার না করা হলে আমরা ইতিহাসের কাছে অপরাধী হয়ে থাকব।

  • sarwar said:

    সাচ্চা জানোয়ার নিজামী । বেঈমান বেহায়া নিজামী আর কত বেঈমানী করবে বাংলার মানুষের সাথে। এদের বিচার না করলে তো আমরা পাপী হয়ে থাকবো। আখেরাতে আমাদেরকেো জবাবদিহিতা করতে হবে এর জন্য। সুতরাং অনতিবিলম্বে আমরা এই নিজামীদের ৭১ এ যুদ্ধাপরাধের দায়ে বিচার চাই।

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.