যুদ্ধকালীন অপরাধের দায়মুক্তি পাচ্ছেন মুক্তিযোদ্ধারা
প্রায় ৪০ বছর পর মুক্তিযুদ্ধের সময় যুদ্ধে অংশগ্রহণকারীদের অপরাধের দায়মুক্তি দিয়ে আইন প্রণয়ন করতে যাচ্ছে সরকার। মুক্তিযুদ্ধকালীন সম্মুখ সমরে পাকিস্তানী হানাদার বাহিনী কিংবা এদেশীয় রাজাকারদের হত্যা, বাড়িঘর জ্বালিয়ে দেয়াসহ যেসব অনিবার্য কাজ করতে হয়েছে এবং প্রচলিত আইনে যা অপরাধ তার দায় থেকে মুক্তি দিয়ে এ আইন প্রণীত হবে।
জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি এ আইনসহ সংবিধানের বিভিন্ন বিধান কার্যকর করতে আরও প্রায় চল্লিশটি আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে। আইন কমিশনকে এসব আইনের খসড়া তৈরি করে সংসদীয় কমিটির কাছে উপস্থাপন করতে বলা হয়েছে। আইন কমিশন ইতিমধ্যেই এসব আইনের খসড়া তৈরি করার উদ্যোগ গ্রহণ করেছে।
কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, স্বাধীনতার ৪০ বছর পরেও এ ধরনের আইন প্রণয়ন করা হয়নি বলেই জামায়াত এখন ওই সময়ের কর্মকা ের জন্য মুক্তিযোদ্ধাদের বিচার চাওয়ার সাহস দেখায়। এ আইন অনেক আগেই হওয়া উচিত ছিল। সংবিধানে উলেস্নখ আছে এমন অনেক বিষয় কার্যকর করার আইন না থাকায় নানা বিপত্তি দেখা দিচ্ছে। সাংবিধানিক বাধ্যবাধকতার আইনগুলো প্রণয়ন করে যেতে চান তারা।
সম্প্রতি বিচারপতিদের শপথ নিয়ে যে বিভ্রান্তি দেখা দিয়েছে তাও এ সম্পর্কিত আইন না থাকার কারণেই হয়েছে বলে জানান তিনি। তিনি বলেন, রাষ্ট্রপতি তার সাংবিধানিক ক্ষমতাবলে বিচারপতি নিয়োগ দিয়ে থাকেন। কিন্তু বিচারপতির যোগ্যতা কী হবে তা কোথাও বলা নেই। সে থার্ড ক্লাস পেলেও কি হবে না ফার্স্ট ক্লাস পেলেও কি হবে তা বলা না থাকায় এ নিয়ে বিতর্ক চলছেই। বিচারপতিদের নিয়োগ সম্পর্কিত সুস্পষ্ট আইন থাকা দরকার। রাষ্ট্রাপতি বিচারপতি নিয়োগ দিয়েছেন, এখন প্রধান বিচারপতি শপথ না নিলে কি হবে তাও কোথাও বলা নেই।
সংসদীয় কমিটির তার কাজের জন্য কাউকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন মনে করলে তাকে হাজির করার কোন আইন নেই। তাই ডাকার পরেও তারা না এসে পারেন। এসব সুনিদিষ্ট করতেই এসব আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সুরঞ্জিত সেনগুপ্ত।
সংসদীয় কমিটি জানিয়েছে, কমিটির পরের বৈঠক থেকে এ সম্পর্কিত আইনগুলো আসবে। পর্যায়ক্রমে এগুলো পাস করা হবে।
Keywords/Tags: 1971, amader somoy, Freedom Fighter, liberation war, আমাদের সময়, দায়মুক্তি, মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা, ১৯৭১









[...] strange news item appeared a few days ago. According to Amader Shomoy (30 May 2010), the Parliamentary Committee on Law, Justice and Parliamentary Affairs has taken the [...]
Leave your response!