Home » Archive

Articles Archive for 12 June 2010

Bangladesh, Bengali, Dhaka, Editorial, Extremism, Fundamentalism, যায়যায়দিন »

[12 Jun 2010 | No Comment ]

পাকিস্তান সৃষ্টির পরপরই এদেশের অনেক রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, শিল্পী, সাহিত্যিক এবং সমাজসেবী বুঝতে পেরেছিলেন যে ধর্ম ও সাম্প্রদায়িকতা-ভিত্তিক সৃষ্ট একটা রাষ্ট্র যা ভৌগোলিক অবস্থানে নাজুক তাকে টিকিয়ে রাখা খুব সহজ হবে না। এমনকি প্রতিক্রিয়াশীল মুসলিম লীগের নেতারা যারা পাকিস্তান আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন তারাও জানতেন যে পাকিস্তান একটা টেকসই রাষ্ট্র হওয়ার নয়। আর প্রগতিশীল বামপন্থীরাও সাম্প্রদায়িকতাভিত্তিক একটা রাষ্ট্র সৃষ্টি শুভ দৃষ্টিতে দেখেননি। তাই যে নীতিভিত্তিক পাকিস্তান সৃষ্টি হলো তার বিকল্প চিন্তাধারা তাদের পাকিস্তান সৃষ্টির আগ থেকেই ছিল। এমনকি মুসলিম লীগের খাতায় নাম থাকা সত্ত্বেও বিভিন্ন সাংস্কৃৃতিক গোষ্ঠীর সদস্যরা বিকল্প অনুসন্ধানে তৎপর ছিলেন। …

Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, News, Politics, War Criminal, মানবজমিন »

[12 Jun 2010 | No Comment ]

স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বাংলাদেশকে একটি জঙ্গিরাষ্ট্র বানানোর ষড়যন্ত্র করছে জামায়াত ও বিএনপি। যুদ্ধাপরাধের বিচার শুরু হওয়ায় তারা দিশেহারা হয়ে গেছে। এজন্য তারা দেশকে অস্থিতিশীল করার নানা পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। এজন্য হরতাল ডাকা হয়েছে।
তিনি বলেন, জিয়াউর রহমান বঙ্গবন্ধুর যে খুনিদের আশ্রয় দিয়েছিল, সেই খুনিদের বিচার করেছে এ সরকার। এখন যুদ্ধাপরাধীদের বিচার শুরু হওয়ায় সরকারকে অস্থিতিশীল করার জন্য হরতালসহ বিভিন্ন আন্দোলনের ডাক দিয়েছে বিএনপি। তিনি গতকাল গণতন্ত্র মুক্ত দিবস উপলক্ষে বিকাল ৫টায় গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চে  আওয়ামী যুবলীগ আয়োজিত এক আলোচনা সভায় …

Bangladesh, Bengali, Dhaka, News, War Criminal, কালের কন্ঠ »

[12 Jun 2010 | No Comment ]

নির্বাচনী আচরণবিধি ভাঙার অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত শুরু করেছে পুলিশ। সাকা চৌধুরীর বক্তব্য যেসব পত্রিকায় প্রকাশিত হয়েছে, মামলার তদন্ত কর্মকর্তা গতকাল শুক্রবার এর কপি সংগ্রহ করেছেন। আরো সাক্ষ্য-প্রমাণের জন্য সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদেরও জবানবন্দি নেবেন বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।
চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কোতোয়ালি থানার এসি কাজী হেলাল উদ্দিন কালের কণ্ঠকে বলেন, মামলা রেকর্ড করার পর উপপরিদর্শক (এসআই) জাহিদ হোসেনকে তদন্তকারী কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। তিনি ইতিমধ্যে তদন্ত শুরু করেছেন। সালাহউদ্দিন কাদেরের সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের জবানবন্দি গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে।
মামলা …

Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, News, প্রথম আলো »

[12 Jun 2010 | No Comment ]

সেক্টর কমান্ডারস ফোরামের ভাইস চেয়ারম্যান লে. কর্নেল (অব.) আবু ওসমান চৌধুরী বলেছেন, ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে লড়াই করে স্বাধীনতা ছিনিয়ে এনেছিলেন মুক্তিযোদ্ধারা। ঠিক একইভাবে যুদ্ধাপরাধীদের বিচারকাজ ত্বরান্বিত করতেও তাঁদের সাহসী ভূমিকা রাখতে হবে। কুষ্টিয়ার লালন একাডেমি মিলনায়তনে গতকাল শুক্রবার সেক্টর কমান্ডারস ফোরাম কুষ্টিয়া শাখার অভিষেক ও মুক্তিযোদ্ধা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মুক্তিযোদ্ধা শামসুল হুদার সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন স্বাধীনতার ঘোষণাপত্রের রচয়িতা ও মুক্তিযুদ্ধের সংগঠক এম আমীর-উল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন সেক্টর কমান্ডারস ফোরামের মহাসচিব লে. কর্নেল (অব.) হারুন-অর-রশিদ, ফোরামের সাংগঠনিক সম্পাদক মেজর জেনারেল (অব.) মাসুদুর …

Article, Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, Due Process & Trial Standards, Justice, War Crime, War Criminal, সমকাল »

[12 Jun 2010 | No Comment ]

‘যুদ্ধাপরাধীরা সবাই মুসলমান বলে মুসলমান অধ্যুষিত বাংলাদেশে তাদের বিচার করা দুরূহ’ এটি একটি খেলো যুক্তি। নাৎসি যুদ্ধাপরাধীরা সবাই ছিল খ্রিস্টান এবং প্রধান অপরাধীরা ছিল জার্মান। তাই বলে ব্রিটেন, ফ্রান্স, আমেরিকার মতো খ্রিস্টান দেশগুলোর দ্বারা জার্মানির অন্তর্গত নুরেমবার্গ শহরেই এই যুদ্ধাপরাধীদের বিচার হতে কোনো বাধা হয়নি। বাংলাদেশে একাত্তরের যুদ্ধাপরাধীরা কোন ধর্মের লোক তা একটা বিচার্য বিষয় নয়। অপরাধ যে করে সে-ই অপরাধী। ধর্ম দ্বারা তার পরিচয় নির্ধারিত হয় না। বাংলাদেশে এমন একটি পরিবার নেই, যারা একাত্তর সালে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই যুদ্ধাপরাধীদের বর্বর কার্যকলাপের শিকার হয়নি। ফলে বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচারের দাবি আজ এত সোচ্চার। এই দাবি পূরণ না করলেই বরং আওয়ামী লীগ সরকার জনপ্রিয়তা হারাবে।

Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Collaborators, Dhaka, News, আমাদের সময় »

[12 Jun 2010 | No Comment ]

একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া সম্পন্ন না করতে পারলে আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে যাবে। গতকাল বিশ্ব বাঙালি পরিষদ ও শেরে বাংলা জাতীয় স্মৃতি সংসদ-এর যৌথ আয়োজনে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পাট ও বস্ত্রমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী এমপি একথা বলেন।
তিনি আলোচনা সভার আয়োজকদের উদ্দেশে বলেন, শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে বসে যুদ্ধাপরাধীদের বিচার চাইলে বিচার পাওয়া যাবে না। এতে হয়ত কিছু লোকের ব্যক্তিগত প্রচার হবে। তিনি বলেন, বিচার পেতে হলে খোলা ময়দানে বিচারের দাবি তুলতে হবে।
অনুষ্ঠানে সরকারি প্রতিষ্ঠানবিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান মহিউদ্দিন খান আলমগীর বলেন, যুদ্ধাপরাধীদের …