Home » Archive

Articles Archive for 14 June 2010

Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Collaborators, Controversy, Crimes Against Humanity, Dhaka, Evidence, Fundamentalism, Genocide, History, Investigation, Justice, Law, News, Politics, Prosecution, Staff Report, War Crime, War Criminal, আমার দেশ »

[14 Jun 2010 | No Comment ]

শুধু রাজধানী ঢাকার যুদ্ধাপরাধীদের বিচার করার কথা জানিয়েছেন আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। গতকাল এক অনুষ্ঠানে তিনি বলেন, আমরা সারাদেশে ছড়িয়ে থাকা যুদ্ধাপরাধীদের বিচার করব না। মুক্তিযুদ্ধের সময় ঢাকায় বসে যারা তাদের সংগঠিত করেছে কেবল চিহ্নিত সেসব যুদ্ধাপরাধীর বিচার করা হবে।
গতকাল এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও জানান, খুব শিগগিরই যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে।
উল্লেখ্য, যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া শুরু থেকেই সরকারের দায়িত্বপ্রাপ্ত কর্তাব্যক্তিরা বিভিন্ন সময়ে পরস্পরবিরোধী মন্তব্য দিয়ে আসছেন। প্রথমদিকে যুদ্ধাপরাধীদের বিচারের কথা বলা হয়েছে। পরবর্তীতে আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ জানান, যুদ্ধাপরাধী নয়, বিচার হবে মানবতাবিরোধী অপরাধের …

Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, Due Process & Trial Standards, International Crimes Tribunal (ICT), Justice, Law, Mobilisation, News, Politics, Report, আমাদের সময় »

[14 Jun 2010 | No Comment ]

যুদ্ধাপরাধ বিচারের লক্ষে প্রণীত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সম্ভাব্য সংস্কার নিয়ে পরামর্শ করতে গতকাল আইন কমিশনে গিয়েছিলেন বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেন। এ সময় তার সঙ্গে ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদও ছিলেন। পরে তারা ট্রাইব্যুনালে আইনমন্ত্রীর উপস্থিতিতে আইনজীবী প্যানেলের সঙ্গেও কথা বলেন। আইনজীবী প্যানেলের সঙ্গে বৈঠকে এ দুই আইনজীবী ট্রাইব্যুনালে কী ধরণের সমস্যা মোকাবেলা করতে হবে তা নিয়ে আলোচনা করেছেন।
ট্রাইবুনালের কাজের অগ্রগতির খোঁজ নিতে গতকাল ট্রাইব্যুনালে যান আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ। এটর্র্নি জেনারেল মাহবুবে আলমের উপস্থিতিতে ট্রাইব্যুনালের চেয়ারম্যানের কক্ষে সাড়ে তিন ঘন্টা বৈঠক করেন আইনমন্ত্রী। বৈঠকে ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক ও …

Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, News, Politics, যুগান্তর »

[14 Jun 2010 | No Comment ]

সিসিসি নির্বাচনে নাগরিক কমিটির মেয়র প্রার্থী মহিউদ্দিন চৌধুরীর পক্ষে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ এমপি। রোববার তিনি বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি আমরা। মহিউদ্দিন গত তিনবার মেয়র থাকাকালে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। ওয়ান-ইলেভেনের সময় নির্যাতিত হয়েছিলেন। নির্বাচন কমিশনের সব নিয়ম-কানুন মেনেই তারা প্রচারণা চালাচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, বিএনপি-জামায়াত জোট ভোলার মতো সিসিসি নির্বাচন নিয়েও রাজনৈতিক ইস্যু তৈরির ষড়যন্ত্র করছে। তারা পারে না এমন কোন কাজ নেই। তোফায়েল আহমেদ বলেন, সিসিসি নির্বাচনে বিজয়ের মাধ্যমে প্রমাণ করতে চাই বাংলার মানুষ যুদ্ধাপরাধীর বিচার চায়। …

Article, Bangladesh, Bengali, Controversy, Dhaka, প্রথম আলো »

[14 Jun 2010 | No Comment ]

বাংলাদেশের মুক্তিযুদ্ধ, বিশেষত মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনী পরিচালিত গণহত্যার ব্যাপকতা ও ভয়াবহতা নিয়ে সংশয় সৃষ্টির একটা প্রচেষ্টা দেশের বাইরে সম্প্রতি বেশ জোরদার হয়েছে বলে মনে হয়। এই অনুমানের পেছনে ‘ষড়যন্ত্র তত্ত্ব’-এর কোনো ভূমিকা নেই। কিছুদিন যাবৎ যুক্তরাষ্ট্রের বিভিন্ন এলাকায় অনুষ্ঠিত একাডেমিক সম্মেলনে উপস্থিত দর্শক-শ্রোতাদের প্রশ্ন থেকে আমার এই ধারণা। গত মাসে ওয়াশিংটনে জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের স্কুল অব অ্যাডভান্সড ইন্টারন্যাশনাল স্টাডিজের উদ্যোগে আয়োজিত পাকিস্তানবিষয়ক একটি সম্মেলনে একাধিক বাংলাভাষী শ্রোতার কাছ থেকে প্রায় একই ধরনের প্রশ্নের মোকাবিলা করতে হয়েছে আমাকে।
পাকিস্তানবিষয়ক এই সম্মেলনের আয়োজক আয়শা সিদ্দিকা। তাঁর অনুরোধেই পাকিস্তানের শিক্ষা পরিস্থিতি নিয়ে একটি …