Articles Archive for 15 June 2010
Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Collaborators, Dhaka, Evidence, News, ইত্তেফাক »
মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের পক্ষে ভূমিকা পালনকারী শান্তি কমিটির চেয়ারম্যান ও সদস্যদের কোন তালিকা সরকারের কাছে নেই। গত রবিবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এই তথ্য জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম। আওয়ামী লীগের এ বি এম আবুল কাসেমের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে রক্ষিত রেকর্ডপত্র পর্যালোচনায় শান্তি কমিটির সদস্যদের তালিকা সংক্রান্ত কোন তথ্য পাওয়া যায়নি। তবে এ ধরনের তালিকা প্রণয়নের বিষয়টি মন্ত্রণালয়ের বিবেচনায় রয়েছে। সংরক্ষিত আসনের সদস্য অপু উকিলের অপর এক প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধে শহীদ হওয়া পরিবারগুলোকে সনাক্তকরণের পরিকল্পনা সরকারের বিবেচনাধীন …
Bangladesh, Bengali, Dhaka, News, Politics, সংগ্রাম »
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) সংবাদদাতা : গত রোববার বাংলাদেশ জামায়াতে ইসলামী উল্লাপাড়া উপজেলা শাখার উদ্যোগে স্থানীয় জামায়াত কার্যালয়ের সামনে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে সরকারের জামায়াত শিবিরসহ বিরোধী দলের উপর জুলুম নির্যাতনের প্রতিবাদে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পৌর আমীর প্রিন্সিপাল জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে উক্ত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উল্লাপাড়া উপজেলা জামায়াতের আমীর ড. মাওলানা নজরুল ইসলাম, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সেক্রেটারি অধ্যাপক শাহজাহান আলী, সাবেক থানা আমীর আব্দুস সামাদ মিয়া, সদর ইউনিয়ন আমীর মাওলানা তৈয়ব আলী, শিবিরের থানা সভাপতি সোলাইমান হোসেন ও সাবেক থানা সভাপতি রফিকুল ইসলাম প্রধান। …
Bangladesh, Bengali, Dhaka, News, Politics, সংগ্রাম »
জামায়াতের ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ বলেছেন, বিরোধী দলের ওপর দমন নিপীড়ন আর নির্যাতন করেই বর্তমান আওয়ামী লীগ সরকার ক্ষান্ত হয়নি তারা দেশের স্বাধীন সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করতেও এখন মরিয়া হয়ে উঠেছে। তিনি বলেন, সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থাকে টিকিয়ে রাখতে হলে বিরোধী দলের গঠনমূলক সমালোচনা আমলে নিয়ে সরকার নিজেকে সংশোধন করবে এবং বিরোধী দলকে সংসদের ভিতরে ও বাইরে যথাযথ ভূমিকা পালনের সুযোগ দিবে এটাই স্বাভাবিক। কিন্তু বিরোধী দলকে যদি দায়িত্ব পালনের সুযোগ না দিয়ে তাদের ওপর সরকার যদি অব্যাহতভাবে দমন-পীড়ন-নির্যাতন চালায় তাহলে সেখানে সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা …
Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Controversy, Dhaka, Investigation, News, Politics, Prosecution, সংবাদ »
মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অযোগ্যতার কারণে। শুরুতেই তদন্ত সংস্থার প্রধানসহ দুই বিতর্কিত ব্যক্তিকে নিয়োগের মধ্য দিয়েই এ অবস্থার সূত্রপাত ঘটে। বিতর্কিত তদন্ত সংস্থার প্রধান আবদুল মতিন পদত্যাগ করায় পরিস্থিতি কিছুটা অনুকূলে আসলেও এখনও সমস্যা রয়েছে আইনজীবী প্যানেলের ভেতরে। গত ২৫ এপ্রিলে আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে দেয়া প্রধান প্রসিকিউটরের মেমোরেন্ডাম, প্রসিকিউশনের কার্যক্রম এবং আইনমন্ত্রীর সঙ্গে প্রসিকিউশনের রুদ্ধদ্বার বৈঠকের আলোচনায় বিষয়টি স্পষ্ট হয়ে উঠে।
বিচার প্রক্রিয়া এগিয়ে নিতে গত রোববার দুপুরে ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর গোলাম আরিফ টিপু, এটর্নি জেনারেল মাহাবুবে আলম ও অন্যান্য প্রসিকিউটর এবং তদন্ত সংস্থার সদস্যদের …
Bangladesh, Daily Star, Dhaka, English, Extremism, News, Politics, Terrorism »
At least 35 people were injured during a clash between Jamaat-Shibir and Chhatra League activists in the town on Sunday night.
Bangladesh, Bengali, Dhaka, News, Politics, জনকন্ঠ »
স্টাফ রিপোর্টার ॥ অবশেষে আগামী ২৭ জুন ঘোষিত হরতাল কর্মসূচীতে বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার স্পষ্ট ঘোষণা দিল জামায়াত। দলের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ সোমবার আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির ডাকা ২৭ জুনের হরতাল সফল করাসহ নতুন কর্মসূচী ঘোষণা করেছেন। তিনি বলেছেন, সরকার তাদের আন্দোলনে ঠেলে দিচ্ছে। জনগণের নিরাপত্তা রৰায় এই সরকারের পতনের জন্য ঐক্যবদ্ধভাবে আন্দোলন করার কোন বিকল্প নেই। এর আগে পর পর দু’টি সংবাদ সম্মেলনে বিএনপির ডাকা হরতাল সফল করার কথা বললেও তাদের সঙ্গে মাঠে থাকবে কিনা তা স্পষ্ট করেনি চারদলের শরিক এই দলটি।
সোমবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে …
