Home » Archive

Articles Archive for 16 June 2010

Bangladesh, Bengali, Dhaka, News, Politics, কালের কন্ঠ »

[16 Jun 2010 | No Comment ]

যুবলীগের প্রতিরোধের মুখে মঙ্গলবার জামালপুরে ইসলামী ছাত্রশিবিরের ‘শিক্ষা শিবির ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা’ অনুষ্ঠান পণ্ড হয়ে গেছে। যুবলীগকর্মীদের প্রতিরোধের মুখে এ অনুষ্ঠান পণ্ড হয়। এ সময় জামায়াত-শিবির পরিচালিত হিলফুল ফুযুল ট্রাস্টের অফিসের সাইন বোর্ড ও আসবাবপত্র ভাঙচুর করা হয়। জানা গেছে, ইসলামী ছাত্রশিবির মঙ্গলবার সকাল ১০টায় শহরের সরদারপাড়ায় হিলফুল ফুযুল ট্রাস্টের মিলনায়তনে শিক্ষা শিবির ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।

Article, Bangladesh, Bengali, Dhaka, Freedom Fighter, Fundamentalism, Leadership, Politics, War Criminal, যুগান্তর »

[16 Jun 2010 | No Comment ]

অগ্নিযুগের বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরী মানে আমাদের বিনোদ দা এই জানুয়ারিতে একশ’ এক বছরে পদার্পণ করলেন। এই বয়সে তার সম্পূর্ণ অবসর জীবনযাপন করার কথা। বিনোদ দা আজীবন যোদ্ধা। আজীবন যোদ্ধার অবসরের সময় কোথায়? এখনও সমাজে কোনরকম অন্যায়-অবিচার ঘটতে দেখলে এ বাংলাদেশে প্রথমে উচ্চস্বরে যে ক’জন তার প্রতিবাদ করেন, তাদের মধ্যে আমাদের বিনোদ দা’র নাম একেবারে প্রথম কাতারে। চট্টগ্রাম গেলে চেষ্টা করি একবার বাসায় গিয়ে তার আশীর্বাদ নিতে। পরিচিতজনের গলার আওয়াজ শুনলেই বুঝতে পারেন তার জীর্ণ কুটিরে কার আগমন ঘটেছে। বেশ ক’মাস যাওয়া হয়নি। গত ১০ জুন দুপুর ১২টায় তার কুটিরে …

Bangladesh, Dhaka, News, Politics, প্রথম আলো »

[16 Jun 2010 | No Comment ]

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সীতাকুণ্ড উপজেলা আমির শফিকুল মাওলাকে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে সহকারী প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। রিটার্নিং কর্মকর্তা জেসমিন টুলী গতকাল মঙ্গলবার দুপুরে তাঁর নিয়োগ বাতিল করে চিঠি দেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার বিষয়টি গোপন রেখে শফিকুল মাওলা গত শনিবার নির্বাচন কমিশনের প্রশিক্ষণ নেন। এর আগে কমিশন তাঁকে নির্বাচনে ২৩৭ নম্বর কেন্দ্রে (ভেলুয়ারদীঘি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র) সহকারী প্রিসাইডিং কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়। পরে তাঁর দলীয় সম্পৃক্ততার বিষয়টি জানাজানির পর কমিশন তাঁকে দায়িত্ব থেকে সরিয়ে দেয়।
২৩৭ নম্বর কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আলী আজম প্রথম আলোকে …