Home » Archive

Articles Archive for 17 June 2010

Bangladesh, Bengali, Commentary, Dhaka, Politics, আমার দেশ »

[17 Jun 2010 | No Comment ]

বৈধ প্রকাশক সংক্রান্ত জটিলতার অজুহাতে ঢাকার জেলা প্রশাসক দৈনিক ‘আমার দেশ’ পত্রিকার ডিক্লারেশন বাতিল করার পর ওই পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেফতার করা হয়। হাইকোর্ট আমার দেশের ডিক্লারেশন বাতিলের সিদ্ধান্ত তিন মাসের জন্য স্থগিত করেছেন। পত্রিকার ডিক্লারেশন বাতিলের এই সিদ্ধান্তের সমালোচনা হচ্ছে সব মহল থেকেই। এটাকে মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরকারি হস্তক্ষেপ বলেই মনে করা হচ্ছে। বলা হচ্ছে, সরকার ভিন্নমত সহ্য করতে পারে না বলেই ‘আমার দেশ’ বন্ধ করা হয়েছে। ‘আমার দেশ’ বন্ধ করা এবং ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করার ঘটনাটিকে প্রধান বিরোধীদল একটি বড় রাজনৈতিক ইস্যুতে পরিণত করতে …

Bangladesh, Bengali, Dhaka, News, Politics, আমাদের সময় »

[17 Jun 2010 | No Comment ]

রংপুরে এলজিইডি ভবনে মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচনি প্রচারণা নিয়ে দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। গতকাল দুপুরে আহাদ ও মতিন গ্রুপের স্থানীয় নেতাকর্মীদের মধ্যে এ ঘটনাটি ঘটে। এ সময় সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়লে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, রংপুর এলজিইডি ভবনে ঢাকা থেকে আসা এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী শহিদুর রহমানের নেতৃত্বে গতকাল দুপুরে একটি দল বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বী হেলাল-মতিন পরিষদের পক্ষে নির্বাচনি প্রচারণা চালাতে থাকেন। খবর পেয়ে অপর প্রতিদ্বন্দ্বী ‘আহাদ-মহিউদ্দিন’ পরিষদের স্থানীয় নেতারা সরকারি ভবনে নির্বাচনি প্রচারণা চালানোর অভিযোগে তাদের কাগজপত্র ছিড়ে ফেলে। এতে …

Bangladesh, Bengali, Controversy, Dhaka, Freedom Fighter, History, News, Politics, আমাদের সময় »

[17 Jun 2010 | No Comment ]

৩৯ বছর পর কুষ্টিয়ায় প্রকৃত মুক্তিযোদ্ধা যাচাই-বাচাই কমিটি গঠন করা হয়েছে। উক্ত কমিটির সদস্যরা কুষ্টিয়ার প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা প্রণয়ন করে সরকারের কাছে রিপোর্ট পেশ করবে। গতকাল সকালে কুষ্টিয়া সমাজসেবা অধিদপ্তরে কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি খোকসা উপজেলা চেয়ারম্যান সদর উদ্দিন খান এবং সদস্য সচিব সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক আব্দুর রহিম। অপর সদস্যরা হলেন মুক্তিযোদ্ধা জাহিদ হোসেন জাফর, খোন্দকার লিয়াকত আলী লীলা, অ্যাড. আলম জাকারিয়া টিপু ও আব্দুল কুদ্দুস, আফতাব উদ্দিন।

Bangladesh, Bengali, Dhaka, News, Politics, আমাদের সময় »

[17 Jun 2010 | No Comment ]

মৗলভীবাজারের জুড়ীতে অস্ত্র নিয়ে মহড়ার প্রস্তুতিকালে গতকাল পুলিশ ধাওয়া করে ছাত্রশিবিরের ৪ কর্মীকে আটক করেছে। আটককৃতরা হলেন কুলাউড়া উপজেলা ছাত্রশিবিরের সভাপতি তাজুল ইসলাম, কলেজ শিবিরের কর্মী সাইফুর রহমান, সাব্বির আহমদ ও এমদাদুল হক।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, দুপুরে জুড়ী টিএন খানম একাডেমি ডিগ্রি কলেজে ছাত্রশিবিরের কয়েক নেতাকর্মী পায়ে জুতা নিয়ে শহীদ মিনারে উঠায় ছাত্রলীগের নেতাকর্মীরা বাধা দেয়। এ নিয়ে উভয় পক্ষে উত্তেজনা দেখা দেয়। মুহূর্তের মধ্যে ছাত্রশিবির দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে শহরের কলেজ রোডস্থ দলীয় কার্যালয়ে জড়ো হতে থাকে। পরে পুলিশ এসে শিবিরের ৪ কর্মীকে আটক করে থানায় নিয়ে যায়।

Bangladesh, Bengali, Dhaka, Extremism, Islamism/Islamophobia, Lobbying, News, War Criminal, আমাদের সময় »

[17 Jun 2010 | No Comment ]

নারায়ণগঞ্জে নানা কর্মসূচি পালনের মধ্যে দিয়ে ২০০১ সালের ১৬ জুন চাষাঢ়া আওয়ামী লীগ অফিসে বোমা হামলা দিবস পালিত হয়েছে। বোমা হামলায় নিহতদের স্মরণে ও তাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া-মিলাদ, আলোচনা সভা, সন্ধ্যায় কেন্দ্রীয় মোমবাতি প্রজ্জ্বলনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আওয়ামীলীগ, বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠন, বোমা হামলায় নিহত ও আহত পরিবার। নৃশংস ওই বোমা হামলার দীর্ঘ ৯ বছর অতিবাহিত হলেও ঘাতকদের বিচার না হওয়ায় আহত ও শহীদ পরিবারের সদস্যরা ক্ষোভ প্রকাশ করেছেন।
সকালে শহরের চাষাড়া কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন বোমা বিস্ফোরণ স্থলে নারায়ণগঞ্জ পৌরসভা নির্মিত স্মৃতি স্তম্ভে শহীদ পরিবার ও …

Bangladesh, Bengali, Dhaka, Law, News, War Crime, War Criminal, আমাদের সময় »

[17 Jun 2010 | No Comment ]

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উদ্যোগে আগামী শুক্র ও শনিবার ঢাকায় বিশ্বশান্তি, ন্যায়বিচার, ধর্মনিরপেক্ষতা ও মানবতার পক্ষে জাতীয় সম্মেলন এবং রবিবার আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করা হয়েছে। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এ সংবাদ জানিয়ে কমিটির উপদেষ্টামণ্ডলীর সদস্য জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী বলেছেন, এ দুটি সম্মেলন থেকে একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচার দ্রুত শুরুর দাবিতে সরকার ওপর চাপ প্রয়োগ করা হবে। সংবাদ সম্মেলনে ১৯৭২ সালের সংবিধান ও জাতীয় চার মূলনীতি পুনঃপ্রবর্তনের দাবি জানিয়ে বলেন, আশা করি এটি বাস্তবায়িত হবে।
মৌলবাদের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্মেলনটি হবে ওসমানী স্মৃতি মিলনায়তনে। মৌলবাদের বিকাশকে কীভাবে বন্ধ করা যায়, …

Bengali, Dhaka, Extremism, News, Politics, আমাদের সময় »

[17 Jun 2010 | No Comment ]

জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) বর্তমান প্রধান সাইদুর রহমান ও তার সহযোগী আব্দুল্লাহেল কাফিকে পাঁচ দফায় ১৮ দিন রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। নিজ দলের সদস্য রাশেদুল হত্যা মামলায় সর্বশেষ নেয়া তিনদিনের রিমান্ড শেষে গতকাল তাদের কারাগারে পাঠানোর আবেদন করে আদালতে হাজির করা হয়।
ঢাকা মহানগর হাকিম ইসমাইল হোসেন শুনানি শেষে তাদের করাগারে পাঠানোর নির্দেশ দেন। ১৮ দিনের মধ্যে ১৫ দিন রিমান্ডে নেয়া হয় কদমতলী থানার সন্ত্রাস দমন আইনের মামলায় এবং অপর তিনদিনের নিজ দলের সদস্য রাশেদুল হত্যা মামলায়।
গত ২৫ মে রাজধানীর দনিয়ার একটি বাড়ি থেকে সাইদুর রহমান ও আব্দুল্লাহেল কাফিকে ২৪ …

Bangladesh, Bengali, Dhaka, News, Politics, মানবজমিন »

[17 Jun 2010 | No Comment ]

সিলেটের এমসি কলেজের ছাত্রাবাসে সোমবার গভীর রাতে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। এ কারণে রাতভর ছাত্রাবাসে তীব্র উত্তেজনা বিরাজ করে। পরিস্থিতি সামাল দিতে রাতে প্রচুর সংখ্যক পুলিশ মোতায়েন করা হয় ছাত্রাবাসে। শিবিরের এক কর্মীর উচ্ছৃঙ্খলতার প্রতিবাদ করার ঘটনাকে কেন্দ্র করে শিবির ছাত্রলীগের ওপর অতর্কিতে হামলা চালায় বলে ছাত্রলীগের কর্মীরা জানিয়েছেন। এমসি কলেজ হোস্টেলের ৫ নং ব্লকে শিবির কর্মী মাশুক থাকে। মাশুক হোস্টেলের নিয়ম-শৃঙ্খলা না মানায় সাধারণ ছাত্ররা তার বিরুদ্ধে বিক্ষুব্ধ হয়ে উঠে। ছাত্ররা জানায়, মাশুক প্রায় প্রতিদিনই এমন কিছু ঘটনা ঘটায় যা সাধারণ ছাত্ররা মেনে নিতে …

Bangladesh, Bengali, Commentary, Dhaka, Politics, War Criminal, ভোরের কাগজ »

[17 Jun 2010 | No Comment ]

কদিন ধরেই জাতীয় সংবাদপত্রগুলোতে প্রথম পৃষ্ঠায় স্থান করে নিয়েছিল জামাতে ইসলামী। বিএনপি বা সাবেক চারদলীয় জোটের কোনো শরিক দলের মদদ-সহযোগিতা ছাড়াই দ্রব্যমূল্য, বিদ্যুৎ, গ্যাস প্রভৃতি জনজীবনকে পীড়িত করে চলেছে দীর্ঘদিন ধরে এমন কতিপয় সমস্যার আশু সমাধানে সরকারি ব্যর্থতার প্রতিবাদে ঐতিহাসিক পল্টন ময়দানে বিগত ৩১ মে নিজ দলীয় একক উদ্যোগে ‘মহাসমাবেশ’ ডেকেছিল জামাত। এই মহাসমাবেশের ক্ষেত্রে লক্ষণীয় যে, তারা অতীতের অভ্যাসমতো শুক্রবারে না ডেকে এই প্রথমবারের মতো সোমবারে ডেকেছিল। শুক্রবারেই তারা সাধারণত মিছিল/সমাবেশ ডাকে এবং বায়তুল মোকাররমে জুমার নামাজ আদায়ের পর মুসল্লিদের নিয়ে তারা সভা-সমাবেশ করতেই অভ্যস্তÑ অন্তত ঢাকা মহানগরীতে এটিই …

Bangladesh, Bengali, Dhaka, News, Politics, ভোরের কাগজ »

[17 Jun 2010 | No Comment ]

নাগরিক কমিটির মেয়র প্রার্থী এ বি এম মহিউদ্দিন চৌধুরীর নির্বাচন পরিচালনা কমিটির প্রধান এজেন্ট মোহাম্মদ ইসহাক মিয়া এক বিবৃতিতে অভিযোগ করেছেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে স্টিল মিল কলোনি স্কুল কেন্দ্রে নিযুক্ত সহকারী প্রিজাইডিং অফিসার নুরুল ইসলাম জামাতের চট্টগ্রাম উত্তর জেলা শাখার সাধারণ সম্পাদক এবং পতেঙ্গা সিটি কর্পোরেশন বালিকা বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে নিযুক্ত সহকারী প্রিসাইডিং অফিসার বোরহান উদ্দিন জামাতের চট্টগ্রাম উত্তর জেলা শাখার কর্মপরিষদ সদস্য। তিনি নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে এই দুই সহকারী প্রিসাইডিং অফিসারকে প্রত্যাহার করার দাবি জানান। তিনি এই দুই সহকারী প্রিসাইডিং অফিসারকে প্রত্যাহার করতে সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং …

Article, Bangladesh, Bengali, Collaborators, Dhaka, Extremism, Politics, War Criminal, জনকন্ঠ »

[17 Jun 2010 | No Comment ]

স্বপ্ন সোনার স্বদেশ নিয়ে জামায়াত-শিবিরের ষড়যন্ত্র ক্রমশ শক্তিশালী হচ্ছে। পুলিশ প্রশাসনে ডুব দিয়ে আছে হাজার হাজার কর্মকর্তা-কর্মচারী। এ ছাড়াও সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীতে রয়েছে জামায়াত-শিবিরের প্রশিৰিত ক্যাডারদের বিশাল অঙ্ক। যার জ্বলন্ত প্রমাণ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগকর্মী ফারুক হত্যা মামলার আসামি আহসান হাবিবের এসআই পদে নিয়োগ পরীক্ষা দিতে এসে গ্রেফতার হওয়া থেকে পাওয়া যায়। ‘ছাত্রশিবিরের ক্যাডার হওয়া সত্ত্বেও কোন দুঃসাহসে আহসান হাবিব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিরাপত্তাবাহিনী তথা পুলিশ বাহিনীতে যোগ দেয়ার উদ্দেশে নিয়োগ পরীৰায় অংশ নিয়েছে?’ প্রশ্নটা লাখ লাখ সাধারণ মানুষের যাদের অন্তরজুড়ে কেবল কষ্ট। যারা প্রতিনিয়ত জামায়াত-শিবিরের নির্মমতার বিকৃত রূপ দেখেছে, …