Articles Archive for 17 June 2010
Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, Due Process & Trial Standards, Extremism, Genocide, Intellectuals, International Mobilisation, Islamism/Islamophobia, Law, News, Prosecution, Terrorism, War Crime, War Criminal, জনকন্ঠ »
যুদ্ধাপরাধীদের বিচার, জঙ্গী মৌলবাদের উত্থান এবং নাগরিক সমাজের ভূমিকা সম্পর্কে আগামীকাল শুক্রবার থেকে ঢাকায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী এক জাতীয় ও আন্তর্জাতিক সম্মেলন। যৌথভাবে এ সম্মেলনের আয়োজক একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, মৌলবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী দক্ষিণ এশীয় গণসম্মিলন এবং মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণ কেন্দ্র। সম্মেলনে সন্ত্রাসকবলিত দেশগুলোর সমন্বয়ে সরকারী পর্যায়ে আন্তমহাদেশীয় টাস্কফোর্স গঠনের বিষয়টিও আলোচিত হওয়ার কথা আছে। বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উদ্যোক্তারা এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, একাত্তরের যুদ্ধাপরাধীদের দ্রুত বিচার ও ‘৭২-এর সংবিধানের চার মূলনীতির পুনর্প্রবর্তন, বিশ্বশান্তি, ন্যায়বিচার ও ধর্মনিরপেক্ষ মানবতা শিরোনামে এই সম্মেলনের …
Bangladesh, Bengali, Dhaka, History, News, Politics, War Crime, War Criminal, সমকাল »
”পৃথিবীতে হাতেগোনা যে ক’জন জনপ্রিয় রাজনৈতিক নেতা ছিলেন তাদের অন্যতম মরহুম শেখ মুজিবুর রহমান। মানুষ তার জন্য নফল নামাজ পড়েছেন, রোজা রেখেছেন এমনকি কোরবানিও দিয়েছেন। তার প্রতি আমার সব সময়ই শ্রদ্ধা আছে, থাকবে।” কথাগুলো জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীর। গতকাল জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় এই নিজামীই বঙ্গবন্ধুকে ভারতের চর বলে আখ্যা দিয়েছিলেন। ১৯৭৫ সালের ১৬ জুন তৎকালীন
সরকার চারটি রেখে বাকি সব সংবাদপত্রের প্রকাশনা নিষিদ্ধ করে। দিনটিকে জামায়াতে ইসলামী সংবাদপত্রের কালো দিবস হিসেবে পালন করে। …
Bangladesh, Bengali, Dhaka, News, Politics, War Criminal, সমকাল »
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের এক দিন আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের (সাকা) চৌধুরীকে নিয়ে নাটকীয় ঘটনা ঘটল। নাটকের সূত্রপাত করলেন সাকা নিজেই। চট্টগ্রাম মহানগরীর দিকে যেতে থাকা সাকার একটি গাড়িবহর পুলিশ আটকে দিলে নাটকের অবতারণা করেন বিএনপির এই নেতা।
নাটকের প্রথম পর্বে গতকাল বিকেল ৫টার দিকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে পুলিশ সাকাকে আটক করে। প্রায় পাঁচ ঘণ্টা নানা ঘটনার পর রাত ১০টার দিকে খবর আসে সাকাকে গ্রেফতার করা হয়েছে। যদিও নাটকের শেষাংশে দেখা গেল রাত সাড়ে ১১টার দিকে পুলিশ ছেড়ে দিয়েছে সাকা চৌধুরীকে। প্রায় সাড়ে ৬ ঘণ্টায় পুলিশ-সাকা-বিএনপি নেতাকর্মী …
