Home » Archive

Articles Archive for 18 June 2010

Bangladesh, Bengali, Dhaka, Freedom Fighter, News, Politics, ভোরের কাগজ »

[18 Jun 2010 | No Comment ]

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনের প্রচারাভিযানের অংশ হিসাবে ময়মনসিংহে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন কমিটির ব্যানারে গতকাল বৃহস্পতিবার দুপুরে মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত হয়। শহরের রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল আহাদ চৌধুরী।
সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিল নির্বাচনে অধ্যক্ষ আব্দুল আহাদ চৌধুরীর নেতৃত্বাধীন(দোয়াত-কলম মার্কা) প্যানেলে প্রতিদ্বন্দ্বিতাকারী পদপ্রার্থী ভাইস চেয়ারম্যান শরীফ এম আফজাল হোসেন ও মোঃ কায়কোবাদ, মহাসচিব (প্রশাসন) মহিউদ্দিন আহমেদ, মহাসচিব (অর্থ পরিকল্পনা) কে এম খন্দকার মোদাচ্ছের, মহাসচিব (কল্যাণ ও …

Article, Bangladesh, Bengali, Dhaka, Extremism, Fundamentalism, Islamism/Islamophobia, Politics, ভোরের কাগজ »

[18 Jun 2010 | No Comment ]

চমকে ওঠার মতো একটি সচিত্র সংবাদ প্রকাশ করা হয়েছে দৈনিক ভোরের কাগজে গত ৮ জুন সংখ্যা ‘বেপরোয়া জঙ্গিরা প্রশিক্ষণ নিচ্ছে নানা কায়দায়’ শিরোনামে প্রকাশিত সংবাদটি সমসাময়িক আলোচিত সংবাদ বলে আমার ধারণা। কেননা, মার্শাল আর্ট-এ প্রশিক্ষণরত জঙ্গিদের যে একশনের ছবি প্রকাশ করা হয়েছে। তা যে কোনো দেশপ্রেমিক মানুষকে ভাবিয়ে তুলবে। জঙ্গিরা আমাদের স্বাধীনতা নস্যাৎ করতে কতোটা বেপরোয়া তা এ ছবি দেখলে সহজে অনুমান করা যায়। প্রকাশিত সংবাদের এক লাইনে বলা হয়েছে, বগুড়ার নিভৃত এক পল্লী অঞ্চলে জঙ্গিরা মার্শাল আর্টসহ আগ্নেয়াস্ত্র প্রশিক্ষণ নেয়। আসল সত্য হলো এই ২০০২ থেকে ২০০৪ সালের বগুড়ার …

Bangladesh, Bengali, Collaborators, Crimes Against Humanity, Dhaka, News, War Crime, War Criminal, ভোরের কাগজ »

[18 Jun 2010 | No Comment ]

উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের মির্জানগর গ্রামের ভাগ্যাহত গৃহবধূ প্রভা রানী মালাকার। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে পাকিস্তানি হানাদারদের স্থানীয় দোসর রাজাকাররা তাকে ধরে নিয়ে তুলে দিয়েছিল পাকিস্তানি সেনাদের হাতে। সে সময়ের ১৫ বছরের প্রভা রানী বিক্রম কলস গ্রামে ও শমশেরনগর ডাকবাংলোয় পাকিস্তানি সেনা ক্যাম্পে দুবার পাকিস্তানি সেনা ও রাজাকারদের হাতে গণধর্ষনের শিকার হন। সেদিন তার সম্ভ্রমের বিনিময়ে পাকিস্তানি সেনা ও তাদের দোসর রাজাকারদের কবল থেকে রক্ষা পেয়েছিল মীর্জানগর গ্রামের অনেক অসহায় মানুষের প্রাণ।
কিন্তু স্বাধীনতা লাভের ৩৯ বছর অতিবাহিত হলেও এ হতভাগ্য মহিলার ভাগ্যে জোটেনি বীরাঙ্গনার স্বীকৃতি। পাননি কোনো সরকারি সাহায্য-সহযোগিতা। …

Bangladesh, Bengali, Dhaka, Extremism, Islamism/Islamophobia, News, Politics, Terrorism, War Criminal, ভোরের কাগজ »

[18 Jun 2010 | No Comment ]

হরতালকে প্রতিহত করার আহ্বান জানিয়ে জয়পুরহাটে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেন, বিগত বিএনপি জামাত জোট সরকারই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা দিয়ে জঙ্গিবাদ সৃষ্টি করেছিল। তখন আইনশৃঙ্খলা বাহিনী স্বাধীনভাবে কাজ করতে পারেনি। বর্তমান আওয়ামী লীগ সরকারের সময় আইনশৃঙ্খলা বাহিনী স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করে যাচ্ছে। অতীতের যে কোনো সয়য়ের চেয়ে বর্তমানে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো।
জয়পুরহাটে জেলা প্রশাসক আবু সৈয়দ মোহাম্মদ হাশিমের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেনÑ মাহফুজা মণ্ডল রিনা এমপি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মাহমুদ …

Bangladesh, Bengali, Dhaka, Freedom Fighter, News, Politics, ভোরের কাগজ »

[18 Jun 2010 | No Comment ]

মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কারণে দুজন প্রার্থীকে কারণ দর্শানো নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন। কারণ দর্শানো নোটিশের জবাব পাওয়ার পরই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন কমিশনার ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব শফিক আলম মেহেদী। তবে কোন প্রার্থীদের বিরুদ্ধে নোটিশ দেয়া হয়েছে তা বলেননি তিনি। এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানায়, মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ডের চেয়ারম্যান পদপ্রার্থী মেজর জেনারেল (অব.) গোলাম হেলাল মোর্শেদ ও ইসমত কাদির গামা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় তাদের বিরুদ্ধে কারণ দর্শানো নোটিশ জারি করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে তথ্য অধিদপ্তরের …

Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Collaborators, Crimes Against Humanity, Dhaka, Feature, Fundamentalism, Genocide, Justice, Politics, জনকন্ঠ »

[18 Jun 2010 | No Comment ]

ঘটনাটা একটু পুরনো তবুও প্রাসঙ্গিক। গত ৯ জুন বেগম জিয়া ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটে এক সমাবেশের আয়োজন করেছিলেন। সেখানে তাকে শ্রদ্ধা জানাতে ও সংহতি প্রকাশ করতে গিয়ে উপস্থিত হন যুদ্ধাপরাধী, মুক্তিযুদ্ধের সময় আলবদর প্রধান ও বর্তমানে জামায়াতে ইসলামীর আমীর ‘মওলানা মতিউর রহমান নিজামী। দৈনিক জনকণ্ঠ পরদিন একটি ছবি ছাপে নিজামীর, যার ক্যাপশন ছিল ‘বিএনপির গণঅবস্থান কর্মসূচীতে অংশ নিতে মঞ্চের দিকে এগোনোর সময় জনতার মধ্য থেকে ‘ওই যুদ্ধাপরাধী যায়’ তিরস্কার ওঠে, বোতল ছুড়ে মারে।’ ঢাকার কোন পত্রিকা যেহেতু এ ধরনের ছবি প্রকাশ করেনি তাই আমি জনকণ্ঠের সম্পাদকীয় বিভাগে ফোন করি। জানতে চাইলাম, ঘটনাটি …

Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Collaborators, Dhaka, International Crimes Tribunal (ICT), News, War Criminal, যুগান্তর »

[18 Jun 2010 | No Comment ]

বাগেরহাটের মোরেলগঞ্জে যুদ্ধাপরাধের অভিযোগে ১৩ রাজাকারকে আসামি করে বুধবার রাতে একটি মামলা রেকর্ড করেছে থানা পুলিশ। বাগেরহাট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নির্দেশে রেকর্ডকৃত এ মামলাটির বাদী হলেন উপজেলার তেলিগাতী গ্রামের আলাউদ্দিন হাওলাদারের স্ত্রী আলেয়া বেগম। মামলার আসামিরা হল খুলনার জিন্নাপাড়ার উকিল শেখ, কচুয়ার শ্রীপুর গ্রামের নুরা শিকদার, যশোরদি গ্রামের মোকলেজ দিদার, ইমাম দিদার, আসমান দিদার, করিম দিদার, বাদাল গ্রামের কালাম মোল্লা, মোরেলগঞ্জ উপজেলার গাজীরঘাট গ্রামের রুস্তুম মোল্লা, ইদ্রিস মোলালা, এনছান দিদার, দৈবজ্ঞহাটী গ্রামের সৈয়দ আলী শেখ, তেলিগাতী গ্রামের মোক্তার হাওলাদার, জাফর আলী। মামলায় বলা হয়েছে, ১৯৭১ সালে যুদ্ধকালীন সময় বাদীর …

Bangladesh, Bengali, Dhaka, Freedom Fighter, News, Politics, যুগান্তর »

[18 Jun 2010 | No Comment ]

মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দৃঢ় প্রত্যয়ে এবং অবহেলিত মুক্তিযোদ্ধাদের মর্যাদা ও ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে বৃহস্পতিবার রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে মুক্তিযোদ্ধা সমাবেশ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন কমিটির আবদুর রব নেতৃত্বাধীন প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন কমিটির কেন্দ ীয় সভাপতি অধ্যক্ষ আহাদ চৌধুরী। বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা ইউনিটের কমান্ডার প্রার্থী মুক্তিযোদ্ধা আবদুর রব। অধ্যক্ষ আহাদ চৌধুরী বলেন, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করতে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন কমিটির প্রার্থীদের বিজয়ী করুন।

Bangladesh, Bengali, Dhaka, News, Politics, War Criminal, যুগান্তর »

[18 Jun 2010 | No Comment ]

বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন কাদের চৌধুরী বলেছেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের ফলাফল সরকার ও তার দলের লোকজন বুঝে ফেলেছে। পরাজয় নিশ্চিত জেনে পুলিশের মাধ্যমে বিএনপির কর্মী থেকে শুরু করে শীর্ষ পর্যায়ের নেতাদের হেনস্থা করার মাধ্যমে বিজয় ছিনিয়ে নেয়ার চেষ্টা করছে। বৃহস্পতিবার দুপুরে বগুড়ায় বিএনপি নেতাদের সঙ্গে টেলিকনফারেন্সে তিনি এসব কথা বলেন।

Bangladesh, Bengali, Dhaka, Extremism, Fundamentalism, News, Politics, যুগান্তর »

[18 Jun 2010 | No Comment ]

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) জিয়াউর রহমান হলের ছাত্রশিবির নিয়ন্ত্রিত কক্ষগুলোতে তল্লাশি চালিয়ে জিহাদি বই, রামদা, হাঁসুয়া, লোহার পাইপসহ বিপুল সংখ্যক ভাঙা পাথর উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহায়তায় মতিহার থানা পুলিশ এসব উদ্ধার করে। জিয়া হলের শিক্ষার্থীরা জানায়, ৮ ফেব্র“য়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ-ছাত্রশিবিরের মধ্যকার সংঘর্ষের সময় হলের ডাইনিংয়ের জানালা ভেঙে শিবির ক্যাডাররা ওই হামলায় শরিক হয়। এর পর থেকে তারা আর হলে ফেরেনি। দীর্ঘদিন বন্ধ থাকায় প্রশাসন শিবির নিয়ন্ত্রিত কক্ষগুলোতে এর আগে সিলগালা করে দেয়। সিলগালাকৃত কক্ষগুলোতে নতুন করে আসন বরাদ্দ দিতে প্রশাসন গতকাল সকালে পুলিশের সহায়তায় …

Bangladesh, Bengali, Dhaka, News, Politics, War Criminal, প্রথম আলো »

[18 Jun 2010 | No Comment ]

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনে চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের মেয়র প্রার্থী মো. মনজুর আলম জয়লাভ করায় চট্টগ্রামবাসীকে অভিনন্দন জানিয়েছেন। অন্যদিকে জয়লাভ করায় মনজুর আলমকে অভিনন্দন জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী।
আজ শুক্রবার পৃথক বিবৃতিতে দল দুটির দুই শীর্ষ নেতা এ অভিনন্দন জানান।
খালেদা জিয়া মনজুর আলমের জয়কে চট্টগ্রামের উন্নয়নের ব্যর্থতার বিরুদ্ধে জনগণের বিজয় হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, ‘এই বিজয়ের মাধ্যমে সরকারের নির্যাতন-নিপীড়নের বিরুদ্ধে জনগণের রায় প্রতিফলিত হয়েছে।’ তিনি নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ আখ্যা দিয়ে নির্বাচন কমিশন, গণমাধ্যম, সেনাবাহিনী, র‌্যাব, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ …