Articles Archive for 18 June 2010
Bangladesh, Bengali, Dhaka, News, Politics, War Criminal, প্রথম আলো »
জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী বলেছেন,‘চট্টগ্রামের নির্বাচনে সরকারের প্রতি জনগণের মনোভাব ফুটে উঠেছে। জনগণের মধ্যে যেকোনো সময় মধ্যবর্তী নির্বাচনের দাবিও উঠতে পারে।’ মধ্যবর্তী নির্বাচন হলে আওয়ামী লীগ আর ক্ষমতায় থাকতে পারবে না বলে তিনি মন্তব্য করেন।
আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে দি ফোরাম অব ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্ট নামের একটি সংগঠন আয়োজিত জামায়াত-সমর্থিত প্রকৌশলীদের এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মতিউর রহমান নিজামী এ কথা বলেন। সমাবেশে বন্ধ হয়ে যাওয়া দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তি দাবি করা হয়।
যুদ্ধাপরাধীদের বিচার হলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হবে—এমন ইঙ্গিত দিয়ে প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে তিনি …
Bengali, Dhaka, News, War Crime, War Criminal, যুগান্তর »
আজ ১৮ জুন। গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার জাফর গণহত্যা দিবস। এই দিনে জাফর গ্রামসহ পার্শ্ববর্তী মুংলিশপুরের মোট ১১ জন নিরীহ মানুষকে নৃশংসভাবে হত্যা করে মাটি চাপা দিয়ে রাখা হয়। জাফর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের এক কোণায় অবস্থিত ওই গণকবরটিতে স্থায়ীভাবে কোন স্মৃতিস্তম্ভ এখনও নির্মাণ করা হয়নি। তবে এলাকাবাসী স্থানটিকে চিহ্নিত করে রাখতে ছোট আকৃতির একটি স্মৃতিফলক সেখানে স্থাপন করেছে। পলাশবাড়ী উপজেলা সদর থেকে ৮ কিমি. পশ্চিমে ঘোড়াঘাট উপজেলা সদর লাগোয়া করতোয়া নদীর পাড়ে অবস্থিত জাফর ও মুংলিশপুর গ্রাম। ১৯৭১ সালের ১৮ জুন সকালে ঘোড়াঘাট ক্যাম্পের হানাদার পাকসেনা, স্থানীয় অবাঙালি এবং রাজাকার …
Bengali, Controversy, Dhaka, Fundamentalism, India, International opinion, Islamism/Islamophobia, News, United Kingdom, সমকাল »
টেলিভিশনের অনুষ্ঠানে ধর্মোপদেশ দেওয়ার মাধ্যমে তার পরিচিতি সারাবিশ্বে। ভারতে ধর্ম বিশারদদের মধ্যে জনপ্রিয়তার দিক থেকে তিনি তৃতীয় শীর্ষ ব্যক্তি। তবে তার মতামতের বিরুদ্ধে কঠোর সমালোচনা আছে পশ্চিমা বিশ্বে। তার নাম ড. জাকির নায়েক। ‘বিতর্কিত’ এবং ‘উস্কানিমূলক’ বক্তব্যের জন্য ব্রিটেনে তার প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। গতকাল ডেইলি টেলিগ্রাফ পত্রিকার এক খবরে বলা হয়, জাকির
নায়েক মন্তব্য করেছেন_ ‘প্রত্যেক মুসলমানেরই সন্ত্রাসী হওয়া উচিত। ওসামা বিন লাদেন যদি ইসলামের শত্রুদের বিরুদ্ধে লড়াই করেন তবে আমি (জাকির নায়েক) তার পক্ষে আছি। ওসামা যদি সবচেয়ে বড় সন্ত্রাসী আমেরিকার বিরুদ্ধে সন্ত্রাস চালিয়ে থাকেন তবে প্রত্যেক …
