Articles Archive for 19 June 2010
Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Collaborators, Crimes Against Humanity, Dhaka, Islamism/Islamophobia, News, Politics, Propaganda, United Kingdom, War Crime, War Criminal, নয়া দিগন্ত »
বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুক্তরাজ্য শাখার উদ্যোগে দলের যুক্তরাজ্য প্রতিনিধি ব্যারিস্টার নজরুল ইসলামের সভাপতিত্বে ও বদরে আলম দিদারের পরিচালনায় গত সোমবার ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে মানববìধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। মানববìধন ও বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন যুক্তরাজ্য বিএনপি’র সাবেক আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক মহিতুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ইসলামী ঐক্যজোট যুক্তরাজ্য শাখার সভাপতি মাওলানা শোয়াইব আহমেদ, জামায়াতে ইসলামী যুক্তরাজ্য শাখার প্রতিনিধি ব্যারিস্টার আবু বকর মোল্লা, যুক্তরাজ্য বিএনপি’র সহসভাপতি মিয়া মনিরুল আলম, সাবেক ছাত্রনেতা মু. ইকবাল বাহার, মু. মুহিবুল্লাহ প্রমুখ।
বক্তারা বলেন, বর্তমান সরকার আমার দেশ পত্রিকা বìধ এবং মাহমুদুর রহমানকে অন্যায়ভাবে গ্রেফতার করে …
Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Collaborators, Crimes Against Humanity, Dhaka, Diplomacy, Extremism, Freedom Fighter, Fundamentalism, Genocide, International Crimes Tribunal (ICT), International response, Justice, Law, Leadership, Mobilisation, News, Politics, War Crime, War Criminal, নয়া দিগন্ত »
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্খানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়টি আমাদের অস্তিত্বের লড়াই। এ বিচার হতেই হবে। এবার আমাদের ফেল করলে চলবে না। অচিরেই যুদ্ধাপরাধীদের বিচারিক আদালতে হাজির করা হবে। এটি আগুন নিয়ে খেলার চেয়েও ভয়ঙ্কর। যুদ্ধাপরাধীদের বিচারের ক্ষেত্রে ব্যাপক জনমত গড়ে তুলতে হবে। ব্যাপক জনমত গঠন করা গেলে তাদের বিচার করা খুব কঠিন হয়ে যাবে। তিনি জানান, এবারের বাজেটে এ জন্য ১৫ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। বিচার সম্পন্ন করতে যত কোটি টাকা ব্যয় করা দরকার তা করা হবে।
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির জাতীয় সম্মেলন …
Bangladesh, Bengali, Collaborators, Crimes Against Humanity, Dhaka, Freedom Fighter, Fundamentalism, Justice, News, Politics, Propaganda, War Crime, War Criminal, নয়া দিগন্ত »
চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনকে আমলে নিয়ে মধ্যবর্তী নির্বাচনের মাধ্যমে জনমত যাচাই করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতের আমীর ও সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামী। তিনি বলেন, চট্টগ্রাম নির্বাচন ছিল সরকারের জন্য অগ্নি পরীক্ষা। সে জন্য এ নির্বাচনের ফলাফলকে মূল্যায়ন করে মধ্যবর্তী নির্বাচন দিয়ে জনপ্রিয়তা যাচাই করুন। সারা দেশের মানুষ আপনাদের অনাস্খা দেবে।
দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তি ও পত্রিকার প্রকাশনার ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে দি ফোরাম অব ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস ঢাকা মহানগর আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে গতকাল তিনি এ কথা বলেন। তিনি বলেন, সুষ্ঠু রাজনৈতিক …
Bangladesh, Bengali, Collaborators, Crimes Against Humanity, Dhaka, Freedom Fighter, History, International Mobilisation, International opinion, Justice, Law, Mobilisation, News, Politics, War Crime, War Criminal, জনকন্ঠ »
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির তিন দিনব্যাপী জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা অবিলম্বে ‘৭২-এর সংবিধান পুনঃ প্রবর্তন এবং যুদ্ধাপরাধীদের বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছে। এতে মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক রাষ্ট্র কাঠামো গড়ে তুলতে জঙ্গীবাদ নির্মূল এবং ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধের দাবি জানানো হয়। শুক্রবার নগরীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্বোধনী পর্বে শুরুতে নির্মূল কমিটির একটি মিছিল ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে শুরু হয়ে জাতীয় প্রেসক্লাব ঘুরে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এসে শেষ হয়। সম্মেলনের দ্বিতীয় দিন আজ শনিবার সারাদেশ থেকে আগত কাউন্সিলরদের নিয়ে অনুষ্ঠিত হবে কর্ম অধিবেশন। আগামীকাল রবিবার ওসমানী মিলনায়তনে সম্মেলনের …
Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Collaborators, Dhaka, Fundamentalism, Islamism/Islamophobia, News, Politics, War Criminal, জনকন্ঠ »
জামায়াতে ইসলামীর নেতা ও মধুপুর আদর্শ মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মেজবাহ উদ্দীনের বিরম্নদ্ধে যৌন কেলেঙ্কারির দুর্নীতির অভিযোগ করেছে মাদ্রাসার ছাত্রছাত্রী ও শিক্ষকরা। এ ঘটনায় টাঙ্গাইলের মধুপুর উপজেলায় অধ্যক্ষ মাওলানা মেজবাহ উদ্দীনকে চাকরি থেকে বরখাসত্ম এবং গ্রেফতারের দাবি উঠেছে। অধ্যক্ষের অপসারণের দাবিতে মাদ্রাসার বিক্ষুব্ধ ছাত্রছাত্রী ও শিক্ষকরা মিছিল ও সমাবেশ শেষে উপজেলা নির্বাহী অফিসারকে স্মারকলিপি প্রদান করে। শুক্রবার একই দাবিতে মাদ্রাসার শিক্ষক ও ছাত্রছাত্রীরা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন করেন। বৃহস্পতিবার তিনি তার কর্মস্থলে অনুপস্থিত ছিলেন বলে জানা যায়। সাংবাদিক সম্মেলন এবং স্মারকলিপি থেকে জানা যায়,
জামায়াত নেতা অধ্যক্ষ মেজবাহ উদ্দীন মধুপুর আদর্শ মাদ্রাসায় দীর্ঘ …
Bangladesh, Bengali, Collaborators, Dhaka, Fundamentalism, News, Politics, War Crime, War Criminal, জনকন্ঠ »
যুদ্ধাপরাধীদের বিচার প্রশ্নে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রীতিমতো হুমকি দিলেন জামায়াত আমির মতিউর রহমান নিজামী। প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেছেন, ”বিচারের নামে জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করে বিশৃঙ্খলার পথ বেছে নিলে নিজের জন্য ক্ষতি করবেন, দেশেরও সর্বনাশ করবেন। সেক্টর কমান্ডার্স ফোরাম, ঘাতক দালাল নির্মূল কমিটি, বামপন্থী রাজনৈতিক দল, বামপন্থী বুদ্ধিজীবীদের কাজ আর প্রধানমন্ত্রী বা সরকারের কাজ এক নয়।” চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে সরকারের প্রতি জনগণের মনোভাব ফুটে উঠেছে। যেকোন সময় মধ্যবর্তী নির্বাচনের দাবিও উঠতে পারে।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবে জামায়াতপন্থী সংগঠন দি ফোরাম অব ইঞ্জিনিয়ার্স এ্যান্ড আর্কিটেক্ট আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নিজামী …
Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Collaborators, Crimes Against Humanity, Dhaka, Diplomacy, Evidence, Genocide, International Crimes Tribunal (ICT), International Mobilisation, Investigation, Justice, News, Propaganda, War Crime, War Criminal, জনকন্ঠ »
একাত্তরে মুক্তিযুদ্ধের সময় যারা মানবতাবিরোধী অপরাধ করেছিল তাদের বিচার বানচাল করতেই একটি মহল তৎপর হয়ে উঠেছে। আন্তর্জাতিক মহল যাতে অপরাধ ট্রাইব্যুনালে কোন সহযোগিতা না করে সে জন্য যুদ্ধাপরাধীরা অঢেল অর্থ দিচ্ছে। এমনকি ওয়েবসাইট পর্যন্ত হ্যাকিং করছে। বাংলাদেশ সরকার যখন যুদ্ধাপরাধীদের বিচারের জন্য বিভিন্ন দেশে তথ্য-উপাত্ত সংগ্রহের জন্য যোগাযোগ করছে তখনই যুদ্ধাপরাধীরা নানাভাবে তৎপরতা চালিয়ে যাচ্ছে। সরকারের টার্গেট অনুয়ায়ী সব দেশের সঙ্গে যোগাযোগ করলেও মাত্র চারটি দেশের সঙ্গে যোগাযোগ করতে পারছে না। কৌশলগত কারণেই এসব দেশের নাম প্রকাশ করা যাচ্ছে না। তবে অধিকাংশ দেশ থেকেই আশানুরূপ সাড়া পাওয়া গেছে। ইতোমধ্যে যুদ্ধাপরাধীরা …
Bangladesh, Bengali, Dhaka, Extremism, Fundamentalism, Islamism/Islamophobia, News, Politics, War Crime, সংবাদ »
গতকাল শুক্রবার বিকেলে রংপুরে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এডভোকেট শামসুল হক টুকুর উপস্থিতিতে জেলার আইনশৃঙ্খলা কমিটির বিশেষ সভায় জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম রজিু পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রীয়তার অভিযোগ এনে বলেন, রংপুর এখন জঙ্গিদের নিরাপদ আশ্রয় স্থলে পরিণত হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মেধাবী ছাত্রলীগ নেতা ফারুক হত্যাকারীরা রংপুরে এসে অবস্থান করলেও পুলিশ খুনিদের পাকড়াও করতে পারেনি। এখনও রংপুরের কিছু কিছু জায়গা জঙ্গিরা অবস্থান করলেও পুলিশ আজ পর্যন্ত একজন জঙ্গিকেও গ্রেফতার করতে পারেনি। তিনি গোয়েন্দা তৎপরতাও খুবই দুর্বল বলে অভিহিত করেন এবং এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার দাবি জানান। সভায় রংপুর শহর …
Bangladesh, Bengali, Collaborators, Dhaka, Extremism, Fundamentalism, News, Politics, War Criminal, সংবাদ »
জামায়াত-শিবির ক্যাডারদের গ্রেফতার দাবিতে বগুড়ায় শাজাহানপুর শাখা আওয়ামী লীগ আন্দোলনের ঘোষণা দিয়েছে। এ ঘোষণায় বলা হয়েছে, আগামী ৭ দিনে মধ্যে ইউএনও-ওসির ওপর হামলাকারী জামায়াত-শিবির ক্যাডারদের গ্রেফতার করা না হলে কঠোর কর্মসূচি দেয়া হবে।
জানা গেছে, বগুড়ার শাজাহানপুরে জামায়াতের সমাবেশে ইউএনও এবং ওসির ওপর হামলার ঘটনায় মূল আসামিদের এখনও গ্রেফতার করা হয়নি। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের দাবির মুখে ৪ জনকে গ্রেফতার করার পরই অভিযান থেমে যায়। এরই মধ্যে গত ১০ জুন মামলার এজাহার নামীয় ৭ জামায়াত নেতা হাইকোর্ট থেকে জামিন নিয়েছেন। এ ঘটনার পর গত ১৭ জুন দুপুরে শাজাহানপুর থানা …
Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Collaborators, Crimes Against Humanity, Dhaka, Extremism, Fundamentalism, Genocide, International Mobilisation, News, Politics, War Crime, War Criminal, সংবাদ »
অসাম্প্রদায়িক রাষ্ট্র গঠনে দ্রুত যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন এবং ‘৭২-এর সংবিধানের চার মূলনীতি পুনঃপ্রবর্তনের দাবি জানিয়ে অনুষ্ঠিত হয়েছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ৬ষ্ঠ জাতীয় সম্মেলন।
গতকাল শুক্রবার বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে সম্মেলনের উন্মুক্ত অধিবেশনে সভাপতিত্ব করেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উপদেষ্টা পরিষদের সভাপতি অধ্যাপক কবীর চৌধুরী। সম্মেলনে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সৈয়দ আশারাফুল ইসলাম, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি, জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি হাসানুল হক ইনু, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মেজর জেনারেল (অব) সি আর দত্ত বীরউত্তম, কমিউনিস্ট পার্টির সাধারণ …
Bangladesh, Bengali, Dhaka, Islamism/Islamophobia, Justice, News, Politics, Terrorism, কালের কন্ঠ »
সাত বছরের শান্ত ও মৌমিতা। ওরা যমজ ভাইবোন। সারা ঘর ছুটে বেড়ায়। মাঝেমধ্যে দৌড়ে গিয়ে হানা দেয় কাকা রতন কুমার দাসের কক্ষে। জড়িয়ে ধরে কাকাকে প্রশ্ন করে_’ও কাকাবাবু, তুমি হাঁটতে পারো না কেন? তোমার দুটো পা নেই কেন? আমরা হাঁটতে পারি, খেলতেও পারি, ভগবান কি তোমার পা দুটো নিয়ে গেছে?’
বড় ভাই স্বপন কুমার দাসের ছোট্ট দুই সন্তানের কথা শুনে রতন কুমার দাস ফ্যালফ্যাল করে চেয়ে থাকেন। চোখ দিয়ে গড়িয়ে পড়ে পানি।
‘আমিও তোমাদের মতো হাঁটতে পারতাম, ছোটাছুটি করতাম, কিন্তু সন্ত্রাসীদের বোমা হামলা স্বাভাবিক জীবন কেড়ে নিয়েছে। ভগবান আমার পা কেড়ে নেননি।
পা …
Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Collaborators, Crimes Against Humanity, Dhaka, Extremism, Freedom Fighter, Fundamentalism, History, Interview, Islamism/Islamophobia, Politics, War Crime, War Criminal, কালের কন্ঠ »
নেদারল্যান্ডসের বিশিষ্ট অর্থনীতিবিদ ড. পিটার কাস্টার্স বলেছেন, ‘১৯৭১ সালে এ দেশে স্বল্প সময়ের মধ্যে যে বিপুলসংখ্যক মানুষ হত্যা করা হয়েছে, তা ইতিহাসে বিরল। জাতিসংঘের প্রতিবেদনেও তা বলা আছে। নিহতরা মূলত ছিল নিরস্ত্র বেসামরিক নাগরিক। পাকিস্তানি বাহিনী একা এই গণহত্যা চালায়নি। এই ভূখণ্ডে পাকিস্তানি বাহিনীর দোসর রাজাকার, আলবদর, আলশামস বাহিনীও এর সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত ছিল।’ কাস্টার্সের মতে, যুদ্ধাপরাধের সঙ্গে অন্য কোনো অপরাধের তুলনা হতে পারে না। যুদ্ধাপরাধের বিচার যেকোনো দেশেরই জাতীয় ইস্যু। কারোরই এ বিচারের বিরোধিতা করা উচিত নয়।
বিশ্বশান্তি, ন্যায়বিচার ও ধর্মনিরপেক্ষ মানবতার পক্ষে এক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে পিটার কাস্টার্স …
