Home » Bangladesh, Bengali, Collaborators, Crimes Against Humanity, Dhaka, Fundamentalism, News, Politics, War Criminal, ভোরের কাগজ

ঝিনাইদহে জামাত নেতা গ্রেপ্তার

21 June 2010 Author: ঝিনাইদহ প্রতিনিধি Original Source: Link

জেলার সদর উপজেলার হলিধানী ইউপি চেয়ারম্যান ও জামাতের রোকন মোসলেম উদ্দীনকে পুলিশ গ্রেপ্তার করেছে। গতকাল রোববার জেলা শহরে জামাত এক প্রতিবাদ সমাবেশের ডাক দিলে আইনশৃঙ্খলার অবনতি ঘটার আশঙ্কায় শহরের পোস্ট অফিস মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশের নিষেধাজ্ঞার কারণে প্রতিবাদ সমাবেশ করতে পারেনি জামাত।

ঝিনাইদহ থানার ওসি ছগির মিঞা জানান, সকাল ৭টার দিকে শহরের পোস্ট অফিস মোড়ে হলিধানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জামাত নেতা মোসলেম উদ্দীন তার লোকজন নিয়ে হাজির হন। এতে শহরে উত্তেজনাসহ আইনশৃঙ্খলার অবনতি ঘটার আশঙ্কা দেখা দিলে তাকে গ্রেপ্তার করা হয়।

এ ব্যাপারে জামাতের ঝিনাইদহ শহর আমির মোহাম্মদ ছগির আহম্মেদ জানান, বিভিন্ন স্থানে জামাত নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদে রোববার শহরে সমাবেশ কর্মসূচি ছিল। পুলিশের নিষেধাজ্ঞার কারণে তারা প্রতিবাদ সমাবেশ করতে পারেননি। ঘটনাস্থল থেকে পুলিশ জামাত নেতা ও ইউপি চেয়ারম্যান মোসলেম উদ্দীনকে গ্রেপ্তার করে।

Keywords/

Added by: Mohammed Munim

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.