Home » Bangladesh, Bengali, Dhaka, Extremism, Fundamentalism, India, International Mobilisation, International opinion, International response, News, Pakistan, Terrorism, War Crime, War Criminal, নয়া দিগন্ত

ধর্মনিরপেক্ষ মানবতার পক্ষে ত্রি-মহাদেশীয় সম্মেলন অনুষ্ঠিত

21 June 2010 Original Source: Link

ঢাকায় ওসমানী স্মৃতি মিলনায়তনে গতকাল শান্তি, ন্যায়বিচার ও ধর্মনিরপেক্ষ মানবতাবিষয়ক এক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয় : নয়া দিগন্ত
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি আয়োজিত ‘বিশ্ব শান্তি, ন্যায়বিচার ও ধর্মনিরপেক্ষ মানবতার পক্ষে ত্রি-মহাদেশীয় আন্তর্জাতিক সম্মেলন’ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে হোটেল সোনারগাঁয়ে শুরু হয় মূল অধিবেশন। তিন পর্বে আলাদাভাবে এ অধিবেশন বিকেল ৫টা পর্যন্ত চলে।
জাতীয় অধ্যাপক কবীর চৌধুরীর সভাপতিত্বে এশিয়া, ইউরোপ ও উত্তর আমেরিকায় ১১টি দেশের ৪৪ জন প্রতিনিধি এ সম্মেলনে অংশ নেন। তবে এসব অধিবেশনে গণমাধ্যমের কর্মীদের প্রবেশ করতে দেয়া হয়নি। এ সম্মেলনে ’৭১-এর গণহত্যা, যুদ্ধাপরাধীদের বিচার এবং জঙ্গি মৌলবাদের উথানের পরিপ্রেক্ষিতে ধর্মনিরপেক্ষ মানবতাবাদীদের করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
‘বাংলাদেশে গণহত্যা ও যুদ্ধাপরাধীদের বিচার’ শীর্ষক কর্ম অধিবেশনে সভাপতি হিসেবে উপস্খিত ছিলেন পাকিস্তানের সাংবাদিক আই এ রহমান, প্রধান অতিথি হিসেবে ছিলেন আইনমন্ত্রী শফিক আহমেদ, মূল আলোচক অ্যাটর্নি ইউলিয়াম þেöান (কানাডা), কবি আহমেদ সেলিম (পাকিস্তান), সাংবাদিক মানষ ঘোষ (ভারত)। এ ছাড়া বক্তব্য রাখেন­ বিচারপতি মোহাম্মদ গোলাম রব্বানী, মানবাধিকার নেত্রী নাসিমা আক্তার (পাকিস্তান), সাংবাদিক যুবনাথ লামসাম (নেপাল) ও বাংলাদেশের ডা. নুজহাত চৌধুরী শম্পা। এ অধিবেশনের সঞ্চালকের দায়িত্ব পালন করেন ব্যারিস্টার তুরীন আফরোজ।
‘জঙ্গি মৌলবাদীদের উথান : প্রেক্ষাপট উপমহাদেশ ও বিশ্ব’ এ কর্ম অধিবেশনের সভাপতিত্ব করেন নেপালের সাবেক মন্ত্রী কৃষä বাহাদুর মাহারা। প্রধান অতিথি হিসেবে উপস্খিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। মূল আলোচনায় অংশ নেন­ সন্ত্রাস বিশেষজ্ঞ ক্রিস ব্লাক বার্ন (যুক্তরাজ্য), ড. পিটার কাস্টার্স (নেদারল্যান্ড), অধ্যাপক আবুল বারকাত। এ অধিবেশনে বক্তব্য রাখেন­ অ্যাডভোকেট জাফর মালিক (পাকিস্তান), চলচ্চিত্র নির্মাতা গৌতম ঘোষ (ভারত), অ্যাডভোকেট মুজিবর রহমান (পাকিস্তান)। সঞ্চালক হিসেবে অধিবেশনটি পরিচালনা করেন ড. ফরিদা মজিদ।
‘মৌলবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে নাগরিক সমাজের করণীয়’ শীর্ষক কর্ম অধিবেশনের সভাপতি হিসেবে উপস্খিত ছিলেন ভারতের সাবেক স্পিকার পি এ সাংমা। প্রধান অতিথি হিসেবে উপস্খিত ছিলেন ডা. দীপুমণি। এ অধিবেশনে মূল আলোচক হিসেবে অধ্যাপক শেলী ফেল্ডম্যান (যুক্তরাষ্ট্র), অধ্যাপক সফররাজ খান (পাকিস্তান) ও অধ্যাপক জয়ন্ত কুমার রায় (ভারত) বক্তব্য রাখেন। এ ছাড়াও বক্তব্য রাখেন­ প্রদীপ ভট্টাচার্য (ভারত), সিনেটর হাজী মোহাম্মদ আদিল (পাকিস্তান), অধ্যাপক ম্যাক্সিম দুবায়েভ (রাশিয়া), অধ্যাপক মীর মোবাশ্বের আলী (বাংলাদেশ)।

Keywords/Tags: , , , , , ,

Added by: Mohammed Munim

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.