Articles Archive for 21 June 2010
Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Collaborators, Dhaka, Fundamentalism, Islamism/Islamophobia, News, Politics, Terrorism, War Crime, War Criminal, জনকন্ঠ »
যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করতে জামায়াত গোপনে জিহাদী বই ও আওয়ামী লীগ সরকারের অপপ্রচারমূলক বই বিতরণকালে খোদ সাঈদীর নিজবাড়ি পিরোজপুরের জিয়ানগর উপজেলায় ঘোষেরহাট বাজারে এক জামায়াত নেতা আলতাফ হোসেনকে শনিবার রাতে স্থানীয় লোকজন আটক করে পুলিশের হাতে সোপর্দ করে। পুলিশ রবিবার ৫৪ ধারায় তাকে জেল-হাজতে প্রেরণ করে। স্থানীয় জামায়াত নেতা আলতাফ হোসেন দেলাওয়ার হোসাইন সাঈদীর লেখা তাফসীরুল কোরআন মাহফিলে বাধা প্রদান প্রসঙ্গে কুরআনপ্রেমিক দেশবাসীর প্রতি আমার খোলা চিঠি এবং বাংলাদেশ জামায়েতে ইসলামীর লেখা ‘যুদ্ধাপরাধ মীমাংসিত ইস্যু’ মানবতার বিরুদ্ধে অপরাধের জিগির আরেক ধোঁকা’ এবং জুলুম-নির্যাতন ও মিথ্যাচারের বিরম্নদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন’ শীর্ষক …
Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Collaborators, Controversy, Crimes Against Humanity, Dhaka, Fundamentalism, Genocide, International Crimes Tribunal (ICT), Islamism/Islamophobia, Justice, News, Politics, Religion, War Crime, War Criminal, কালের কন্ঠ »
একাত্তরে মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে সংঘটিত গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে [...]
Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Collaborators, Controversy, Crimes Against Humanity, Dhaka, Fundamentalism, Genocide, International Crimes Tribunal (ICT), International response, Islamism/Islamophobia, Justice, News, Politics, United Kingdom, War Crime, War Criminal, কালের কন্ঠ »
জামায়াতে ইসলামীর সাবেক আমির এবং মুক্তিযুদ্ধের অন্যতম কুখ্যাত যুদ্ধাপরাধী গোলাম আযম দেশ ছাড়ার চেষ্টা করছেন। জানা গেছে, ব্রিটেনে রাজনৈতিক আশ্রয়ের জন্য গোপনে তিনি বাংলাদেশ ত্যাগ করার চেষ্টা করছেন। ইতিমধ্যে যুক্তরাজ্যের ভিসা পাওয়ার জন্য সব আইনি প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে। জানা গেছে, লন্ডনে পেঁৗছামাত্র তিনি রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন জানাবেন।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, গোলাম আযমের দেশত্যাগের বিষয়টি কঠোর গোপনীয়তার সঙ্গে মনিটর করা হচ্ছে। এ ব্যাপারে সমন্বয় করছেন গোলাম আযমের ইংল্যান্ড প্রবাসী ছেলে নাবিল আল আযমী। এমনকি দলের বাংলাদেশ অংশের নীতিনির্ধারণী মহলকে এ ব্যাপারে অন্ধকারে রাখা হয়েছে।
সূত্র জানায়, তত্ত্বাবধায়ক সরকারের আমলে যুদ্ধাপরাধীদের বিচারের …
Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Controversy, Conviction, Crimes Against Humanity, Dhaka, Due Process & Trial Standards, Genocide, Investigation, Justice, Law, Leadership, Mobilisation, News, Politics, Prosecution, War Crime, War Criminal, জনকন্ঠ »
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনজীবী প্যানেল নিয়ে জনগণের মধ্যে নানামুখী প্রশ্নের সৃষ্টি হয়েছে। তদন্তকারী সংস্থা ও আইনজীবী প্যানেল ৮৬ দিনেও একজন যুদ্ধাপরাধীর বিরুদ্ধে রিপোর্ট দিতে পারেনি। চীফ প্রাক্সিকিউটরসহ যে ৭জন আইনজীবী নিয়োগ করা হয়েছে, তারা নিজ নিজ বারে দৰ হলেও কেউই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজীবী নয়। পক্ষান্তরে যুদ্ধাপরাধীদের পক্ষে বিএনপির বাঘা বাঘা আইনজীবী রয়েছে। বিচারের সময় সরকার পক্ষের আইনজীবীরা কিভাবে আইনী যুদ্ধ মোকাবেলা করবে। ট্রাইব্যুনালের আইনজীবীরা কি প্রতিপক্ষের আইনজীবীদের সঙ্গে আইনী লড়াইয়ে টিকতে পারবে। এ বিষয়টি আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহম্মেদকে প্রশ্ন করা হলে তিনি সরাসরি নাকচ করে দিয়ে বলেছেন, বিচার নিয়ে কোন …
Announcement, Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Collaborators, Conspiracy, Crimes Against Humanity, Dhaka, Extremism, Fundamentalism, Genocide, International Mobilisation, International opinion, International response, Islamism/Islamophobia, Justice, Mobilisation, News, Politics, Terrorism, War Crime, War Criminal, জনকন্ঠ »
০ আন্তর্জাতিক সম্মেলনে নয় দফা ঘোষণা
০ ‘৭১-এর মুক্তিযুদ্ধে পাক বাহিনীর হত্যাযজ্ঞকে গণহত্যা হিসেবে স্বীকৃতি
০ ৪৪ প্রতিনিধির বিচার প্রক্রিয়ায় সহযোগিতার অঙ্গীকার
০ বুদ্ধিজীবী হত্যার নীলনক্সা জামায়াতই করেছিল
০ বিচার হলে ধারাবাহিক অপরাধ কমে আসবে
স্টাফ রিপোর্টার ॥ মানবতা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের ঢাকা ঘোষণায় ‘৭১’র মুক্তিযুদ্ধে পাকবাহিনীর হত্যাযজ্ঞকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিয়ে যুদ্ধাপরাধীদের বিচারে সরকারের বিশেষ ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগকে স্বাগত জানানো হয়েছে। একইসঙ্গে এশিয়া ইউরোপ আমেরিকার ১১টি দেশের ৪৪ জন প্রতিনিধি এই বিচার প্রক্রিয়ায় সার্বিক সহযোগিতার অঙ্গীকার ব্যক্ত করেছেন। এই সম্মেলনে আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেছেন, তদন্তকালে তথ্য-প্রমাণ পাওয়া গেলে ‘৭৩’র বিশেষ ট্রাইব্যুনালের বিধান অনুযায়ী …
Bangladesh, Bengali, Dhaka, Extremism, Extremist funding, Fundamentalism, Islamism/Islamophobia, News, Politics, War Criminal, আমাদের সময় »
পিরোজপুরের জিয়ানগর উপজেলার ঘোষেরহাট বাজারে জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর লেখা বই বিতরণকালে গত শনিবার সন্ধ্যায় হাফেজ আলতাফ হোসেন নামে এক জামায়াত কর্মীকে জনতা আটক করে পুলিশে দিয়েছে। তিনি দেলাওয়ার হোসাইন সাঈদীর লেখা ‘তাফসীরুল কুরআন মাহফিলে বাধা প্রদান প্রসঙ্গে কুরআন প্রেমিক দেশবাসীর প্রতি আমার খোলা চিঠি’ নামের বইসহ ২টি বই বিতরণ করছিলেন।
Bangladesh, Bengali, Crimes Against Humanity, Dhaka, Extremism, Fundamentalism, International Mobilisation, International opinion, International response, Islamism/Islamophobia, Lobbying, Mobilisation, News, Pakistan, Religion, Terrorism, আমাদের সময় »
ধর্মীয় মৌলবাদ ও সাম্প্রদায়িকতা সারা বিশ্বের জন্যই একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এটি বিকশিত হলে মানুষের স্বাধীনতা, মানবতা ভূলুণ্ঠিত হবে। তাই সারা বিশ্বকে এক হয়ে মৌলবাদ নামের ক্রমবর্ধমান এই বিষবৃক্ষকে এখনই উপড়ে ফেলতে হবে।
গতকাল রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক আন্তর্জাতিক সম্মেলনে বক্তারা এসব কথা বলেন। মুক্তিযুদ্ধের ংস্মৃতি সংরক্ষণ কেন্দ্র মৌলবাদ ও সাম্প্রদায়িকতাবিরোধী দক্ষিণ এশীয় গণসম্মিলন ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করে।
সম্মেলনে মৌলবাদের বিকাশকে কীভাবে বন্ধ করা যায়, সে সম্পর্কে বিশ্বের গুণী ব্যক্তিরা এই বক্তব্য দেন। এতে কানাডা, ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডসহ ১১টি দেশ …
Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Crimes Against Humanity, Dhaka, Genocide, History, International Mobilisation, News, ইত্তেফাক »
বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে সংঘটিত ‘গণহত্যা’কে স্বীকৃতি দেয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আহ্বান জানিয়ে শেষ হলো ‘বিশ্বশান্তি, ন্যায়বিচার ও ধর্মনিরপেক্ষ মানবতার পক্ষে’ আন্তর্জাতিক সম্মেলন। তিন মহাদেশ থেকে অংশ নেয়া বুদ্ধিজীবী ও রাজনীতিবিদরা বর্তমান সরকারের সময়ে শুরু হওয়া যুদ্ধাপরাধের বিচারে আন্তর্জাতিক সম্প্রদায় সংহতি প্রত্যাশা করে ৯ দফা ‘ঢাকা ঘোষণা’ করেন।
Bangladesh, Bengali, Controversy, Dhaka, Freedom Fighter, News, Politics, ইত্তেফাক »
রাজাকার, আল বদর, জামায়াত-শিবির ও স্বাধীনতা বিরোধী চক্র সমর্থিত পুলিশ প্রশাসন ও সরকারের গুরুত্বপূর্ণ পদে নিয়োজিত একশ্রেণীর কর্মকর্তা মুক্তিযোদ্ধা সনদ পাওয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আবেদন করছে। এই সকল আবেদনে আওয়ামী লীগের একশ্রেণীর নেতা, সংসদ সদস্য, স্থানীয় মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের একশ্রেণীর কমান্ডার, যুবলীগ ও ছাত্রলীগ নেতারা সুপারিশ করছেন এবং তারা মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ে গিয়ে এই শ্রেণীর কর্মকর্তাদের মুক্তিযোদ্ধা সনদ পাইয়ে দেয়ার জন্য তদ্বির করছেন।
