Home » Archive

Articles Archive for 22 June 2010

Bangladesh, Bengali, Collaborators, Crimes Against Humanity, Dhaka, Evidence, Fundamentalism, Genocide, International opinion, International response, Investigation, Justice, Law, News, Politics, Prosecution, War Crime, War Criminal, সমকাল »

[22 Jun 2010 | No Comment ]

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সরকার যুদ্ধাপরাধের বিচার অনুষ্ঠানে অঙ্গীকারবদ্ধ। যুদ্ধাপরাধের ব্যাপারে যথেষ্ট তথ্য প্রমাণ সরকারের হাতে আছে। গতকাল সোমবার সকালে ‘সাউথ এশিয়ান পিপলস ইউনিয়ন এগেইনস্ট ফান্ডামেন্টালিজম অ্যান্ড কমিউনালিজম’-এর একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে তার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন। সাক্ষাৎকালে ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ সংঘটনকারীদের বিচার অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের গৃহীত উদ্যোগের সঙ্গে প্রতিনিধি দল পূর্ণ সংহতি প্রকাশ করে। শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর ক্ষমতায় আসা সরকারগুলো নিন্দনীয় ইনডেমনিটি আইন পাস করায় বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের খুনিদের বিচার করা যায়নি। তিনি …

Bangladesh, Bengali, Crimes Against Humanity, Dhaka, Mobilisation, News, Politics, War Crime, War Criminal, নয়া দিগন্ত »

[22 Jun 2010 | No Comment ]

স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু বলেছেন, যুদ্ধাপরাধীরা ধর্মের নামে লুটপাট শুরু করেছে। যারা বাংলাদেশকে পাকিস্তান-আফগানিস্তান করার চেষ্টা করেছিল, তারাই দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদ সৃষ্টি করেছে। সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে ইমামসহ সর্বস্তরের মানুষকে সোচ্চার হতে হবে, তাহলেই বাংলাদেশ বঙ্গবìধুর সোনার বাংলায় রূপান্তরিত হবে। গত শনিবার বেলা ১১টায় ইসলামিক ফাউন্ডেশন দিনাজপুর আয়োজিত দেশের শান্তিশৃঙ্খলা রক্ষার্থে জঙ্গিবাদ ও সন্ত্রাস প্রতিরোধে ইমামদের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরো বলেন, একটি মহল ইসলামকে নিয়ে বিভ্রান্তির সৃষ্টি করে ফায়দা লুটতে চায়।
দিনাজপুর জিলা স্কুল অডিটোরিয়ামে আয়োজিত এ আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন …

Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Collaborators, Crimes Against Humanity, Dhaka, Fundamentalism, Genocide, International Crimes Tribunal (ICT), Investigation, Justice, Law, News, Politics, Transparency, War Crime, War Criminal, আমাদের সময় »

[22 Jun 2010 | No Comment ]

যুদ্ধাপরাধীদের বিচার সম্পূর্ণ নিরপেক্ষভাবে সম্পন্ন করা হবে বলে ঘোষণা দিয়েছেন আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ। তিনি বলেছেন, এ জন্য ট্রাইবুনালের আইন সংশোধন করা হয়েছে। যাতে করে অভিযুক্তরা আপিল করার সুযোগ পান। গতকাল এক সেমিনারে মন্ত্রী এসব কথা বলেন।
‘১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ (ট্রাইবুনাল) আইনে মানবতার বিরুদ্ধে অপরাধের বিচার’ শীর্ষক এ সেমিনারে আইনমন্ত্রী আরো বলেন, যুদ্ধাপরাধের নিরপেক্ষ বিচারের বিষয়টি আন্তর্জাতিক সম্প্রদায়কে জানিয়ে দেয়া হয়েছে। তাদের সঙ্গে আলোচনা হয়েছে সার্বিক বিষয় নিয়ে। যাতে কোনো ধরনের সমালোচনা না হয়। তিনি বলেন, ৩৯ বছরের ক্ষত যুদ্ধাপরাধীর বিচার বর্তমান সরকারের আমলেই সম্পন্ন করা হবে। বিরোধী দলের বক্তব্যের …

Controversy, Crimes Against Humanity, Diplomacy, Genocide, International Mobilisation, Investigation, News, Sri Lanka, প্রথম আলো »

[22 Jun 2010 | No Comment ]

শ্রীলঙ্কায় গত বছরের গৃহযুদ্ধে কোনো যুদ্ধাপরাধ হয়েছে কি না, তা তদন্তে জাতিসংঘের মহাসচিব বান কি মুনের একটি তদন্ত প্যানেলের নাম ঘোষণা করার উদ্যোগের ব্যাপারে ‘তীব্র অসন্তোষ’ জানিয়েছে শ্রীলঙ্কার সরকার। গতকাল সোমবার শ্রীলঙ্কার এক কর্মকর্তা এ কথা জানান।
গতকাল তদন্ত প্যানেলের তিনজন সদস্যের নাম ঘোষণা করার কথা বান কি মুনের। এই তদন্ত প্যানেল গৃহযুদ্ধের শেষের মাসগুলোতে কোনো যুদ্ধাপরাধ হয়েছিল কি না, তা জানতে জাতিসংঘের মহাসচিবকে সহায়তা করবে।
শ্রীলঙ্কার সরকারের ওই কর্মকর্তা বলেন, ‘এই প্যানেলকে অন্যায্য ও অনাকাঙ্ক্ষিত অভিহিত করে এর বিরুদ্ধে গত মার্চে প্রেসিডেন্ট রাজাপক্ষে যে প্রতিবাদ জানিয়েছিলেন, কলম্বো তা পুনর্ব্যক্ত করছে। এই …

Bangladesh, Bengali, Controversy, Dhaka, Fundamentalism, News, Politics, Religion, Terrorism, War Criminal, আমাদের সময় »

[22 Jun 2010 | No Comment ]

২৭ জুন রাজধানীতে হরতাল কর্মসূচি সফল করতে বিরোধীদল বিএনপি গতকাল রাতে জামায়াতে ইসলামীর সঙ্গে বৈঠক করেছে। বৈঠকে হরতাল সফল করার বিষয়ে আলোচনা হয়েছে বলে বৈঠক সূত্রে জানা গেছে। বৈঠকের পর জামায়াত আন্দোলন কর্মসূচির পক্ষে সমর্থন ঘোষণা করে।
গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে রাত ৯টার পরে অনুষ্ঠিত বৈঠকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুস সালাম এবং জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহম্মদ কামারুজ্জামান, আবদুল কাদের মোল্লা ও মহানগর আমির রফিকুল ইসলাম খান উপস্থিত ছিলেন।
গ্যাস-বিদ্যুৎ-পানি সঙ্কট নিরসন, টেন্ডারবাজি-দখলবাজি বন্ধ, শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রী …

Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, Extremism, Justice, News, Terrorism, War Crime, War Criminal, প্রথম আলো »

[22 Jun 2010 | No Comment ]

জঙ্গিবাদীদের অর্থের উৎস বন্ধ করা ও যুদ্ধাপরাধীদের বিচার তরান্বিত করার দাবি জানিয়েছে ‘সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদ বিরোধী মঞ্চ’। গতকাল সোমবার মুক্তাঙ্গনে এক সমাবেশে সংগঠনের নেতারা এ দাবি জানান। সমাবেশ শেষে সংগঠনটি নগরে জঙ্গিবাদবিরোধী মিছিল বের করে।
সমাবেশে সংগঠনের নেতারা বলেন, জঙ্গিবাদীদের প্রতিহত করতে হবে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগ্রামের মাধ্যমে। তাঁরা বলেন, জঙ্গিদের তৎপরতা বন্ধ করতে প্রথমে তাদের অর্থের উৎসমুখ চিহ্নিত করে তা বন্ধ করে দিতে হবে।
সমাবেশকারীরা বলেন, যুদ্ধাপরাধীদের বিচারে সরকারের কাজের গতি মন্থর হয়ে পড়েছে। নির্বাচনী ওয়াদা অনুযায়ী সরকারকে এ বিচার করতেই হবে। শুধু কয়েকজন মানুষকে ফাঁসি দিলে হবে না। যুদ্ধাপরাধের বিচার করতে …

Bangladesh, Bengali, Controversy, Dhaka, Extremism, Fundamentalism, India, Investigation, Islamism/Islamophobia, News, Pakistan, Politics, Terrorism, আমাদের সময় »

[22 Jun 2010 | No Comment ]

ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন অফিস এবং চট্টগ্রাম ও রাজশাহীর উপ হাইকমিশন অফিসে হামলার পরিকল্পনা করেছে পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই তৈয়বার সমর্থকরা। এই হামলা পরিকল্পনার তথ্য পেয়ে উদ্বিগ্ন ভারতীয় হাইকমিশনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের অফিসের নিরাপত্তা জোরদার করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পত্র দিয়েছে। গত ১৭ জুন ভারতীয় হাইকমিশন এই পত্র দেয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ভারতীয় হাইকমিশন থেকে পত্র পাওয়ার পর এ ব্যাপারে প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা নিতে পত্রটি অগ্রগতি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
সূত্র জানায়, এর আগেও কয়েক দফা ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনে হামলার পরিকল্পনা করেছিল পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠনের সদস্যরা। এ পরিকল্পনার খবর আইনশৃঙ্খলা বাহিনী জানার …

Bangladesh, Bengali, Collaborators, Controversy, Crimes Against Humanity, Dhaka, Fundamentalism, Genocide, Islamism/Islamophobia, Justice, Leadership, News, Politics, Prosecution, Religion, War Crime, War Criminal, আমাদের সময় »

[22 Jun 2010 | No Comment ]

সাংবাদিকদের সঙ্গে কথা বলেন না জামায়াতে ইসলামীর সাবেক আমির ও বর্তমানে দলটির আদর্শিক ও দার্শনিক নেতা অধ্যাপক গোলাম আযম। গতকাল দুপুরে বড় মগবাজারে তার বাড়ির সামনে অপেক্ষা করে দেখা গেল, তিনি একজনের সাহায্যে ও ডান হাতে লাঠিতে ভর দিয়ে নিকটস্থ মসজিদে জোহরের নামাজ পড়তে যান। নামাজ শেষে ফিরলেনও একইভাবে। এ সময় তার সামনে তার সঙ্গে কথা বলতে চাইলে তিনি বলেন, ‘আমি সাংবাদিকদের সঙ্গে কথা বলি না।’ কোনো রাজনৈতিক বিষয়ে কথা হবে না বলে প্রতিশ্র“তি দিলেও তিনি বলেন, ‘আমার হাতে সময় নেই।’ কী কাজে সময় কাটে জানতে চাইলে আবারো বলেন, ‘ …

Bangladesh, Bengali, Collaborators, Controversy, Crimes Against Humanity, Dhaka, Extremism, Freedom Fighter, Genocide, News, Politics, War Crime, War Criminal, প্রথম আলো »

[22 Jun 2010 | No Comment ]

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও মুক্তিযুদ্ধে বিতর্কিত ভূমিকায় থাকা আবদুস সুবহানের সঙ্গে একই মঞ্চে বক্তব্য দিলেন পাবনা-৫ আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক খোন্দকার।
জামায়াত-নিয়ন্ত্রিত পাবনার ইমাম গায্যালী গার্লস স্কুল অ্যান্ড কলেজে এসএসসির কৃতী ছাত্রীদের সংবর্ধনা উপলক্ষে গত শনিবার সকালে আয়োজিত অনুষ্ঠানে জামায়াতের নেতা আবদুস সুবহান সভাপতি ও আওয়ামী লীগের নেতা গোলাম ফারুক প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। ওই অনুষ্ঠানে পাবনা সদর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোশারফ হোসেন, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা শামসুর রহমান ওরফে মানিকসহ দলটির স্থানীয় কয়েকজন নেতা-কর্মী উপস্থিত ছিলেন। এ …

Bangladesh, Bengali, Dhaka, Extremism, News, Politics, Terrorism, প্রথম আলো »

[22 Jun 2010 | No Comment ]

নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ আল ইসলামীর (হুজি) দুই সদস্যকে কুমিল্লা ও ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। তাঁরা দুজন হলেন আবুল কাশেম ওরফে আবদুল্লাহ (৪০) ও আবদুল হক ওরফে জাহাঙ্গীর (৩৫)। র‌্যাব জানায়, তাঁরা দুজনেই ১২ বছর করে কারাদণ্ডপ্রাপ্ত।
গ্রেপ্তার হওয়া দুজনকে গতকাল সোমবার র‌্যাব সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সামনে হাজির করা হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, র‌্যাবের গোয়েন্দা শাখার সদস্যরা ওই দুজনকে গ্রেপ্তার করেন। গত রোববার রাত নয়টার দিকে কুমিল্লার মেঘনা উপজেলার কান্দারগাঁও মাদ্রাসা থেকে আবুল কাশেমকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্যমতে, গতকাল সকাল …

Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Conviction, Crimes Against Humanity, Dhaka, Extremism, Fundamentalism, Genocide, Intellectuals, International Crimes Tribunal (ICT), Investigation, Justice, News, War Crime, জনকন্ঠ »

[22 Jun 2010 | No Comment ]

সাউথ এশিয়ান পিপলস ইউনিয়ন এগেইনস্ট ফান্ডামেন্টালিজম এ্যান্ড কম্যুনালিজম সোমবার ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধ সংঘটনকারীদের বিচার অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের গৃহীত উদ্যোগের সঙ্গে পূর্ণ সংহতি প্রকাশ করেছে। খবর বাসসর।
সোমবার সকালে সংগঠনের একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারী বাসভবন গণভবনে তাঁর সঙ্গে সাৰাতকালে এ সংহতি প্রকাশ করেন।
প্রতিনিধি দলের সদস্যরা রবিবার এখানে অনুষ্ঠিত ‘শান্তি, সুবিচার ও ধর্মনিরপেৰ মানবতাবাদ’ শীর্ষক একটি আনত্মর্জাতিক কনফারেন্সে অংশগ্রহণ করেন। তাঁরা বলেন, ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং মানবাধিকার সমুন্নত রাখতে আইনের শাসন প্রতিষ্ঠার স্বার্থে যুদ্ধাপরাধীদের বিচার এখন সময়ের দাবি।
জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুকে হত্যার পর …

Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Collaborators, Controversy, Crimes Against Humanity, Dhaka, Genocide, Justice, Law, Leadership, News, Politics, Prosecution, War Crime, প্রথম আলো »

[22 Jun 2010 | No Comment ]

‘অন্যায় ও অপরাধের বিচার না হওয়ার সংস্কৃতি থেকে মুক্ত হতে মানবতাবিরোধী অপরাধের বিচার করতে হবে। আমরা অন্যায় সহ্য করি না—বিশ্ববাসীর কাছে এ বার্তা পৌঁছে দিতেই অপরাধের বিচার হবে।’ গতকাল সোমবার বিকেলে গণতান্ত্রিক আইনজীবী সমিতি আয়োজিত ‘১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইনে মানবতার বিরুদ্ধে অপরাধের বিচার’ শীর্ষক সেমিনারে আইনমন্ত্রী শফিক আহমেদ এসব কথা বলেন।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শফিউর রহমান মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন দেশ থেকে আসা আইনজীবী ও মানবাধিকারকর্মীরা অংশ নেন। তাঁরা মানবতাবিরোধী অপরাধের বিচারের পক্ষে সমর্থন জানিয়েছেন।
সংগঠনের জ্যেষ্ঠ সহসভাপতি এম এ কুদ্দুসের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য দেন কানাডিয়ান …