Articles Archive for 22 June 2010
Bangladesh, Bengali, Collaborators, Conviction, Crimes Against Humanity, Dhaka, Evidence, Genocide, International Crimes Tribunal (ICT), International Mobilisation, International opinion, International response, Investigation, Justice, News, Politics, War Crime, War Criminal, জনকন্ঠ »
ঢাকায় আয়োজিত ‘১৯৭৩ সালের আন্তর্জাতিক (ট্রাইব্যুনাল) আইনে মানবতার বিরুদ্ধে অপরাধের বিচার’ শীর্ষক সেমিনারে আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী অঙ্গীকার, সংসদে সিদ্ধান্ত প্রস্তাব পাস, আইনের শাসন প্রতিষ্ঠা, যুদ্ধাপরাধে ক্ষতিগ্রস্তদের সন্তুষ্টি এবং অপরাধের দায়মুক্তির সংস্কৃতি থেকে দেশকে বের করে আনতেই যুদ্ধাপরাধের বিচার করা হবে। নুর্যেমবার্গ ট্রায়ালে যে সুযোগ দেয়া হয়নি, ৭৩’র বিশেষ ট্রাইব্যুনালে সেই সুযোগ থাকছে। বিচার হবে স্বচ্ছ। বাঙালীরা অন্যায় সহ্য করে না-বিশ্ববাসীকে এই বার্তা পৌঁছে দিতেই যুদ্ধাপরাধের বিচার করা হবে। মানবতার বিরুদ্ধে অপরাধ ধর্ষণ, অগ্নিসংযোগ লুটপাট আর গণহত্যার মতো জঘন্য অপরাধের বিচার বাংলার মাটিতে বর্তমান সরকারের আমলেই …
Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Collaborators, Controversy, Crimes Against Humanity, Dhaka, Fundamentalism, Genocide, International Crimes Tribunal (ICT), International opinion, Investigation, Justice, Lobbying, News, Pakistan, Politics, Prosecution, War Crime, War Criminal, প্রথম আলো »
‘সাউথ এশিয়ান পিপলস ইউনিয়ন এগেইনস্ট ফান্ডামেন্টালিজম অ্যান্ড কম্যুনালিজম’ গতকাল সোমবার ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ সংঘটনকারীদের বিচার অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের গৃহীত উদ্যোগের সঙ্গে পূর্ণ সংহতি প্রকাশ করেছে। গতকাল সকালে সংগঠনের একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে তাঁর সঙ্গে সাক্ষাৎকালে এ সংহতি প্রকাশ করা হয়। খবর বাসসের।
প্রতিনিধিদলের সদস্যরা বলেন, ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং মানবাধিকার সমুন্নত রাখতে আইনের শাসন প্রতিষ্ঠার স্বার্থে যুদ্ধাপরাধীদের বিচার এখন সময়ের দাবি। জবাবে প্রধানমন্ত্রী দ্ব্যর্থহীন ভাষায় বলেন, আইনের শাসন নিশ্চিত করতে যুদ্ধাপরাধীদের বিচার স্বচ্ছভাবে এ দেশের মাটিতে হবেই।
প্রতিনিধিদলে ছিলেন ঘাতক দালাল নির্মূল কমিটির সাংবাদিক …
Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Collaborators, Controversy, Crimes Against Humanity, Dhaka, Evidence, Extremism, Fundamentalism, Genocide, International Mobilisation, International opinion, International response, Justice, Mobilisation, News, Prosecution, War Crime, War Criminal, ভোরের কাগজ »
গত রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হলো ‘বিশ¡শান্তি, ন্যায়বিচার ও ধর্মনিরপেক্ষতার পক্ষে’ ত্রিমহাদেশীয় আন্তর্জাতিক সম্মেলন। এতে রাশিয়া, যুক্তরাজ্য, কানাডা, সুইডেন, নেদারল্যান্ডস, ইরান, ভারত, পাকিস্তান, নেপাল ও বাংলাদেশের বুদ্ধিজীবী-রাজনীতিকরা অংশ নেন। বাংলাদেশে একাত্তরে সংঘটিত যুদ্ধাপরাধের বিচারে আন্তর্জাতিক সম্প্রদায়ের সংহতি আহ্বান করে ৯ দফা ‘ঢাকা ঘোষণা’র মাধ্যমে শেষ হয় এ সম্মেলন। এই ‘ঢাকা ঘোষণা’ দেশে সম্প্রতি শুরু হওয়া একাত্তরে মানবতার বিরুদ্ধে সংঘটিত অপরাধ ও গণহত্যার বিরুদ্ধে বিচারকার্যকে নির্বিঘœ হতে সহায়ক হবে বলেই আমাদের বিশ্বাস। জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদমুক্ত সমাজ গড়ে তুলতে যুদ্ধাপরাধ বা মানবতার বিরুদ্ধে সংঘটিত অপরাধের বিচার হওয়ার যে কোনো বিকল্প …
Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Collaborators, Controversy, Dhaka, Diplomacy, Fundamentalism, International opinion, International response, News, Politics, War Crime, War Criminal, সংগ্রাম »
ঘাতক দালাল নির্মূল কমিটির উদ্যোগে গত ২০ জুন রাজধানী ঢাকা মহানগরীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক সম্মেলনে নেদারল্যান্ড থেকে আগত জনৈক ড. পিটার কাস্টার্স নামক ব্যক্তি বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে যে, ভিত্তিহীন অসত্য বক্তব্য প্রদান করেছেন তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি অধ্যাপক মোঃ তাসনীম আলম গতকাল সোমবার বিবৃতি দিয়েছেন।
বিবৃতিতে তিনি বলেন, আমরা নেদারল্যান্ড থেকে আগত জনৈক ড. পিটার কাস্টার্স সম্পর্কে জানার জন্য বাংলাদেশে অবস্থিত নেদারল্যান্ড দূতাবাসে যোগাযোগ করলে দূতাবাস থেকে জানানো হয় যে, তিনি দূতাবাসের মাধ্যমে বাংলাদেশে আসেননি। কাজেই তার সম্পর্কে তারা কিছু …
Bangladesh, Bengali, Dhaka, News, Politics, প্রথম আলো »
শ্রম, কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘আমরা ১৭ মাস ধরে ফরিদপুরকে শান্ত রাখার চেষ্টা করছি। কিন্তু আমাদের পাশের থানার এক ম্যাডাম ফরিদপুরকে অস্থিতিশীল করতে প্রতিনিয়ত বাতাস দিয়ে যাচ্ছেন।’
গত রোববার সন্ধ্যায় ফরিদপুর সদর উপজেলার লক্ষ্মীদাসের হাটে এক জনসভায় মন্ত্রী খন্দকার মোশাররফ এ মন্তব্য করেন।
কাচারীরট্যাক থেকে লক্ষ্মীদাসের হাট পর্যন্ত সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন উপলক্ষে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন আয়োজিত জনসভায় খন্দকার মোশাররফ প্রধান অতিথির বক্তব্য দেন।
Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Collaborators, Controversy, Crimes Against Humanity, Dhaka, Extremism, Fundamentalism, Genocide, International opinion, Investigation, Justice, Law, Mobilisation, News, Prosecution, War Crime, War Criminal, ভোরের কাগজ »
১৯৭১ সালে সংঘটিত যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের বিচারে আমেরিকা, ইউরোপ ও ভারতসহ আন্তর্জাতিক সম্প্রদায় পূর্ণ সমর্থন জানিয়েছে। আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ এ বিষয়ে বলেছেন, বিচার প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। জাতি খুব শিগগিরই এ বিচারের ফলাফল দেখতে পারে। আইনের শাসন প্রতিষ্ঠা ও জনগণের কাছে দায়বদ্ধতার জন্য এই বিচার করা ছাড়া সরকারের কোনো বিকল্প পথ নেই।
বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি আয়োজিত ‘১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্ট মানবতার বিরুদ্ধে অপরাধ’ শীর্ষক আলোচনা সভায় তারা এ কথা বলেন। গতকাল সোমবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এডভোকেট এম এ …
Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Collaborators, Controversy, Crimes Against Humanity, Dhaka, Extremism, Freedom Fighter, Fundamentalism, Genocide, Justice, News, Politics, Prosecution, Religion, Terrorism, United Kingdom, War Crime, War Criminal, সংগ্রাম »
দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় ‘রাজনৈতিক আশ্রয় নিতে লন্ডন যাওয়ার চেষ্টায় গোলাম আযম’ ‘যেমন কাটছে দিনকাল’ ও ‘অপরাধনামা’ এবং ‘জেএমবি গঠনের মূল হোতা গোলাম আযম’ ইত্যাদি শিরোনামে গতকাল সোমবার প্রকাশিত রিপোর্টে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমীর অধ্যাপক গোলাম আযমের বিরুদ্ধে যে সব ভিত্তিহীন, আজগুবি অসত্য বক্তব্য প্রকাশ করা হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার সেক্রেটারি অধ্যাপক মোঃ তাসনীম আলম গতকাল বিবৃতি দিয়েছেন।
বিবৃতিতে তিনি বলেন, দৈনিক কালের কণ্ঠের রিপোর্টে অধ্যাপক গোলাম আযম রাজনৈতিক আশ্রয় নিতে লন্ডন যাওয়ার চেষ্টা করছেন বলে যে কথা লেখা হয়েছে তা মোটেই সত্য …
Bangladesh, Bengali, Controversy, Dhaka, Fundamentalism, News, Politics, সংগ্রাম »
গত ৮ ফেব্রুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ-ছাত্রশিবিরের মধ্যকার সংঘর্ষে নিহত ছাত্রলীগ কর্মী ফারুক হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে শরীফুল ইসলাম নামের এক শিক্ষার্থীকে শিবির সন্দেহে পিটিয়ে রক্তাক্ত অবস্থায় পুলিশে সোপর্দ করেছে ছাত্রলীগ ক্যাডাররা। গতকাল সোমবার সে ক্লাশ করতে আসলে ছাত্রলীগ ক্যাডাররা তাকে ধরে বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে মারপিট করতে থাকলে পুলিশ খবর পেয়ে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে থানায় নিয়ে যায়। আটকৃকত ঐ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের মেটারিয়াল সাইন্স বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র।
জানা গেছে, গতকাল বেলা ১১টার দিকে শরীফুল ইসলাম ক্লাস করতে আসলে ৮/১০ ছাত্রলীগ ক্যাডার তাকে চতুর্থ বিজ্ঞান ভবনের সামনে থেকে ধরে বিশ্ববিদ্যালয় …
Bengali, Controversy, Crimes Against Humanity, Dhaka, Genocide, International response, Investigation, Justice, Mobilisation, News, Politics, Sri Lanka, War Crime, ইত্তেফাক »
শ্রীলংকার সেনাবাহিনীর যুদ্ধাপরাধ তদন্তে একটি জাতিসংঘ প্যানেলের নাম ঘোষণা করা হয়েছে। শ্রীলংকার তীব্র বিরোধিতার মুখে জাতিসংঘ মহাসচিব বান কি মুন গতকাল সোমবার এ প্যানেল গঠনের ঘোষণা দিয়েছেন। জাতিসংঘ মহাসচিবের এ উদ্যোগে শ্রীলংকা ‘গভীরভাবে অসন্তুষ্ট’ হয়েছে।
গতকাল নাম প্রকাশে অনিচ্ছুক শ্রীলংকার একজন ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা বলেন, গত মার্চে জাতিসংঘ মহাসচিব বানের কাছে প্রেসিডেন্ট মহিন্দ রাজাপাকসের প্রতিবাদের পুনরুক্তি করে কলম্বো বলেছে, এ প্যানেল ‘অপ্রয়োজনীয় ও অনাকাঙ্খিত।’ মহাসচিব বান কি মুন শ্রীলংকায় গৃহযুদ্ধের শেষ দিনগুলোতে সামরিক অভিযান সম্পর্কে তাকে পরামর্শদানে তিন সদস্যের এ প্যানেল গঠনের ঘোষণা দিয়েছেন। শ্রীলংকান সেনাবাহিনীর চূড়ান্ত অভিযানে ৩৭ বছরের তামিল …
Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Collaborators, Crimes Against Humanity, Dhaka, Diplomacy, Due Process & Trial Standards, Fundamentalism, Genocide, International Crimes Tribunal (ICT), International opinion, International response, Justice, Law, News, Prosecution, Staff Report, War Crime, War Criminal, সংগ্রাম »
আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ মানবতা বিরোধী অপরাধের বিচারকে আন্তর্জাতিক মানের দাবি করে বিচারের মানদন্ড নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই বললেও অপরাধের সাজা ইস্যুতে একটি সেমিনারে কানাডা ও ইউরোপিয়ান ইউনিয়নের দু’প্রতিনিধি মৃত্যুদন্ডের বিধানের বিরোধিতা করেছেন। আইনমন্ত্রীর উপস্থিতিতে সেমিনারে কানাডিয়ান জুরিস্ট এসোসিয়েশনের সভাপতি উইলিয়াম স্লোন ও ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য সিসিলিয়া উইকস্ট্রম বলেছেন সভ্য দেশে মৃত্যুদন্ডের বিধান রহিত করা হলেও এ আইনের বিধানটি অসঙ্গতিপূর্ণ। তবে যে কোন অপরাধের বিচার না হলে অপরাধীর অপরাধপ্রবণতা যেমন বাড়ে তেমনি অপরাধের বিচার না হলে ধরে নেয়া হয় কোন অপরাধ হয়নি। কোন সভ্য দেশেই অপরাধের বিচার না করার …
Bangladesh, Bengali, Collaborators, Crimes Against Humanity, Dhaka, Extremism, Fundamentalism, Genocide, International response, Islamism/Islamophobia, Justice, Mobilisation, News, Politics, Prosecution, Terrorism, War Crime, War Criminal, ইত্তেফাক »
সাউথ এশিয়ান পিপলস ইউনিয়ন এগেইনস্ট ফান্ডামেন্টালিজম এন্ড কম্যুনালিজম নামের আন্তর্জাতিক সংগঠনটি ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধে জড়িতদের বিচার অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের গৃহীত উদ্যোগের প্রতি গতকাল সোমবার পূর্ণ সংহতি প্রকাশ করেছে। গতকাল সকালে সংগঠনের একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে তাঁর সঙ্গে সাক্ষাৎকালে এ সংহতি প্রকাশ করেন।
প্রতিনিধিদলের সদস্যরা গত রবিবার ঢাকায় অনুষ্ঠিত ‘শান্তি, সুবিচার ও ধর্মনিরপেক্ষ মানবতাবাদ’ শীর্ষক একটি আন্তর্জাতিক কনফারেন্সে অংশগ্রহণ করেন। তারা বলেন, ন্যায়বিচার নিশ্চিতকরণ এবং মানবাধিকার সমুন্নত রাখতে আইনের শাসন প্রতিষ্ঠার স্বার্থে যুদ্ধাপরাধীদের বিচার এখন সময়ের দাবি।
জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুকে হত্যার …
Bangladesh, Bengali, Dhaka, News, Politics, নয়া দিগন্ত »
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবির নাম দিয়ে আরো এক শিক্ষার্থীকে পিটিয়ে গুরুতর আহত করে পুলিশে সোপর্দ করেছে ছাত্রলীগ কর্মীরা। গতকাল সকালে তিনি ক্লাস করতে এলে ছাত্রলীগ কর্মীরা তাকে বিশ্ববিদ্যালয় স্টেডিয়াম এলাকায় পিটিয়ে গুরুতর আহত করে। পরে রক্তাক্ত অবস্খায় আহত শিবির কর্মীকে উদ্ধার করে মতিহার থানায় নিয়ে যায় পুলিশ। আহত ওই শিক্ষার্থীর নাম শরীফুল ইসলাম। তিনি বিশ্ববিদ্যালয়ের ম্যাটেরিয়াল সাইন্স বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল ১০টায় শরীফুল ক্লাস করার জন্য চতুর্থ বিজ্ঞান ভবনের সামনে এলে ৮-১০ ছাত্রলীগ কর্মী তাকে সেখান থেকে বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে নিয়ে যায়। সেখানে ওই শিক্ষার্থীকে রড, হকিস্টিক, চেইন ও …
