Articles Archive for 23 June 2010
Bangladesh, Bengali, Controversy, Crimes Against Humanity, Dhaka, International Crimes Tribunal (ICT), News, Politics, War Crime, War Criminal, প্রথম আলো »
বিদেশি মুদ্রা পাচার মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে হাইকোর্টের দেওয়া আদেশের কার্যকরতা ছয় সপ্তাহের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগ। গতকাল মঙ্গলবার আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতি এস কে সিনহা এই আদেশ দেন।
এ মামলায় সাকা চৌধুরী হাইকোর্টে আগাম জামিন আবেদন জানালে ১০ মে আদালত আট সপ্তাহের মধ্যে তাঁকে মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দিয়েছিলেন।
BD News 24, Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Collaborators, Conspiracy, Controversy, Dhaka, Diplomacy, Due Process & Trial Standards, Feature, International Mobilisation, International opinion, Law, Lobbying, Politics, Propaganda, Report, United Kingdom, War Crime, War Criminal »
ডেভিড বার্গম্যান
সম্পাদক, বিশেষ প্রতিবেদন
লন্ডন, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুক্তরাজ্যের মানবাধিকার বিষয়ক একটি পার্লামেন্টারি কমিটি স্বীকার করেছে যে, জামায়াতে ইসলামীর সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে এমন একটি গ্র”পের সহায়তায় তারা বাংলাদেশে একাত্তরের যুদ্ধাপরাধের বিচার বিষয়ে হাউজ অব লর্ডসে একটি সেমিনারের আয়োজন করেছে।
৭১’র মুক্তিযুদ্ধের সময় জামায়াত ও তার তৎকালীন ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সংঘের সদস্যদের বিরুদ্ধে যুদ্ধাপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
ওই সেমিনারে আন্তর্জাতিক আইনি মানদন্ডের সঙ্গে ১৯৭৩ এর আন্তর্জাতিক যুদ্ধাপরাধ (ট্রাইব্যুনাল) আইন সঙ্গতিপূর্ণ কিনা তা নিয়ে আলোচনা করা হবে। এর আয়োজক লর্ড অ্যাভেবারি। …
BD News 24, Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Conspiracy, Crimes Against Humanity, Dhaka, Due Process & Trial Standards, News, Propaganda »
…[A United Kingdom human rights parliamentary committee has admitted that a high-profile seminar it is hosting at the House of Lords on Bangladesh's 1971 war crimes trials has been organised with the assistance of a group accused of having links to the Jamaat-e-Islami.]
Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, International Mobilisation, Law, News, Propaganda, আমাদের সময় »
যুদ্ধাপরাধের বিচারের জন্য প্রনীত ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) অ্যাক্ট পর্যালোচনার জন্য আজ লন্ডনে এক পর্যলোচনা সভা অনুষ্ঠিত হবে। একদল আন্তর্জাতিক আইনজীবীর সমন্বয়ে গঠিত ইন্টারন্যাশনাল বার এসোসিয়েশন এই সভার আয়োজন করেছে। বাংলাদেশ সরকারের প্রতিনিধিও এই পর্যালোচনা সভায় অংশ নেবেন।
Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Crimes Against Humanity, Dhaka, Due Process & Trial Standards, Editorial, Genocide, International Mobilisation, International opinion, International response, Justice, সংবাদ »
‘বিশ্বশান্তি, ন্যায়বিচার ও ধর্মনিরপেক্ষ মানবতার পক্ষে’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন গত রোববার রাজধানীতে শেষ হয়েছে। সম্মেলনে একাত্তরের মুক্তিযুদ্ধে বাংলাদেশে সংঘটিত গণহত্যাকে স্বীকৃতি দেয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়েছে। তিন মহাদেশের ১০টি দেশের বুদ্ধিজীবী ও রাজনীতিবিদরা সম্মেলনে অংশ নেন। বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচারে আন্তর্জাতিক সম্প্রদায় সংহতি প্রকাশ করবে বলে তারা প্রত্যাশা করেন। নেপাল সংসদের সাবেক স্পিকার সম্মেলনে গৃহীত ৯-দফার ‘ঢাকা ঘোষণা’ পাঠ করেন। যুদ্ধাপরাধ ও গণহত্যার অপরাধের শাস্তি থেকে নিষ্কৃতি পাওয়ার সংস্কৃতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া, মৌলবাদ-সাম্প্রদায়িকতাবাদ-সন্ত্রাসবাদের হুমকি মোকাবেলায় দেশীয় ও আঞ্চলিক পর্যায়ে …
Bangladesh, Bengali, Dhaka, News, সংবাদ »
বগুড়া ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহিন কাদির জোয়ারদারের বাহিষ্কার দাবিতে ছাত্রীদের বিক্ষোভ অব্যাহত রয়েছে। গত রোববার থেকে তারা ক্লাস বর্জন করে বিক্ষোভ করছে। শিবির সমর্থক হিসেবে পরিচিত ওই শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীরা অশালীন আচরণের অভিযোগ করেছে। ছাত্রীদের অভিযোগ সূত্রে জানা গেছে, শ্রেণী কক্ষে ওই শিক্ষক ছাত্রীদের সঙ্গে অশ্লীল আচরণ করেন। এ ছাড়াও ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামায়াত সমর্থক আবু জাফর জালিয়াতির মাধ্যমে ম্যানেজিং কমিটির নির্বাচিত সভাপতি ও বিদ্যোৎসাহী সদস্যকে বাদ দিয়ে নিজের পছন্দের লোকের নামে অনুমোদন নিয়ে এসেছেন। এ ব্যাপারে অভিভাবক সদস্য, শিক্ষার্থীরা বিদ্যালয়ের নানা অনিয়ম, শিক্ষকের স্বেচ্ছাচারিতা ও অশ্লীল আচরণের বিরুদ্ধে ক্লাস বর্জন করে বিক্ষোভ করেছে।….
Bangladesh, Conspiracy, Controversy, Crimes Against Humanity, Daily Star, Dhaka, English, Genocide, Investigation, Justice, News, Politics, Prosecution, War Criminal »
The Supreme Court (SC) yesterday stayed for six weeks a High Court (HC) order that directed the law enforcers not to harass or arrest BNP leader Salauddin Qader Chowdhury in a money laundering case.
Chamber judge of the Appellate Division Justice SK Sinha passed the order upon a petition filed by the government against the HC order.
The HC on May 16 directed Salauddin Qader to surrender before the Metropolitan Special Tribunal in Dhaka within eight weeks in the money laundering case and also asked the law enforcers not to harass or …
Arrest, Bangladesh, Conspiracy, Controversy, Conviction, Daily Star, Dhaka, English, Evidence, Extremism, Fundamentalism, Investigation, Justice, News, Politics, Terrorism »
A Dhaka court yesterday sentenced two leaders of Jama’atul Mujahideen Bangladesh to 32 years’ of rigorous imprisonment for the serial bomb blasts on the Mymensingh court premises in August 2005.
Judge Mohammad Rezaul Islam of the Speedy Trail Tribunal-4 handed down the verdict in presence of convicts Kawsar Alam alias Sumon and Amanullah Akhond alias Sanaullah.
The court also acquitted Salauddin alias Salehin and nine others as the charges pressed against them were not proved.
Earlier, the prosecution and the defence completed their closing arguments and the court recorded statements of 23 prosecution …
Bangladesh, Bengali, Controversy, Dhaka, News, Politics, War Criminal, যুগান্তর »
চট্টগ্রাম সিটি নির্বাচনের আগের দিন সালাহউদ্দিন কাদের চৌধুরীর গ্রেফতার-নাটক, নির্বাচনের দিন বিভ্রাšি-কর তথ্য প্রদান এবং ফলাফল কন্ট্রোল রুমের বাইরে সৃষ্ট ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে মামলা করার সিদ্ধাš- নিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচনকে উদ্দেশ্যমূলকভাবে প্রভাবিত করার চেষ্টা এবং নিজ দায়িত্ব সঠিকভাবে পালন না করার অভিযোগ এনে এ মামলা করা হচ্ছে। ইতিমধ্যে প্রয়োজনীয় ভিডিও ফুটেজ ও নানা তথ্য-উপাত্ত সংগ্রহে কমিশনের দুই কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে। খবর কমিশন সূত্রের। এ প্রসঙ্গে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন মঙ্গলবার যুগাš-রকে বলেন, ‘বিভ্রাšি-কর তথ্য দেয়ার কারণে নির্বাচনের দিন রাতে অপ্রত্যাশিত ঘটনার সৃষ্টি হয়েছে। …
Bengali, Controversy, Crimes Against Humanity, Dhaka, Genocide, International response, Investigation, News, Prosecution, Sri Lanka, Transparency, War Crime, সংগ্রাম »
জাতিসংঘ মহাসচিব বান কি মুনের গত সোমবার বিশেষজ্ঞ দলের নাম ঘোষণা করার কথা।
গত মাসে শ্রীলংকান গৃহযুদ্ধকালে কথিত মানবাধিকার লংঘন বিষয়ে কী পদক্ষেপ নেয়া যায়-সে সম্বন্ধে বিশেষজ্ঞ দল তাকে পরামর্শ দেবে। সোমবার জাতিসংঘের এক কূটনীতিক এ খবর দেন। কূটনীতিক এএফপিকে বলেন, এটি একটি উপদেষ্টা দল, কোনো তদন্ত দল নয়। দলে তিনজন সদস্য থাকবেন।
গত বছর শ্রীলংকার উত্তর-পূর্বাঞ্চলীয় অংশে বিদ্রোহী তামিলদের বিরুদ্ধে চূড়ান্ত সামরিক অভিযানকালে শ্রীলংকা কর্তৃপক্ষ যুদ্ধাপরাধ সংঘটিত করেছে এই মর্মে বহু অভিযোগ রয়েছে। কিন্তু যুদ্ধাপরাধের প্রমাণ হিসেবে মানবাধিকার গোষ্ঠীগুলো যে ভিডিও ফটোগ্রাফ ও স্যাটেলাইট চিত্র পেশ করে, শ্রীলংকা সরকার সেগুলোকে জাল …
Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Collaborators, Controversy, Crimes Against Humanity, Dhaka, Evidence, Extremism, Fundamentalism, Genocide, History, Intellectuals, International Crimes Tribunal (ICT), International Mobilisation, International opinion, International response, Justice, Law, News, Pakistan, Politics, Propaganda, Staff Report, United States, War Crime, War Criminal, সংগ্রাম »
বাংলাদেশ সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি, প্রবীণ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন দৃঢ়তার সাথে প্রকৃত যুদ্ধাপরাধীদের বিচার দাবি করে বলেছেন, বাংলাদেশে কোন যুদ্ধাপরাধী নেই। তাই ‘ইন্টারন্যাশনাল ক্রাইমস (ট্রাইব্যুনাল) এ্যাক্ট ১৯৭৩’ আইনের আওতায় কারো বিচার করা সম্ভব নয়। তিনি বলেন, শুধু যুদ্ধাপরাধী নয়, স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে যারা মানুষ হত্যা করেছে তাদেরও বিচার হতে হবে। ক্ষমতাসীন সরকার বিএনপি-জামায়াতসহ ডানপন্থী দলগুলোকে ধ্বংস করার জন্যই ৩৯ বছর পর যুদ্ধাপরাধীদের বিচারের উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, ১৯৫ চিহ্নিত যুদ্ধাপরাধীদের বিচার দেশ স্বাধীন হওয়ার পরপরই হয়ে গেছে এবং শেখ মুজিব সরকার তাদের ক্ষমা ঘোষণা করে গেছেন। মহাজোট …
Bangladesh, Bengali, Dhaka, News, Politics, সংগ্রাম »
নরসিংদী সরকারি কলেজের ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ছাত্রশিবির কর্মীদের ওপর হামলা করেছে ছাত্রলীগ সন্ত্রাসীরা। বায়তুল আমান মসজিদে প্রবেশ করে শিবির কর্মীদের মারধর করে তারা। এতে ৯ জন শিবির কর্মী গুরুতর আহত হয়। গত শনিবার দুপুরে নির্বাচনী প্যানেল জমা দিয়েছে। ছাত্রশিবির নেতৃবৃন্দ কলেজ থেকে প্যানেল জমা দিয়ে ফেরার পথে ছাত্রলীগ নেতা সন্ত্রাসী বাবুর নেতৃত্বে মিছিলের ওপর অতর্কিত হামলা করা হয়। এতে ছাত্রশিবিরের সাবেক সভাপতিসহ ১০ জন আহত হয়েছে। ছাত্রলীগ সন্ত্রাসীরা এক পর্যায়ে ব্রাহ্মন্দীর বায়তুল আমান মসজিদে ছাত্রশিবির নেতা কর্মী ও সাধারণ মুসল্লীদের মারধর করে এবং মসজিদের গেটে তালা লাগিয়ে দেয়। …
