Articles Archive for 24 June 2010
Bangladesh, Bengali, Dhaka, Extremism, News, Terrorism, সংবাদ »
নিষিদ্ধ ঘোষিত জামা’আতুল মুজাহিদীনের (জেএমবি) সামরিক শাখার প্রশিক্ষণপ্রাপ্ত জঙ্গিরা নিজেদের তৈরি ট্যাংক বিধ্বংসী রকেটের পরীক্ষা চালিয়েছে। সম্প্রতি সুন্দরবনে তৈরি এই রকেটের প্রথম সফল পরীক্ষা চালানো হয়েছে। তাদের মধ্যে গাড়িবোমা হামলাকারীও রয়েছে। তারা টার্গেট নিয়ে আশপাশের উঁচু ভবন থেকে দেশের যে কোন গুরুত্বপূর্ণ ভবনে (১৫০ থেকে ২শ’ মিটার দূরত্ব্বে হামলা চালাতে সক্ষম। জেএমবির শীর্ষ জঙ্গি নেতা মাওলানা সাইদুর রহমান রিমান্ডে থাকা অবস্থায় আইন-শৃঙ্খলা বাহিনীর জিজ্ঞাসাবাদে এসব চাঞ্চল্যকর স্বীকারোক্তি দিয়েছে। গোয়েন্দা পুলিশসহ বিভিন্ন সূত্রে এসব তথ্য জানা গেছে। গোয়েন্দা কর্মকর্তারা জানান, ৩ মাস আগে নিষিদ্ধ ঘোষিত জেএমবির সামরিক শাখার জঙ্গিরা সুন্দরবনে পরীক্ষামূলকভাবে তাদের তৈরি প্রথম রকেট পরীক্ষা করেছে। তাদের ওই পরীক্ষা সফল হয়েছে। সূত্র মতে, জেএমবির সামরিক শাখার জঙ্গি সদস্যদের কাছে রকেট তৈরির বিভিন্ন যন্ত্র ও যন্ত্র ও বিস্ফোরক মজুদ রয়েছে।
Bengali, Crimes Against Humanity, Dhaka, Due Process & Trial Standards, International response, Justice, Law, News, Sri Lanka, War Crime, সংবাদ »
শ্রীলঙ্কায় মানবাধিকার লংঘনের বিষয়টি খতিয়ে দেখার জন্য জাতিসংঘ উচ্চপর্যায়ের একটি প্যানেলের ঘোষণা দিয়েছে। শ্রীলঙ্কায় সম্প্রতি শেষ হওয়া গৃহযুদ্ধের শেষ পর্যায়ে মানবাধিকার লঙ্ঘিত হয়েছে বলে অভিযোগ উঠেছে।
Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Crimes Against Humanity, Dhaka, Due Process & Trial Standards, International Crimes Tribunal (ICT), Justice, News, সংবাদ »
বিশ্ব সম্প্রদায় যুদ্ধাপরাধীদের বিচারে বাংলাদেশকে সক্রিয় সহযোগিতার জন্য প্রস্তুত আছে। তবে এজন্য কার্যকর উদ্যোগ নিতে হবে বাংলাদেশকে। বিদেশীরা বিভিন্ন তথ্য-প্রমাণ সংগ্রহ করে, আইনি ও আর্থিক সহযোগিতা দিয়ে সাহায্য করতে পারে। কিন্তু বিচার করতে হবে বাংলাদেশ সরকার ও বাংলাদেশের মানুষকেই। যেখানে বিদেশীদের কোন হাত নেই, থাকা উচিতও নয়। যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়ায় আন্তর্জাতিক সমর্থন সম্পর্কে এভাবেই বললেন কানাডার বিশিষ্ট আইনজীবী, মানবাধিকার আন্দোলনের শীর্ষ পর্যায়ের নেতা এবং আন্তর্জাতিক রিফিউজি আইন বিশেষজ্ঞ উইলিয়াম শ্লোন। উইলিয়াম শ্লোন বাংলাদেশে এসেছিলেন গত রোববার অনুষ্ঠিত বিশ্বশান্তি, ন্যায়বিচার ও ধর্মনিরপেক্ষ মানবতার পক্ষে এক আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে।…
BD News 24, Bangladesh, Bangladesh 1971 Trials, Collaborators, Controversy, Crimes Against Humanity, Dhaka, Due Process & Trial Standards, English, Evidence, Genocide, International opinion, International response, Investigation, Justice, News, Politics, Prosecution, United Kingdom, War Crime, War Criminal »
Law state minister Kamrul Islam will be overseeing day to day progress of the probe into genocide, war crimes and crimes against humanity committed during the 1971 Liberation War.
The probe organisation and prosecution panel will also hold weekly meetings amongst themselves to analyse progress.
Law minister Shafique Ahmed revealed the decisions to journalists following a meeting at the ministry on Thursday afternoon where home minister Sahara Khatun, home state minister Shamsul Hoque Tuku, law state minister Kamrul Islam and members of the probe body and prosecution panel were also present.
He said …
Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Collaborators, Conspiracy, Crimes Against Humanity, Dhaka, Diplomacy, Fundamentalism, Genocide, Intellectuals, International Crimes Tribunal (ICT), International opinion, International response, Investigation, Justice, Law, Mobilisation, News, Politics, Propaganda, Prosecution, Transparency, United Kingdom, War Crime, War Criminal, আমাদের সময় »
বাংলাদেশের যুদ্ধাপরাধের বিচারের আইন পর্যালোচনায় লন্ডনে হাউস অব লর্ডসের আয়োজনে উচ্চ পর্যায়ের সেমিনারের মূল উদ্যোক্তা জামায়াতে ইসলামী। গতকাল এ সভার অন্যতম আয়োজক যুক্তরাষ্ট্রের মানবাধিকার সংক্রান্ত সংসদীয় কমিটি স্বীকার করেছে যাদের সহায়তায় এ সেমিনার হচ্ছে তারা জামায়াতের সঙ্গে সম্পৃক্ত। সংবাদ সংস্থা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে প্রকাশিত এক প্রতিবেদনে সাংবাদিক ডেভিড বার্গম্যান এ তথ্য দেন।
যুদ্ধাপরাধ বিচারের আইন আন্তর্জাতিক মান বিচারের জন্য লর্ড এভিবুরির উদ্যোগে আয়োজিত এ সেমিনারে এমনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ ও ইন্টারন্যাশনাল বার এসোসিয়েশনের প্রতিনিধিরাও অংশ নেন।
এর আগে গত মার্চে ওয়ার ক্রাইম কমিটি ও ইন্টারন্যাশনাল বার এসোসিয়েশন বাংলাদেশ সরকারকে আইনটির ওপর …
Bangladesh, Bengali, Collaborators, Controversy, Crimes Against Humanity, Dhaka, Extremism, Extremist funding, Genocide, News, Politics, War Crime, War Criminal, ইত্তেফাক »
আন্তর্জাতিক জনসেবা দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল বুধবার বিকালে নানা কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল র্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে জেলার বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
র্যালী শেষে শহীদ জিয়া মিলনায়তনে আলোচনার সভার উদ্বোধন করেন প্রধান অতিথি সরকারি হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি। উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী শফিকুর রহমান, জেলা পুলিশ সুপার বিশ্বাস আফজাল হোসেন, জেলা সিভিল সার্জন মতিয়ার রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক মফিজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আমিনউল্লাহ নূরী প্রমুখ। সভাপতিত্ব করেন …
