Home » Archive

Articles Archive for 25 June 2010

Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Conviction, Crimes Against Humanity, Dhaka, Extremism, Fundamentalism, Genocide, Justice, Law, News, Politics, Prosecution, War Crime, War Criminal, যুগান্তর »

[25 Jun 2010 | No Comment ]

যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী ইস্যুতে বিভ্রান্ত না হওয়ার জন্য শিবির কর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মতিউর রহমান নিজামী। তিনি বলেন, ১৯৭০ সালের আগে মুক্তিযুদ্ধ হয়নি। তখনও জমায়াতের সভা-সমাবেশে বাধা দেয়া হয়েছে। এমনকি নবী-রাসূলদের সময়ও এ ধরনের বাধা এসেছে।

Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Collaborators, Conviction, Crimes Against Humanity, Dhaka, Due Process & Trial Standards, Evidence, Genocide, Investigation, Justice, Law, News, Politics, Prosecution, War Crime, যুগান্তর »

[25 Jun 2010 | No Comment ]

আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেছেন, মানবতাবিরোধী অপরাধের তদন্ত কাজ সঠিকভাবে এগুচ্ছে। তদন্ত কাজের তথ্য-উপাত্ত বা প্রতিবেদনের ওপর নির্ভর করবে দেশের বাইরে যেতে কাকে বাধা দেয়া হবে। তবে তদন্ত কাজের প্রতিদিনের অগ্রগতির খোঁজখবর নিয়ে তা পর্যালোচনার দায়িত্ব দেয়া হয়েছে আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলামকে। বৃহস্পতিবার আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত তদন্ত সংস্থা ও প্রসিকিউশন টিমের সদস্যদের সঙ্গে বৈঠক শেষে আইনমন্ত্রী এ কথা বলেন। বৈঠকে প্রতি বৃহস্পতিবার তদন্তকারী সংস্থা ও প্রসিকিউশন টিমের সঙ্গে বৈঠক করা হবে বলেও জানানো হয়। এই বৈঠকে আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ ছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা …

Bangladesh 1971 Trials, Bengali, Controversy, Crimes Against Humanity, Dhaka, Extremism, Genocide, History, International Mobilisation, International opinion, Justice, News, Politics, United Kingdom, War Crime, আমাদের সময় »

[25 Jun 2010 | No Comment ]

সুপ্রিমকোর্ট বার অ্যাসোসিয়েশন (এসসিবিএ)’র সভাপতি খন্দকার মাহবুব হোসেইন বলেছেন, বাংলাদেশে কোনো যুদ্ধাপরাধী নেই। এসসিবিএর সহকারী সচিব মোশফেকুর রহমান সবুজ গতকাল সাংবাদিকদের বলেন, লন্ডনে সভাপতি খন্দকার মাহবুব একটি সভায় বলেছেন, যুদ্ধের পরে ১৯৭২ সালে যে ১৯৫ জন যুদ্ধরাধীকে চিহ্নিত করা হয়েছিল তাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষমা করে দিয়েছিলেন।
সভাপতি আরো বলেছেন, ১৯৭১ সালে বাংলাদেশে যারা মানবতার বিরুদ্ধে কাজ করেছিল সরকার এখন তাদের বিচার করার চেষ্টা চালাচ্ছে। সূত্র: ইউএনবি

Bangladesh, Bengali, Collaborators, Conspiracy, Dhaka, News, Politics, War Criminal, প্রথম আলো »

[25 Jun 2010 | No Comment ]

আগামী রোববার দেশব্যাপী শান্তিপূর্ণভাবে সকাল-সন্ধ্যা হরতাল পালন করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী।
আজ শুক্রবার এক বিবৃতিতে নিজামী এ কথা বলেন। নিজামী বলেন, বর্তমান সরকার সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। জনগণের গ্যাস, বিদ্যুত্ ও পানির চাহিদা পূরণে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণেও সরকারের চরম ব্যর্থতা প্রমাণিত হয়েছে। সরকার জামায়াতসহ বিরোধী দলকে ভূমিকা পালন করতে দিচ্ছে না।
দলের আমির বলেন, সরকার বিরোধী দলের সভা-সমাবেশে ১৪৪ ধারা জারি করে তা পণ্ড করে দিচ্ছে। শুধু তা-ই নয়, সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের মত প্রকাশের স্বাধীনতায় বাধা দিয়ে সাংবাদিকদের ওপর জুলুম, …

Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Collaborators, Controversy, Crimes Against Humanity, Dhaka, Due Process & Trial Standards, Fundamentalism, Genocide, International Crimes Tribunal (ICT), International opinion, International response, Investigation, Justice, Law, Lobbying, News, Politics, Propaganda, Prosecution, Staff Report, Transparency, United Kingdom, War Crime, War Criminal, প্রথম আলো »

[25 Jun 2010 | No Comment ]

একাত্তরের মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারের বিরুদ্ধে জনমত তৈরি করতে জামায়াতে ইসলামী বহির্বিশ্বে নানামুখী তর‌্যাপরতা শুরু করেছে বলে অভিযোগ করেছে সরকার। প্রাথমিকভাবে তারা ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন ত্রুটিপূর্ণ এবং এ আইনে বিচার হলে ন্যায়বিচার ও মানবাধিকার রক্ষা হবে না বলে প্রচারণা চালাচ্ছে।
এ অবস্থায় সরকার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজীবী কামাল হোসেন, আমীর-উল ইসলাম ও রোকনউদ্দিন মাহমুদের সহায়তা নিচ্ছে। মানবতাবিরোধী অপরাধের বিচারের বিষয়ে সরকারকে এখন বাড়তি সতর্কতা নিতে হচ্ছে।
আইনমন্ত্রী শফিক আহমেদ প্রথম আলোকে জানান, সম্প্রতি আইন কমিশনের কার্যালয়ে কামাল হোসেন, আমীর-উল ইসলাম, রোকনউদ্দিন মাহমুদসহ তাঁরা আইনটির চুলচেরা বিশ্লেষণ করেছেন। সবাই …

Bangladesh, Bengali, Collaborators, Dhaka, Extremism, Fundamentalism, News, Politics, War Criminal, আমাদের সময় »

[25 Jun 2010 | No Comment ]

জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামী বলেছেন, ছাত্রশিবির দেশি-বিদেশি ইসলাম বৈরি শক্তির টার্গেটের শিকার। ছাত্রশিবির দায়িত্বশীলদের আধুনিক জ্ঞান-বিজ্ঞানে পারদর্শী হওয়ার পাশাপাশি কোরআন-সুন্নাহর জ্ঞানের মৌলিকত্ব অর্জন করতে হবে।
গতকাল মগবাজারস্থ আলফালাহ মিলনায়তনে ইসলামী ছাত্রশিবিরের সদস্যদের ৩ দিনব্যাপি শিক্ষাশিবিরের সমাপনী দিবসে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল ডা. মো. ফখরুদ্দিন মানিকের পরিচালনায় অনুষ্ঠিত শিক্ষাশিবিরে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জামায়াতের নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদী, ড. শফিকুল ইসলাম মাসুদ, লুৎফুর রহমান ও আহসান হাবিব ইমরোজ প্রমুখ।

Bangladesh, Bengali, Collaborators, Dhaka, Extremism, Justice, News, Politics, জনকন্ঠ »

[25 Jun 2010 | No Comment ]

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পুলিশের কঠোর নিরাপত্তা বজ্রআটুনি ফস্কা গেরোতে পরিণত হয়েছে। বিপুলসংখ্যক পুলিশের উপস্থিতি এবং কর্তৃপক্ষের আরোপিত নিষেধাজ্ঞা সত্ত্বেও শিবিরের শতাধিক ক্যাডার বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জঙ্গী মিছিল এবং ১০/১২টি শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটায়। কিন্তু রহস্যজনক কারণে পুলিশ জঙ্গী মিছিল ও বোমা বিস্ফোরণে জড়িতদের ২৪ ঘণ্টায়ও গ্রেফতার করতে পারেনি।
সূত্র জানায়, প্রায় দু’মাস ধরে শিবির ক্যাডাররা বিশ্ববিদ্যালয়সংলগ্ন এলাকায় অবস্থান করে রাতের আধারে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মহড়া দেয় এবং নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার চেষ্টা করছে। তারা দুই প্রগতিশীল শিক্ষকের চেম্বারের নামফলক এবং শিবিরের ব্যঙ্গাত্মক কুশপুতুল ভাংচুর ও অগি্নসংযোগ করে। পুলিশ, হল প্রশাসন …

Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Collaborators, Controversy, Crimes Against Humanity, Dhaka, Extremism, Fundamentalism, Genocide, Justice, Leadership, Mobilisation, News, Politics, War Crime, জনকন্ঠ »

[25 Jun 2010 | No Comment ]

আওয়ামী লীগের সিনিয়র নেতা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, কষ্টার্জিত গণতন্ত্র নস্যাত করতে এবং যুদ্ধাপরাধীদের বিচার ঠেকাতেই খালেদা জিয়া হরতাল ডেকেছেন। জনগণ এটা বুঝতে পেরেছে। আর এ জন্যই জনগণ হরতাল প্রত্যাখ্যান করবে।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা পরিষদ বাংলাদেশ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ এইচ এম কামরুজ্জামানের ৮৭তম জন্মবার্ষিকী উপলক্ষে’বাংলার অম্লান নাম কামরুজ্জামান’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় মোহাম্মদ নাসিম বলেন, স্বাধীনতাবিরোধী চক্র খালেদা জিয়ার নেতৃত্বে দেশের বিরম্নদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত আছে। খালেদা জিয়া …

Bangladesh, Bengali, Collaborators, Controversy, Crimes Against Humanity, Dhaka, Freedom Fighter, Genocide, Justice, Leadership, Lobbying, Mobilisation, News, Politics, War Crime, জনকন্ঠ »

[25 Jun 2010 | No Comment ]

বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল প্রেসক্লাব মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, যুদ্ধাপরাধীদের বিচার বাংলার মাটিতে হতেই হবে। এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মুক্তিযোদ্ধাদের নির্বাচনী অঙ্গীকার। মুক্তিযোদ্ধাদের নেতৃত্বে এদেশ রাজাকারমুক্ত হবে। তাই শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য, দিনবদলের সনদ বাসত্মবায়নের জন্য, দুর্নীতির উর্ধে সততা ও জবাবদিহিতার মাধ্যমে বঙ্গবন্ধুর আদর্শের সৈনিকদের মাধ্যমে এখন মুক্তিযোদ্ধাদের এক হয়ে কাজ করতে হবে। বিএনপি-জামায়াত জোট সরকারের সময়ে মুক্তিযোদ্ধারা লাঞ্ছিত হয়েছে। এখন সময় এসেছে তার জবাব দেয়ার।
মুক্তিযোদ্ধা কমান্ডার পদপ্রাথর্ী আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা মহাজোটের চেয়ারম্যান পদপ্রাথর্ী মেজর জেনারেল (অব) হেলাল …

Bangladesh, Bengali, Dhaka, Extremism, Fundamentalism, News, Politics, জনকন্ঠ »

[25 Jun 2010 | No Comment ]

বৃহস্পতিবার রাত ৮টার দিকে শতাধিক শিবির ক্যাডার রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জঙ্গী মিছিল করেছে। শিবিরের ওই জঙ্গী মিছিল থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরীর সামনে শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এর পর শিবির ক্যাডাররা মিছিল নিয়ে বীরদর্পে মিছিল নিয়ে বিনোদপুরে সমাবেশ করে। কিন্তু শিবিরের জঙ্গী মিছিলের সময় ক্যাম্পাস ও সংলগ্ন এলাকায় পুলিশের ভূমিকা ছিল রহস্যজনক। মিছিল-সমাবেশ শেষে চলে যাবার পর পুলিশ শিবির ক্যাডারদের খোঁজাখুঁজি করে বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ৮টার দিকে শতাধিক শিবির ক্যাডার মেহেরচ-ী পশ্চিমপাড়ায় অবস্থিত চারম্নকলার দিক থেকে জঙ্গী মিছিল নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করে। শিবির ক্যাডারদের মিছিলটি তৃতীয় বিজ্ঞান …

Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Collaborators, Crimes Against Humanity, Dhaka, History, Leadership, Memorial, News, War Crime, ইত্তেফাক »

[25 Jun 2010 | No Comment ]

আজ শনিবার শহীদ জননী জাহানারা ইমামের ১৬তম মৃত্যুবার্ষিকী। ১৯৯৪ সালের এই দিনে মরণব্যাধী ক্যান্সারে আক্রান্ত জাহানারা ইমাম আমেরিকার মিশিগান ডেট্রোয়েটের হাসপাতালে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর।
তৎকালীন শাসকদের দেয়া দেশদ্রোহী মামলা মাথায় নিয়ে মৃত্যুবরণ করলেও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী দেশবাসীর কাছে জাহানারা ইমাম দেশপ্রেম, ত্যাগ ও সংগ্রামের এক অনন্য প্রেরণার উৎস হিসেবে স্মরণীয়।
জাহানারা ইমামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল শুক্রবার এক বাণীতে বলেছেন, জাহানারা ইমাম ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় তাঁর পুত্র শহীদ বীর মুক্তিযোদ্ধা রুমী ও তাঁর সহযোদ্ধাদের নানাভাবে সাহায্য-সহযোগিতা করেন। সেই অভিজ্ঞতার আলোকে তাঁর লেখা ‘একাত্তরের …

Bangladesh, Bengali, Collaborators, Controversy, Dhaka, Extremism, News, Politics, War Criminal, ইত্তেফাক »

[25 Jun 2010 | No Comment ]

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের সভাপতিত্বে সংগঠনের রাজনৈতিক কমিটির বৈঠক গতকাল বৃহস্পতিবার বিকালে সংগঠনের কেন্দ্রীয় অফিসে অনুষ্ঠিত হয়। বৈঠকে দেশে বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। আগামী ২৭ জুন দেশব্যাপী সকাল-সন্ধ্যা শান্তিপূর্ণভাবে হরতাল সফল করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের নায়েবে আমীর মকবুল আহমাদ, মাওলানা মুহাম্মদ আব্দুস সুবহান ও মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদী, সহকারী সেক্রেটারী জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান, আব্দুল কাদের মোল্লা প্রমুখ।