Home » Archive

Articles Archive for 25 June 2010

Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Collaborators, Crimes Against Humanity, Dhaka, Extremism, Fundamentalism, Genocide, Mobilisation, News, Politics, War Criminal, নয়া দিগন্ত »

[25 Jun 2010 | No Comment ]

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক মন্ত্রী আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের সভাপতিত্বে সংগঠনের রাজনৈতিক কমিটির এক বৈঠক গতকাল বিকেলে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
বৈঠকে দেশে বিরাজমান রাজনৈতিক পরিস্খিতি নিয়ে আলোচনা করা হয়। আগামী ২৭ জুন দেশব্যাপী সকাল-সìধ্যা শান্তিপূর্ণভাবে হরতাল সফল করার জন্য বৈঠক থেকে দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়। বৈঠকে অভিমত প্রকাশ করা হয় যে, সরকার দেশ চালাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। বিরোধী দল গঠনমূলক ভূমিকা পালন করে সরকারকে সহযোগিতা করলেও সরকার তা সার্বিকভাবে মূল্যায়ন করতে পারেনি। জনগণের গ্যাস, বিদ্যুৎ, পানির চাহিদা পূরণে সরকার ব্যর্থ হয়েছে। আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। …

Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Collaborators, Controversy, Crimes Against Humanity, Dhaka, Diplomacy, Extremism, Genocide, International Mobilisation, Lobbying, News, Politics, War Criminal, নয়া দিগন্ত »

[25 Jun 2010 | No Comment ]

বাংলাদেশে ইরানের রাষ্ট্রদূত হাসান ফারাজানদেহ গতকাল বিকেলে জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মতিউর রহমান নিজামীর সাথে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তারা বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন। বিজ্ঞপ্তি।

Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, Politics, War Criminal, ইত্তেফাক »

[25 Jun 2010 | No Comment ]

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের সভাপতিত্বে সংগঠনের রাজনৈতিক কমিটির বৈঠক গতকাল বৃহস্পতিবার বিকালে সংগঠনের কেন্দ্রীয় অফিসে অনুষ্ঠিত হয়। বৈঠকে দেশে বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। আগামী ২৭ জুন দেশব্যাপী সকাল-সন্ধ্যা শান্তিপূর্ণভাবে হরতাল সফল করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের নায়েবে আমীর মকবুল আহমাদ, মাওলানা মুহাম্মদ আব্দুস সুবহান ও মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদী, সহকারী সেক্রেটারী জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান, আব্দুল কাদের মোল্লা প্রমুখ।

Bangladesh, Bengali, Controversy, Dhaka, Freedom Fighter, History, News, Transparency, ইত্তেফাক »

[25 Jun 2010 | No Comment ]

ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত পদক্ষেপ গ্রহণের উদ্যোগ নিয়েছে সরকার। মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে প্রকৃত মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই করে তালিকা প্রণয়নের কাজ এখন পুরোদমে চলছে। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয় অর্জনের পর একশ্রেণীর ভুয়া মুক্তিযোদ্ধার আবির্ভাব ঘটে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কটাক্ষ করে এসব ভুয়া মুক্তিয্দ্ধোাদের ‘ষোড়শ’ বাহিনী হিসাবে আখ্যায়িত করেছিলেন।
স্বাধীনতা অব্যবহিত পর প্রকৃত মুক্তিযোদ্ধারা অস্ত্র জমা দিয়ে স্ব স্ব কর্মক্ষেত্রে ফিরে যান। আর ভুয়া মুক্তিযোদ্ধারা বিভিন্নভাবে অস্ত্র সংগ্রহ করে নানা অনৈতিক কাজ শুরু করে। তারা নানাভাবে মুক্তিযোদ্ধার সুযোগ-সুবিধা বাগিয়ে নিতে থাকে। বিভিন্ন কৌশলে …

Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Collaborators, Controversy, Crimes Against Humanity, Dhaka, Diplomacy, Due Process & Trial Standards, Evidence, Extremism, Fundamentalism, Genocide, International Mobilisation, International opinion, International response, Justice, Law, Mobilisation, News, Politics, Prosecution, Staff Report, Transparency, United Kingdom, War Crime, War Criminal, নয়া দিগন্ত »

[25 Jun 2010 | No Comment ]

ব্রিটিশ পার্লামেন্টে হাউস অব লর্ডসে অনুষ্ঠিত এক সেমিনারে ব্রিটেনের সর্বদলীয় পার্লামেন্টারি মানবাধিকার গ্রুপের ভাইস চেয়ারম্যান লর্ড অ্যাভেবারি ১৯৭৩-এর আন্তর্জাতিক যুদ্ধাপরাধ (ট্রাইব্যুনাল) আইন সংশোধন করে সুবিচার ও মানবাধিকার নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। লর্ড অ্যাভেবারি বর্তমান এ আইনটি আন্তর্জাতিক মানদণ্ডের সাথে সঙ্গতিপূর্ণ নয় বলে মতামত ব্যক্ত করেন। গত ২৩ জুন এই সেমিনার অনুষ্ঠিত হয়।
লর্ড অ্যাভেবারি বলেন, বাংলাদেশকে বিচার প্রক্রিয়া স্বচ্ছ ও আন্তর্জাতিক মানের করা উচিত। আন্তর্জাতিক আদালত থেকে বিচারক নিয়োগ দেয়া উচিত। এ ব্যাপারে ইন্টারন্যাশনাল বার কাউন্সিলের ভূমিকা রাখা প্রয়োজন। বিচার প্রক্রিয়া স্বচ্ছ, সুষ্ঠু, মানবাধিকার নিশ্চিত ও আন্তর্জাতিক নিয়মানুযায়ী …

Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, Justice, Leadership, Memorial, News, Prosecution, War Crime, আমাদের সময় »

[25 Jun 2010 | No Comment ]

শহীদ জননী জাহানারা ইমামের ১৬তম মৃত্যুবার্ষিকী আজ। উপলক্ষে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে মুক্তিযুদ্ধের মূল্যবোধ ও প্রেরণার পুনর্জাগরণে এবং সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে জনমত গঠনে তার ভূমিকা অবিস্মরণীয় বলে উল্লেখ করেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধাপরাধীদের বিচার কাজ সম্পন্ন করার মাধ্যমেই শহীদ জননীর প্রতি শ্রদ্ধা জানানো হবে।
শহীদ জননীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে একাত্তরের ঘাতকদালাল নির্মূল কমিটিসহ বিভিন্ন সংগঠন নানান কর্মসূচি হাতে নিয়েছে।

Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Collaborators, Crimes Against Humanity, Dhaka, Evidence, Extremism, Fundamentalism, Genocide, International Mobilisation, Justice, Law, News, Politics, Propaganda, Staff Report, War Crime, War Criminal, জনকন্ঠ »

[25 Jun 2010 | No Comment ]

সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন লন্ডনে বলেছেন, বাংলাদেশে কোন যুদ্ধাপরাধী নেই। বঙ্গবন্ধু ১৯৫ জন যুদ্ধাপরাধীকে ৰমা করে দিয়েছিলেন। এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন, সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির সহসম্পাদক মোঃ মোশফাকুর রহমান সবুজ। তিনি বলেছেন, তারা যুদ্ধাপরাধীদের বিচার প্রতিবন্ধকতা সৃষ্টির জন্যই হরতালসহ নানা কর্মসূচী দিয়ে বেড়াচ্ছে। ২৭ জুন বিএনপি দেশব্যাপী হরতাল আহ্বানের যে সকল কারণ দেখানো হচ্ছে আমাদের দৃষ্টিতে তা একেবারেই অযৌক্তিক। বর্তমান দেশে এমন কোন ঘটনা ঘটেনি যার জন্য হরতালের মতো কর্মসূচী দেয়ার প্রয়োজন ছিল। অযৌক্তিক কারণে আহূত হরতাল প্রত্যাহারের জন্য সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতি ২ নং হলরম্নমে সাংবাদিক সম্মেলনের আয়োজন …

Bangladesh, Bengali, Dhaka, News, Politics, আমাদের সময় »

[25 Jun 2010 | No Comment ]

নিষেধাজ্ঞা উপেক্ষা করে ছাত্রশিবিরের নেতাকর্মীরা রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আবারো মিছিল করেছে। গতকাল রাতে মিছিল করার সময় তারা ১০-১২টি হাতে তৈরি বোমা ফাটিয়েছে। তবে এতে কেউ হতাহত হয়নি। সূত্র: বিডিনিউজ
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সোয়া ৮টার দিকে শিবিরের দেড় থেকে দুই শতাধিক নেতাকর্মী বিশ্ববিদ্যালয়ের চারুকলা এলাকা দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করে। তারা কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে স্লোগান দিতে দিতে প্রশাসন ভবন এলাকা হয়ে প্রধান ফটক দিয়ে বের হয়ে যায়। এ ঘটনায় পুলিশ রাত ১০টা পর্যন্ত কাউকে আটক করতে পারেনি।
এর আগে বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ কর্মী ফারুক হোসেন খুনের ঘটনায় জড়িত সন্দেহে শিবিরের ৭ কর্মীকে আটক করে …

Bangladesh, Bengali, Controversy, Dhaka, Extremism, News, Politics, আমাদের সময় »

[25 Jun 2010 | No Comment ]

পুলিশ গত ৯ ফেব্র“য়ারি ক্যাম্পাসে সংঘটিত সহিংসতায় জড়িত থাকার দায়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) থেকে ৭ শিবিরকর্মীকে গতকাল গ্রেপ্তার করেছে। সূত্র: বাসস
গ্রেপ্তারকৃতরা হচ্ছে, মেজবাহুল হক, আবদুল্লাহ আল মামুন, নাজমুল ইসলাম, হোসেন আলী, আব্দুল বারী, মহসিন আলম এবং হাবিবুর রহমান। এদের মধ্যে মেজবাহুল হক এবং আবদুল্লাহ আল মামুনকে ভাষা বিভাগ চেয়ারম্যানের অফিস থেকে গ্রেপ্তার করা হয়। সংশিষ্ট সূত্র জানায়, আরবি বিভাগে দ্বিতীয় বর্ষের সমাপনী পরীক্ষায় শিবিরকর্মীদের দেখা গেছে এই খবর পেয়ে রাবির বাংলাদেশ ছাত্রলীগ শাখার নেতাকর্মীরা বেলা প্রায় ৪টা পর্যন্ত শহীদুল্লাহ কলা ভবনের ৩টি ফটক অবরোধ করে রাখে। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল …

Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Collaborators, Conviction, Crimes Against Humanity, Dhaka, Diplomacy, Extremism, Freedom Fighter, Fundamentalism, Genocide, History, International Crimes Tribunal (ICT), International Mobilisation, International opinion, International response, Justice, Law, News, Pakistan, Politics, Prosecution, Staff Report, War Crime, War Criminal, জনকন্ঠ »

[25 Jun 2010 | No Comment ]

যুদ্ধাপরাধের বিচারে আন্তর্জাতিক মহলে বিপুল সাড়া মিলেছে। অতিসম্প্রতি বাংলাদেশে এশিয়া ইউরোপ ও আমেরিকার ১১টি দেশের ৪৪ প্রতিনিধি ও বিশেষজ্ঞরা বাংলাদেশের যুদ্ধাপরাধীদের বিচারে আন্তর্জাতিক মহলের সুস্পষ্ট অবস্থান তুলে ধরছে। তারা বর্তমান সরকারের বিশেষ ট্রাইব্যুনাল গঠনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদের সঙ্গে বৈঠকের পর কানাডিয়ান এ্যাটর্নি উইলিয়াম সেস্নান বলেছেন, সরকার যুদ্ধাপরাধের বিচারে বদ্ধপরিকর। সরকারের চলতি মেয়াদেই যুদ্ধাপরাধের বিচার হবে। প্রধানমন্ত্রী এবং আইনমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যেও একই সুর প্রতিধ্বনিত হয়েছে। আন্তর্জাতিক সম্মেলনে পৃথিবীর বিভিন্ন দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গের দেয়া আনত্মরিক অভিমত বাংলাদেশের যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করবে বলে …

Bangladesh, Bengali, Dhaka, Editorial, History, Islamism/Islamophobia, Politics, Propaganda, সংগ্রাম »

[25 Jun 2010 | No Comment ]

যে জাতি ইতিহাস জানে না, তাদের মতো দুর্ভাগ্যবান কেউ নেই। মুর্শিদাবাদের পলাশীর প্রান্তরে কোন যুদ্ধ হয়নি, হয়েছিল যুদ্ধের নামে প্রহসন। পলাশীতে বাংলার স্বাধীনতা সূর্য অস্তমিত হয়েছিল শুধুমাত্র যার যা দায়িত্ব তা পালন না করার কারণে এবং সিরাজ-উদ-দৌলার মন্ত্রীপরিষদ সদস্যদের সীমাহীন লোভ-দুর্নীতি ও দুর্বৃত্তায়নের কারণে। সেদিন মীরজাফর নবাবের বিরুদ্ধে যুদ্ধ করেননি, কিন্তু তার ওপর প্রদত্ত দায়িত্বও পালন করেননি তিনি। নবাব সিরাজ-উদ-দৌলার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছিল, তারা সকলেই শাসকগোষ্ঠীর অংশ ছিল। আমরা সবাই বলি ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে, অথচ কেউ আমরা ইতিহাস থেকে শিক্ষা নেই না। আমাদের সকলেরই পলাশী থেকে শিক্ষা …

Bangladesh, Bengali, Controversy, Dhaka, Extremism, History, News, Politics, সংগ্রাম »

[25 Jun 2010 | No Comment ]

সাবেক প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ বলেছেন, বর্তমান প্রজন্ম যাতে দেশপ্রেমিক হতে না পারে সেজন্য শিক্ষার্থীদের মুসলিম ঐতিহ্যবাহী ইতিহাস শিক্ষা দেয় না। একটি কুচক্রীমহল ষড়যন্ত্র করে ষাটের দশকে দেশের প্রাথমিক স্তর থেকে ইতিহাস বিষয়টি তুলে দিয়ে এর সূচনা করে। বর্তমানেও এ ধারা বিদ্যমান। জাতিকে অবিলম্বে পলাশী ট্র্যাজেডির ইতিহাসের শিক্ষায় উদ্বুদ্ধ করা না গেলে ভবিষ্যতে আমাদেরকে আবারো তাঁবাদারী জাতিতে পরিণত হতে হবে। গতকাল বুধবার ২৫৩তম পলাশী ট্র্যাজেডি দিবস উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ইতিহাস কেন্দ্র আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভায় দৈনিক নয়া দিগন্তের সম্পাদক …