Home » Archive

Articles Archive for 26 June 2010

Bangladesh, Bengali, Dhaka, News, Politics, প্রথম আলো »

[26 Jun 2010 | No Comment ]

জামায়াতে ইসলামী কাল বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে নগরের ১৬টি থানায় মিছিল-সমাবেশ করেছে। দলের কেন্দ্রীয় ও মহানগর শাখার নেতারা এসব মিছিলে যোগ দেন। সমাবেশে জামায়াতের নেতারা, কাল সব ধরনের ব্যবসাপ্রতিষ্ঠান, যানবাহন, অফিস আদালত, শিক্ষাপ্রতিষ্ঠান, দোকানপাট বন্ধ রাখার আহ্বান জানান।
আজ শনিবার বিকেলে এসব মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়। জামায়াত যেসব থানায় মিছিল সমাবেশ করেছে, সেগুলো হলো খিলগাঁও, সবুজবাগ, রামপুরা, বাড্ডা, সূত্রাপুর, মিরপুর পূর্ব, মিরপুর পশ্চিম, আদাবর, মোহাম্মদপুর, শেরেবাংলা নগর, ধানমন্ডি, কলাবাগান, নিউমার্কেট, হাজারীবাগ, রমনা ও যাত্রাবাড়ী।
জামায়াতের নেতারা জানান, কাল নগরের বিভিন্ন এলাকায় জামায়াতের নেতা-কর্মীরা হরতালের পক্ষে অবস্থান করবেন। তবে কতগুলো এলাকায় তাঁরা অবস্থান …

Bangladesh, Bengali, Dhaka, History, Leadership, Lobbying, Mobilisation, News, War Crime, প্রথম আলো »

[26 Jun 2010 | No Comment ]

আজ ২৬ জুন শনিবার একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নেত্রী শহীদ জননী জাহানারা ইমামের ষোড়শ মৃত্যুবার্ষিকী। একাত্তরের রাজাকার, আলবদর, আলশামসের সদস্যদের বিচারের জন্য আমৃত্যু চেষ্টা চালিয়ে যাওয়া জাহানারা ইমাম ১৯৯৪ সালের এই দিনে মৃত্যুবরণ করেন।
এ উপলক্ষে এক বাণীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘মুক্তিযুদ্ধের মূল্যবোধ ও প্রেরণার পুনর্জাগরণ এবং সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে জনমত গঠনে শহীদ জননী জাহানারা ইমামের ভূমিকা ছিল অবিস্মরণীয়। ১৯৯২ সালে তাঁর নেতৃত্বে একাত্তরের ঘাতক দালাল নির্মূল আন্দোলন দেশে মুক্তিযুদ্ধের চেতনার পুনরুত্থান ঘটায়।’ একাত্তরের ঘাতক-দালাল যুদ্ধাপরাধীদের বিচারকাজ শেষ করার মাধ্যমেই জাহানারা ইমামের প্রতি গভীর শ্রদ্ধা জানানো …

Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Crimes Against Humanity, Dhaka, News, Staff Report, প্রথম আলো »

[26 Jun 2010 | No Comment ]

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে সহায়তা করতে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি ৭১ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করেছে। কমিটির নাম রাখা হয়েছে ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-ঢাকা সহায়ক মঞ্চ’। দেশ-বিদেশের প্রখ্যাত রাজনীতিবিদ, আইনজীবী, বিচারক, ইতিহাসবিদ, মানবাধিকার কর্মীরা এই মঞ্চে আছেন। আজ শনিবার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে নির্মূল কমিটি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।
সংবাদ সম্মেলনে ২০১০-১১ সালের জন্য ঘাতক দালাল নির্মূল কমিটির কার্যনির্বাহী ও উপদেষ্টা কমিটির নামও ঘোষণা করা হয়। আগামী এক বছর নির্মূল কমিটির সভাপতির দায়িত্ব পালন করবেন সাবেক বিচারপতি গোলাম রাব্বানী, নির্বাহী সভাপতির দায়িত্ব পালন করবেন লেখক-সংবাদিক শাহরিয়ার কবির। …

Bangladesh, Bengali, Collaborators, Dhaka, Extremism, Fundamentalism, News, Politics, Propaganda, War Criminal, সংগ্রাম »

[26 Jun 2010 | No Comment ]

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরী আমীর মাওলানা মুহাম্মদ শামসুল ইসলাম এমপি বলেছেন, সরকার ১৮ মাসে জনগণের সমস্যা সমাধানে ব্যর্থ হয়েছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, জনগণের নিরাপত্তা বিধান করতে পারেনি। পানি, বিদ্যুৎ, গ্যাসসহ নিত্য প্রয়োজনীয় জনসমস্যা সমাধান না করে সরকার জামায়াত বিএনপিসহ বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর অত্যাচার, নির্যাতন, জেল-জুলুম চালিয়ে যাচ্ছে। সরকারি দলের নেতা-কর্মীরা চাঁদাবাজি, টেন্ডারবাজি, দখলবাজি, ভর্তি বাণিজ্য, সীট বাণিজ্য, আধিপত্য বিস্তারে ব্যস্ত। সরকার দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে ভারতের স্বার্থ রক্ষা করে একের পর এক চুক্তি করে যাচ্ছে। আওয়ামী লীগ চট্টগ্রাম বন্দরকে ভারতের নিকট ইজারা দিয়ে ট্রানজিট দিতে …

Bangladesh, Bengali, Dhaka, Extremism, Fundamentalism, News, Politics, সংগ্রাম »

[26 Jun 2010 | No Comment ]

ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ রেজাউল করিম ও সেক্রেটারি ডা. মো. ফখরুদ্দিন মানিক রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৭ জন ছাত্রশিবির নেতা-কর্মীকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গতকাল শুক্রবার যৌথ বিবৃতি দিয়েছেন।বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা চলাকালীন সময়ে প্রশাসনের উপস্থিতিতে ছাত্রলীগের সন্ত্রাসীদের হামলা এবং পুলিশের নির্বিকার ভূমিকা ও নিরীহ ছাত্রদের গ্রেফতার করা নিয়মিত কার্যক্রমে পরিণত হয়েছে। এটি সম্পূর্ণ মানবাধিকার লঙ্ঘন। আজ শুক্রবার ৭ জন ছাত্রশিবির নেতা-কর্মীকে ফারুক হত্যা মামলার ঠুনকো অভিযোগে গ্রেফতার করে পুলিশ প্রশাসন এক নগ্নণতার পরিচয় দিয়েছে। মূলত ফারুককে হত্যা করেছিল ছাত্রলীগের সন্ত্রাসীরাই। কিন্তু ষড়যন্ত্র করে সেটি উদোর পিন্ডি …

Bangladesh, Bengali, Collaborators, Conspiracy, Dhaka, News, Politics, Propaganda, War Crime, War Criminal, সংগ্রাম »

[26 Jun 2010 | No Comment ]

বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল ও সিলেট বিভাগীয় সমন্বয়ক ডাঃ শফিকুর রহমান বলেছেন- আওয়ামী অপশাসন, সাংবাদিক নির্যাতন, বিরোধী দলের উপর দমন-পীড়ন, গ্যাস, বিদ্যুৎ ও পানি সমস্যার সমাধান, আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠার দাবিতে ২৭ জুন সর্বাত্মক হরতাল পালন করুন। দখল, টেন্ডারবাজী, চাঁদাবাজী, লুটতরাজ, সন্ত্রাস, ধর্ষণে সরকার দলীয় লোকেরা চরম আকার ধারণ করেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, বেকার সমস্যার সমাধান দিতে সরকার ব্যর্থ হচ্ছে। আইন শৃক্মখলা পরিস্থিতির অবনতিতে প্রতিদিন খুন-সন্ত্রাস চলছেই। তিনি সরকারের সকল অপশাসনের বিরুদ্ধে সিলেটবাসীকে ২৭ জুন সকাল-সন্ধ্যা হরতাল পালন করার আহবান জানান। তিনি গতকাল শুক্রবার সিলেট বিভাগের জরুরী …

Bangladesh, Bengali, Collaborators, Conspiracy, Controversy, Crimes Against Humanity, Dhaka, Extremism, Freedom Fighter, History, Mobilisation, News, Politics, Propaganda, War Crime, War Criminal, সংগ্রাম »

[26 Jun 2010 | No Comment ]

জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোসলেম উদ্দিন বলেছেন, মুক্তিযোদ্ধা নির্বাচনে অসহায় বঞ্চিত মুক্তিযোদ্ধাদের স্বার্থ সংরক্ষণে পুনর্বাসন ও কল্যাণে যারা কাজ করতে পারবে তাদেরকেই ভোট দিতে হবে। মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের সহায়-সম্পত্তির সঠিক ব্যবহার, অনিয়ম, দুর্নীতি দূর করে ন্যায় প্রতিষ্ঠায় যোগ্য নেতৃত্ব নির্বাচন করতে হবে।শুক্রবার সকালে সিরাজগঞ্জ জেলা জামায়াত কার্যালয়ে জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখা আয়োজিত দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান। জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি গাজী মুসলিম উদ্দিনের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ, কেন্দ্রীয় কমিটির মহাসচিব …

Bangladesh, Bengali, Collaborators, Conspiracy, Controversy, Crimes Against Humanity, Dhaka, Extremism, Fundamentalism, Genocide, Islamism/Islamophobia, Leadership, Lobbying, Mobilisation, News, Politics, War Criminal, সংগ্রাম »

[26 Jun 2010 | No Comment ]

৪ দলীয় জোটের অন্যতম শরীক দল বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ সমমনা কয়েকটি দলের সাথে বৈঠক করেছেন বিএনপি চেয়ারপার্সন ও জোট নেত্রী বেগম খালেদা জিয়া। গতকাল শুক্রবার রাতে বেগম জিয়া তার গুলশানের কার্যালয়ে দলগুলোর সাথে বৈঠক করেন। রাত ৯টায় পৃথকভাবে বৈঠক করেন জামায়াতে ইসলামীর নেতাদের সাথে। জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের নেতৃত্বে এতে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লা, এটিএম আজহারুল ইসলাম, ঢাকা মহানগর আমীর রফিকুল ইসলাম খান বৈঠকে উপস্থিত ছিলেন। বেগম জিয়া ছাড়াও বিএনপির পক্ষে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলামসহ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন। বেগম জিয়া জামায়াত …

Bangladesh, Bengali, Dhaka, Fundamentalism, News, Politics, জনকন্ঠ »

[26 Jun 2010 | No Comment ]

চট্টগ্রামে জামায়াত-শিবিরের ভোটে বিজয়ী হয়েছেন বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী এম মনজুর আলম। প্রায় ১ লাখ ৪০ হাজার ভোট জামায়াতের বলে দাবি করছেন চট্টগ্রাম মহানগর জামায়াতের প্রচার সেক্রেটারি মোহাম্মদ উল্যা। মূলত জামায়াতে ইসলামীর এই ভোট ব্যাংকের কারণে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে এবার হেরে গেছেন আওয়ামী ও মহাজোট প্রার্থী এবিএম মহিউদ্দিন চৌধুরী।
জামায়াতের পক্ষ থেকে জানানো হয়েছে, ২০০৯ সালে মহাজোট সরকার ক্ষমতায় আসার পরই চট্টগ্রামের ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল বন্ধ করে দেয়া হয় । জামায়াত-শিবিরকেন্দ্রিক দলগুলোকে আইন করে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোকে নিষিদ্ধ ঘোষণার চেষ্টায় মেতেছে সরকার। সমপ্রতি বিভিন্ন সংবাদ মাধ্যম, সংবাদপত্র ও টিভি …

Bengali, Dhaka, Diplomacy, Extremism, Fundamentalism, India, International response, News, Pakistan, Terrorism, ভোরের কাগজ »

[26 Jun 2010 | No Comment ]

ভারত ও পাকিস্তানের শীর্ষ কূটনীতিকরা বৃহস্পতিবার ইসলামাবাদে বৈঠক করেছেন। ইতিবাচক এ বৈঠক থেকে পাক-ভারত সম্পর্কের বরফ গলার আভাস মিলেছে। বৈঠকে জঙ্গিবাদের বিরুদ্ধে একযোগে কাজ করে যাওয়ার প্রতিশ্র“তি দিয়েছেন দুদেশের কূটনীতিকরা। পাশাপাশি আরো অর্থবহ আলোচনা চালিয়ে যাওয়ারও ইঙ্গিত দিয়েছেন তারা। খবর রয়টার্সের।
ভারতের পররাষ্ট্র সচিব নিরুপমা রাও এবং পাকিস্তানের পররাষ্ট্র সচিব সালমান বশির ৪ মাসের মধ্যে এ নিয়ে দ্বিতীয় বৈঠক করলেন।
এর আগে দুইজনের মধ্যে প্রথম বৈঠকটি হয়েছিল নয়াদিল্লিতে। ২০০৮ সালে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার পর নয়াদিল্লির বৈঠকটি ছিল ভারত-পাকিস্তানের মধ্যকার প্রথম বৈঠক। কিন্তু ওই বৈঠকে তেমন কোনো অগ্রগতি হয়নি।
কিন্তু এবারের বৈঠকটি অনেক বেশি …

Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Collaborators, Dhaka, Freedom Fighter, History, International Crimes Tribunal (ICT), Justice, Leadership, Memorial, Mobilisation, News, Politics, War Crime, ভোরের কাগজ »

[26 Jun 2010 | No Comment ]

আজ ২৬ জুন শহীদ জননী জাহানারা ইমামের ষোড়শ মৃত্যুবার্ষিকী। দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি ১৯৯৩ সালের এই দিনে মৃত্যুবরণ করেন। এই মহীয়সী নারীর নেতৃত্বেই শুরু হয়েছিল ১৯৭১-এর যুদ্ধাপরাধীদের বিচার এবং মৌলবাদী সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধ করার আন্দোলন।
পরবর্তীতে এই আন্দোলন বাংলাদেশের সীমানা ছাড়িয়ে পৃথিবীর বাঙালি অধ্যুষিত সব দেশে ছড়িয়ে যায়। দেশে-বিদেশে যুদ্ধাপরাধের দাবি জোরালো হয়। এদিকে শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন সংগঠন কর্মসূচি হাতে নিয়েছে। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) সকাল ৮টায় মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করবে। এছাড়া বিকেল …