Articles Archive for 27 June 2010
Article, Bangladesh, Bengali, Commentary, Controversy, Dhaka, History, Propaganda, সংগ্রাম »
পলাশীর আম্রকানন শুধু ভাগীরথী নদীর তীরের একফালি জমি নয় বরং স্বাধীনতার সতত আকাঙ্ক্ষা, প্রতিনিয়ত বিশ্বাসঘাতক মীর জাফর-জগৎশেঠ গংদের মোকাবিলায় স্বাধীনতা রক্ষা করার দৃপ্ত অঙ্গীকার। এ দিনটি নবাব সিরাজ উদ দৌলার জীবনের সাথে সংশ্লিষ্ট হলেও বহু পূর্বেই স্বয়ং সম্রাট আকবর কর্তৃক মুসলিম ঐতিহ্যে শির্কবাদী চেতনার সংমিশ্রণের মাধ্যমে ‘দীন-ই-এলাহী’ নামক অনৈতিকতা, অনৈক্য ও বিভ্রান্তির যে বীজ বপন করা হয়েছিল ক্রমশ তা ঘাতক ব্যাধির ন্যায় মুসলিম ইতিহাস ঐতিহ্যের শেকড়ে প্রবেশ করে গোটা মুসলিম সাম্রাজ্যকে অসুস্থতার দিকে ঠেলে দেয়। পরবর্তীতে সম্রাট আওরঙ্গজেব সারাজীবন ব্যাপী সর্বশক্তি নিয়োগ করে অসুস্থ মানসে সুস্থতার চিকিৎসাসেবা দিয়ে বিপর্যয়কে ঠেকিয়ে …
Bangladesh, Bengali, Conspiracy, Controversy, Dhaka, Extremism, Fundamentalism, Mobilisation, News, Politics, War Criminal, সংগ্রাম »
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী আমীর রফিকুল ইসলাম খান বলেছেন, আজকের হরতাল জনগণের হরতাল। এই হরতাল দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও অখন্ডতা রক্ষার হরতাল। এই হরতাল দলন-পীড়ন, নির্যাতন ও অপশাসনের বিরুদ্ধে বিক্ষুদ্ধ জনতার হরতাল। এ হরতালে বাধা দিলে পরবর্তী পরিস্থিতির জন্য সরকারকেই দায়ী থাকতে হবে।
গতকাল শনিবার জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী মতিঝিল থানার উদ্যোগে দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে মিছিল পরবর্তী এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মতিঝিল থানা আমীর মুহাম্মদ লুৎফুর রহমানের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী সহকারী সেক্রেটারি নূরুল ইসলাম বুলবুল, …
Bangladesh, Bengali, Collaborators, Controversy, Conviction, Dhaka, Economics, Extremism, Fundamentalism, Genocide, Intellectuals, Justice, Leadership, Lobbying, News, Prosecution, War Crime, জনকন্ঠ »
জনতা ব্যাংকের চেয়ারম্যান, বিশিষ্ট অর্থনীতিবিদ ভিশন-২০২১-এর অন্যতম রূপকার ড. আবুল বারকাত বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচার, দারিদ্র্যতা ও দুর্নীতি নির্মূল করে আত্মত্যাগের অনুশীলনের মধ্য দিয়ে বুদ্ধিদীপ্ত জ্ঞানভিত্তিক জঙ্গীবাদমুক্ত সুসংগঠিত সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে। তিনি শনিবার সকালে স্থানীয় তর্কালঙ্কার মঞ্চ-এর উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজিত ‘কেমন বাংলাদেশ চাই’ শীর্ষক কথালাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরও বলেন, ২০২১ সালে অসাম্প্রদায়িক প্রগতিশীল উদার গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হবে বাংলাদেশ। তবে এ ক্ষেত্রে সাম্প্রদায়িক শক্তি পবিত্র ইসলাম ধর্মের নামে যারা রাষ্ট্রকে দখল করতে চায় তাদের অর্থায়নে পরিচালিত ১শ’ ২৫টি জঙ্গী সংগঠনকে …
Bangladesh, Bengali, Collaborators, Conviction, Crimes Against Humanity, Dhaka, Fundamentalism, Genocide, Intellectuals, International Mobilisation, Justice, Leadership, Mobilisation, News, Prosecution, Staff Report, War Crime, জনকন্ঠ »
যুদ্ধাপরাধীদের বিচারের সঙ্গে মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহীদের প্রতি দায়বদ্ধতা কিংবা সভ্যতার বোধ শুধু যুক্ত নয়, এর সঙ্গে যুক্ত রয়েছে বাঙালী জাতি ও দেশের ভবিষ্যত। ‘৭১-এর ঘাতক দালাল নিমর্ূল কমিটির পৰ থেকে এক সাংবাদ সম্মেলনে উপরোক্ত বক্তব্য দেয়ার পাশাপাশি অবিলম্বে কালৰেপণ বন্ধ করে যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া নিষ্পন্ন করার দাবি জানানো হয়েছে।
ঘাতক দালাল নিমর্ূল কমিটির ৬ষ্ঠ জাতীয় সম্মেলন উপলৰে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে, যুদ্ধাপরাধীদের বিচারে গঠিত ট্রাইবু্যনালকে সার্বিক সহযোগিতার জন্য ঘাতক দালাল নিমর্ূল কমিটির পৰ থেকে ৭১ সদস্য বিশিষ্ট সহায়ক “আনত্মর্জাতিক অপরাধ ট্রাইবু্যনাল ঢাকা সহায়ক মঞ্চ” গঠনের ঘোষণা দেয়া হয়েছে। এ ছাড়া ২০১০-১১ …
Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, History, Leadership, Memorial, News, Politics, War Crime, ইত্তেফাক »
যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন এবং রাজাকারমুক্ত দেশ গড়ার অঙ্গীকারের মধ্য দিয়ে গতকাল শনিবার শহীদ জননী জাহানারা ইমামের ১৬তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকালে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে জাহানারা ইমামের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শহীদ জননীর প্রতি শ্রদ্ধা জানানো হয়। ’৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটি, প্রজš§ ’৭১, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, বুদ্ধিজীবী শিল্পী পরিষদ, জাতীয় হিন্দু পরিষদ, নাগরিক সংহতি পরিষদসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ জাহানারা ইমামের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন।
এদিকে বিকালে রাজধানীর পল্টনের মুক্তিভবনের মৈত্রী মিলনায়তনে এ উপলক্ষে এক আলোচনা …
Bangladesh, Bengali, Dhaka, Freedom Fighter, History, Intellectuals, Leadership, Memorial, Mobilisation, News, নয়া দিগন্ত »
শহীদ জননী জাহানারা ইমামের ষোড়শ মৃত্যুবার্ষিকী আজ। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় তার পুত্র শহীদ বীর মুক্তিযোদ্ধা রুমী ও তার সহযোদ্ধাদের নানাভাবে সহযোগিতা করে তিনি এক গর্বিত শহীদ জননী হিসেবে বিশেষ শ্রদ্ধার আসনে অধিষ্ঠিত হন। তার সেই অভিজ্ঞতালব্ধ লেখা ‘একাত্তরের দিনগুলি’ আমাদের স্বাধীনতার ইতিহাসের এক মর্মস্পর্শী দলিল। জাহানারা ইমামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী এক বাণীতে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তার রূহের মাগফিরাত কামনা করেন।
Bangladesh, Bengali, Dhaka, History, Leadership, Memorial, News, Politics, War Criminal, আমাদের সময় »
যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন এবং রাজাকারমুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকারের মধ্যদিয়ে গতকাল শহীদ জননী জাহানারা ইমামের ১৬তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে গতকাল সকালে জাহানারা ইমামের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে শহীদ জননীর প্রতি শ্রদ্ধা জানানো হয়।
৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটি, প্রজন্ম ’৭১ বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট, বুদ্ধিজীবী শিল্পী পরিষদ, জাতীয় হিন্দু পরিষদ, নাগরিক সংহতি পরিষদসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃৃন্দ জাহানারা ইমামের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়াও বিকাল ৪টায় পল্টনের মুক্তিভবনের মৈত্রী মিলনায়তনে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জোটের ভারপ্রাপ্ত …
Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Crimes Against Humanity, Dhaka, International Mobilisation, Mobilisation, News, প্রথম আলো »
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে সহায়তা করতে ৭১ সদস্যবিশিষ্ট একটি কমিটি করেছে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। এর নাম রাখা হয়েছে ‘আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঢাকা সহায়ক মঞ্চ’। দেশ-বিদেশের প্রখ্যাত রাজনীতিবিদ, আইনজীবী, বিচারক, ইতিহাসবিদ ও মানবাধিকার কর্মীরা আছেন এই মঞ্চে।…
Bangladesh, Bengali, Controversy, Dhaka, Extremism, Fundamentalism, News, Politics, War Criminal, আমাদের সময় »
আজ বিএনপির ডাকা হরতালে সর্বশক্তি নিয়োগ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির। শরিক হিসেবে না ভেবে এ হরতালকে জামায়াত নিজেদের কর্মসূচি মনে করে মাঠে তৎপর থাকবে। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদ গতকাল আমাদের সময়কে বলেন, আমরা শান্তিপূর্ণভাবে হরতাল পালন করার জন্য মাঠে থাকব। হরতালের বিষয়ে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতারা এবং মহানগর কমিটির শীর্ষ নেতারা বিএনপির সঙ্গে সমন্বয় করে জামায়াত ও ছাত্রশিবির হরতালে পিকেটিং করবে। পুলিশ ঢাকা মহানগর জামায়াত কার্যালয়ের সামনে অবস্থান নেয়ায় জামায়াত-শিবিরের নেতাকর্মীরা গ্রেপ্তার এড়াতে কৌশল অবলম্বন করে তাদের কর্মসূচি পালন করবে।
গককাল হরতালের সমর্থনে জামায়াত …
Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Collaborators, Dhaka, Fundamentalism, Investigation, News, Politics, War Criminal, আমাদের সময় »
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী আমির রফিকুল ইসলাম খান ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এ এইচ এম হামিদুর রহমান আযাদ এমপি এক যুক্ত বিবৃতিতে আজ হরতালকে কেন্দ্র করে পুলিশের গণগ্রেপ্তার ও হয়রানির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
গতকাল এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, মহাজোট সরকার গণআন্দোলনের ভয়ে বিকারগ্রস্ত হয়ে পড়েছে। কিন্তু গ্রেপ্তার নির্যাতন, দলন-পীড়ন চালিয়ে জনগণের আন্দোলন বন্ধ করা যাবে না বলে উল্লেখ করেন তারা। নেতৃবৃন্দ অবিলম্বে গ্রেপ্তারকৃত নেতা-কর্মীদের নিঃশর্ত মুক্তি দাবি করেন। অন্যথায় ঐক্যবদ্ধ গণআন্দোলনের মাধ্যমে সরকার পতনের মধ্যদিয়ে গ্রেপ্তারকৃত নেতা-কর্মীদের মুক্তি নিশ্চিত করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন নেতৃবৃন্দ
সরকার জনগণের মৌলিক …
Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Collaborators, Controversy, Crimes Against Humanity, Dhaka, Extremism, Genocide, Investigation, Justice, News, Politics, War Criminal, আমাদের সময় »
চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচনের আগের দিন সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী এমপিকে নির্বাচনী আচরনবিধি ভঙ্গের অভিযোগে পুলিশি গ্রেফতার নিয়ে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। একাধিক গোয়েন্দা সংস্থার তদন্তে জানা গেছে, নগরীর বাকলিয়া থানা পুলিশ সালাউদ্দিন কাদের চৌধুরীকে আটক করার আগে এ বিষয়ে সিএমপি পুলিশের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করেনি।
কার নির্দেশে থানা পুলিশ সালাহউদ্দিন কাদেরকে গ্রেফতার করল তা পরিস্কার না করলেও বাকলিয়া থানার ওসি মাহবুবুল হক অবশ্য বলেছেন, নির্বাচনের আগের দিন নিয়ম ভঙ্গ করে সালাহউদ্দিন তার পক্ষের মেয়র প্রার্থীর জন্য গণসংযোগ করছেন এলাকাবাসীর এ অভিযোগের ভিত্তিতে তাকে দ্রুত আটক …
Bangladesh, Bengali, Controversy, Dhaka, News, Politics, প্রথম আলো »
হরতাল উপলক্ষে নাশকতা সৃষ্টির আশঙ্কা এবং অনুমতি ছাড়া মিছিল-সমাবেশ করার অভিযোগে বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, যুবদল ও ছাত্রদলের ৪৫ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার রাত ও গতকাল শনিবার বরিশাল, যশোর ও সাতক্ষীরা থেকে তাঁদের আটক করে পুলিশ। পরে তাঁদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।…
