Articles Archive for 27 June 2010
Bangladesh, Bengali, Controversy, Dhaka, News, Politics, প্রথম আলো »
হরতাল উপলক্ষে নাশকতা সৃষ্টির আশঙ্কা এবং অনুমতি ছাড়া মিছিল-সমাবেশ করার অভিযোগে বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, যুবদল ও ছাত্রদলের ৪৫ জন নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার রাত ও গতকাল শনিবার বরিশাল, যশোর ও সাতক্ষীরা থেকে তাঁদের আটক করে পুলিশ। পরে তাঁদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।…
Bangladesh, Bengali, Dhaka, History, News, Prosecution, প্রথম আলো »
রাজাকারমুক্ত বাংলাদেশ গড়ার শপথের মধ্য দিয়ে গতকাল শনিবার শহীদজননী জাহানারা ইমামের ১৬তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। দিনটি উপলক্ষে নানা কর্মসূচি পালনকালে যুদ্ধাপরাধীদের দ্রুত বিচার দাবি করে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন। …
Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, Extremism, News, Propaganda, নয়া দিগন্ত »
ট্রানজিট দেয়া হলে ভারতীয় সেনারা বাংলাদেশে প্রবেশ করে আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলতে পারে। ’৭২ থেকে ’৭৫ পর্যন্ত রক্ষীবাহিনী, লালবাহিনী, মুজিববাহিনীর হাতে হত্যা, খুন ও ধর্ষণ হয়েছে। এটা কি মানবতাবিরোধী অপরাধ নয়? সেটার বিচারও করতে হবে। গত শুক্রবার মানবাধিকার ও ন্যায়বিচার ভিত্তিক সংগঠন জাস্টিস ফর বাংলাদেশ ইউকে’র উদ্যোগে বিশ্বখ্যাত ইউনিভার্সিটি অব লন্ডন কুইনমেরি বিশ্ববিদ্যালয়ে ‘বাংলাদেশঃ গণতন্ত্র আইনের শাসন বাকস্বাধীনতা’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। সেমিনারে সভাপতিত্ব করেন সাবেক রাষ্ট্রপতির উপদেষ্টা সাংবাদিক মোখলেসুর রহমান চৌধুরী। বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ আকবর হোসেন ও তরুণ আইনজীবী ব্যারিস্টার হাসিব খন্দকারের পরিচালনায় সেমিনারে ইউকে’র সর্বস্তরের পেশাজীবী, সাংবাদিক ও কমিউনিটি ব্যক্তিত্ব অংশগ্রহণ করেন।….
Bangladesh, Bengali, Dhaka, Freedom Fighter, News, সমকাল »
দীর্ঘ ১৫ বছর ধরে পক্ষাঘাতগ্রস্ত বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দীন (৭০) ভিক্ষাবৃত্তি করে স্ত্রী-সন্তানদের নিয়ে অসহায় জীবন যাপন করছেন। মুক্তিযোদ্ধার ভাতা তো দূরের কথা, বয়স্ক ভাতাও জোটেনি তার কপালে। ভিক্ষাবৃত্তিই এখন তার জীবনের একমাত্র সম্বল। রাণীনগর থানার চককুতুব গ্রামের মৃত ডোমন আলী মণ্ডলের ছেলে মোঃ মফিজ উদ্দীন মণ্ডল ১৯৭১ সালে পাশের চকাদিন গ্রামের মোহাম্মাদ আলী শেখের তাঁত কর্মচারী ছিলেন। মুক্তিযোদ্ধা মফিজ উদ্দীন জানান, তিনি ভারতের মধুপুর বাঙ্গালপুর ক্যাম্পে প্রশিক্ষণ নিয়েছেন। তার সঙ্গে যারা ছিলেন তারা হলেন একই উপজেলার মুনিরুজ্জামান, আঃ সামাদ মণ্ডল, রাণীনগরের মীর হোসেন মাস্টার, শামছুর রহমান শাম, ইয়ার আলীসহ …
Bangladesh, Bengali, Dhaka, Freedom Fighter, News, সমকাল »
সারাদেশে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বৃষ্টি উপেক্ষা করে বীর মুক্তিযোদ্ধারা স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। প্রতিনিধিদের পাঠানো খবর :
বকশীগঞ্জ (জামালপুর) : মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচনে উপজেলা কমান্ডের কমান্ডার পদে হাতি প্রতীক নিয়ে ১৩৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আলহাজ মফিজ উদ্দিন। ডেপুটি কমান্ডার পদে কমলা প্রতীক নিয়ে ১০৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন শরিফ উদ্দিন।
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) : সোনারগাঁ মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনে সোহেল রানা- ওসমান গনি প্যানেল কলস মার্কা জয়ী হয়েছে। নির্বাচনের দায়িত্বে ছিলেন সোনারগাঁ ইউএনও ও প্রিসাইডিং অফিসার নূর্সিয়া কমল।
নান্দাইল(ময়মনসিংহ) : …
Bangladesh, Bengali, Dhaka, Freedom Fighter, News, সমকাল »
এক দশক পর গতকাল শনিবার মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টা থেকে সারাদেশে ৪৮১টি
কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। ভোটগ্রহণ শেষ হয় বিকেল ৪টায়। কিছু ব্যতিক্রম ছাড়া সারাদেশেই শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ হয়েছে। তবে ভোট দিতে হলে ভোটারকে তার মুক্তিযোদ্ধা পরিচয়পত্র দেখানোর নির্দেশ হঠাৎ করে জারি করায় অনেক ভোটার ভোট দিতে পারেননি বলে অভিযোগ করেছেন কয়েকজন প্রার্থী।
‘এক মুক্তি, এক ভোট’ নীতিমালায় নিজেদের পছন্দের প্রতিনিধি নির্বাচন করতে মুক্তিযোদ্ধারা একে একে সকাল থেকেই ভোটকেন্দ্রে জড়ো হতে থাকেন। ঢাকায় মুক্তিযোদ্ধা ভোটারদের উপস্থিতি কম থাকলেও সারাদেশে ৪৭৮টি কেন্দ্রে মোটামুটি সন্তোষজনক ভোটারের উপস্থিতি লক্ষ করা গেছে বলে জানান …
Article, Bangladesh, Bengali, Dhaka, History, জনকন্ঠ »
১৯৭১ সালে মওলানা ভাসানীর নেতৃত্বে ক্ষুদ্র বাম দল ও গ্রুপগুলিকে নিয়ে একটি মুক্তিফ্রন্ট গঠিত হয়েছিল। একই ভাবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি জাতীয় মুক্তি ফ্রন্ট গঠনের আহ্বান জানিয়েছিল ২২ মে। তবে, শর্ত ছিল। কমিউনিস্ট পার্টির একটি কর্মসূচী ছিল। এই কর্মসূচীর সঙ্গে যারা ঐকমত্য পোষণ করবে তাদের সঙ্গেই মুক্তিফ্রন্ট গঠন করা যেতে পারে। কর্মসূচী ছিল ১৮টি। উলেস্নখ্য, এই কর্মসূচীর অনেকগুলিই স্বাধীনতার পর সরকার গ্রহণ করেছিল এবং সংবিধানের অনত্মভর্ুক্ত করা হয়েছিল। বাকশালের কর্মসূচীকেও যে কমিউনিস্ট পার্টি প্রভাবিত করেছিল তা এই কর্মসূচী পড়লে বোঝা যায়। এ জন্য কমিউনিস্ট পার্টির মুক্তিফ্রন্ট গঠনের আহ্বান ও কর্মসূচী মুক্তিযুদ্ধের …
