Home » Archive

Articles Archive for July 2010

Bangladesh, Bengali, Dhaka, Law, Leadership, News, Politics, Religion, প্রথম আলো »

[31 Jul 2010 | No Comment ]

ইসলাম ধর্মের ভিত্তিতে রাজনীতি করা কোরআনের আইন—এ মন্তব্য করে ইসলামী ঐক্যজোটের নেতা মুফতি ফজলুল হক আমিনী বলেছেন, কোনো আদালত ওই আইনের বিরুদ্ধে রায় দিলে তাঁরা সে রায় মানবেন না।
গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে হাফেজ্জী হুজুর এর রাজনীতি: বর্তমান প্রেক্ষিত’ শীর্ষক এক আলোচনা সভায় ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মুফতি আমিনী এ কথা বলেন। আমিনী বলেন, প্রয়োজনে ছয় লাখ মানুষ শহীদ হবে, তবু দেশে ইসলামী রাজনীতি নিষিদ্ধ করতে দেওয়া হবে না।
আরেক ধর্মভিত্তিক সংগঠনের আত্মপ্রকাশ: এদিকে গতকাল খেলাফত মজলিসের যুব সংগঠন খেলাফত যুব মজলিসের আত্মপ্রকাশ ঘটেছে।

Bangladesh, Bengali, Dhaka, News, Politics, প্রথম আলো »

[31 Jul 2010 | No Comment ]

কোনো দল রাজনীতি করতে পারবে কি পারবে না, তা নির্ভর করছে নির্বাচন কমিশনের (ইসি) ওপর। পঞ্চম সংশোধনী মামলার ঐতিহাসিক রায়ে সংবিধানের মূল চার নীতি পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। এখন ওই রায়ের আলোকে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোর নিবন্ধন বাতিল হবে কি না, সে ব্যাপারে কমিশন সিদ্ধান্ত নেবে। গতকাল শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘বাংলাদেশে শিশু বিচার ব্যবস্থা’ শীর্ষক এক আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আইনমন্ত্রী শফিক আহমেদ এসব কথা বলেন। সেভ দ্য চিলড্রেন, চিলড্রেন জাস্টিস নেটওয়ার্ক এবং শিশু সুরক্ষায় আমরা যৌথভাবে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ওই আলোচনা সভার আয়োজন করে। সভায় প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী …

Bangladesh, Bengali, Dhaka, News, Politics, প্রথম আলো »

[31 Jul 2010 | No Comment ]

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনসহ তিনজনের বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত।
আজ রোববার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে বাংলাদেশ ওলামা লীগের সভাপতি মাওলানা ইলিয়াস হোসেন বিন হেলালী এ মামলা করেন। মহানগর হাকিম এ কে এম এমদাদুল হক মামলাটি গ্রহণ করে আগামী ২৫ আগস্ট আদালতে হাজির হওয়ার জন্য আসামিদের বিরুদ্ধে সমন জারি করেন।
আজ সকালে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলাটি করা হলেও মামলায় আসামিদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগের কোনো উপাদান না থাকায় আদালত দণ্ডবিধির ৫০৬ ধারার অভিযোগ আমলে নেন।
এ মামলার অন্য আসামিরা হলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন …

Bangladesh, Bangladesh 1971 Trials, Crimes Against Humanity, Daily Star, Dhaka, English, International Mobilisation, International opinion, International response, Justice, Report, War Crime, War Criminal »

[31 Jul 2010 | No Comment ]

Two high-profile Pakistani intellectuals yesterday welcomed Bangladesh’s move to expose Bengali-speaking perpetrators of 1971 crimes against humanity, as a special tribunal earlier this week in its maiden order issued arrest warrants against four main suspects.

Bangladesh, Bangladesh 1971 Trials, Conspiracy, Crimes Against Humanity, Daily Star, Dhaka, English, News, War Crime, War Criminal »

[31 Jul 2010 | No Comment ]

A political party is behind the violence in the garment sector and has an aim to disrupt the war crimes’ trial, Labour and Employment Minister Khandaker Mosharraf Hossain said yesterday.

He, however, did not name the party.

Arrest, Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, Fundamentalism, International Crimes Tribunal (ICT), Investigation, Justice, News, Pakistan, War Crime, প্রথম আলো »

[31 Jul 2010 | No Comment ]

পাকিস্তানের বিশিষ্ট দুই নাগরিক ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য দায়ী ব্যক্তিদের বিচারের জন্য বাংলাদেশের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছেন, ইতিহাস ও আগামী প্রজন্মের স্বার্থে এই বিচার সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়া জরুরি। খবর বাসসের।
সাংবাদিক হামিদ মির বলেন, ‘১৯৭১ সালে নিরপরাধ নাগরিক হত্যার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে যেকোনো উদ্যোগকে আমি স্বাগত জানাই এবং যেকোনো সচেতন ব্যক্তির আইন অনুযায়ী এসব অপরাধীর বিচার সমর্থন করা উচিত।’
পাকিস্তানের জঙ্গিবাদের ওপর অনুসন্ধানী সাংবাদিকতার জন্য খ্যাত এবং মানবাধিকার বিষয়ে উচ্চকণ্ঠ হামিদ মির ইসলামাবাদ থেকে টেলিফোন সাক্ষাৎকারে বলেন, ‘পাকিস্তানের যেসব কর্মকর্তা মানবাধিকার লঙ্ঘন ও গণহত্যার জন্য দায়ী, তা সে …

Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Crimes Against Humanity, Dhaka, Due Process & Trial Standards, International response, News, Prosecution, War Crime, War Criminal, ইত্তেফাক »

[31 Jul 2010 | No Comment ]

পররাষ্ট্রমন্ত্রী ডাঃ দীপু মনি বলেছেন, যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করার জন্য মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি ও তাদের দোসররা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। জনগণকে সাথে নিয়ে আমরা ইনশাআল্লাহ সব অপচেষ্টা ও ষড়যন্ত্র মোকাবিলা করবো এবং যুদ্ধাপরাধীদের বিচার আন্তর্জাতিক মানের আদালতেই করা হবে। তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচারে দেশের বাইরের কোন চাপ নেই। তবে এই বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে দেশের মধ্যেই অনেক চাপ রয়েছে।

Bangladesh, Bengali, Dhaka, Politics, Report, ইত্তেফাক »

[31 Jul 2010 | No Comment ]

সামরিক শাসক এইচ এম এরশাদের ক্ষমতা গ্রহণের ব্যাপারে সংবিধানের ৭ম সংশোধনী সংক্রান্ত রিট মামলার রুলের জবাব চলতি সপ্তাহে উচ্চ আদালতে দাখিল করা হচ্ছে। পঞ্চম সংশোধনী নিয়ে সম্প্রতি আপিল বিভাগের দেয়া রায়ের আলোকে এই রুলের জবাব দেবে সরকার।

Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, News, Politics, ইত্তেফাক »

[31 Jul 2010 | No Comment ]

আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনায় ছিলো অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা। তিনি বলেন, পঞ্চম সংশোধনীর মাধ্যমে যেসব বিষয় সংবিধানে সংযোজন করা হয়েছে তা মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে সাংঘর্ষিক।

Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, Extremism, News, Terrorism, ইত্তেফাক »

[31 Jul 2010 | No Comment ]

রাজধানীর মিরপুরের উত্তর বিশিলের একটি বাড়িতে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির গোপন ঘাঁটির সন্ধান পাওয়া গেছে। গতকাল শুক্রবার দুপুর সাড়ে বারোটার দিকে পুলিশ অভিযান চালিয়ে সেখান থেকে একটি এসএমসি (স্টেনগান), একটি বিদেশী পিস্তল, ১৮ রাউন্ড গুলি, একটি গ্রেনেড, গ্রেনেডের ৩৬টি খোল, প্রায় ৪০ কেজি গান পাউডার, শতাধিক ঘড়ি, তিন ব্যাগ স্পিস্নন্টার এবং বোমা তৈরির ফর্মুলা ও বিপুল পরিমাণ জিহাদি বই উদ্ধার করেছে।

Bangladesh, Bengali, Dhaka, Justice, News, Politics, Terrorism, প্রথম আলো »

[30 Jul 2010 | No Comment ]

২০০৫ সালের ১৭ আগস্ট কুমিল্লায় বোমা হামলার ঘটনায় করা মামলায় জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) নয় সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার অতিরিক্ত দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক মমতাজ বেগম এ রায় দেন। আদালত একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
দণ্ড পাওয়া ব্যক্তিরা হলেন কুমিল্লার মুরাদনগরের কাজিয়াতলের আবদুল কাদির খান, তিতাস উপজেলার বড় গাজীপুর গ্রামের দ্বীন ইসলাম, বিরামকান্দি গ্রামের মো. সাইফুল্লাহ আখন্দ, হোমনার কলাগাছিয়ার আরশাদুল আলম, দেবীদ্বার উপজেলার ছোটনা গ্রামের আবদুর রহিম, আদর্শ সদর উপজেলার যশপুর গ্রামের আমিনুল ইসলাম, …

Bangladesh, Bengali, Dhaka, Extremism, International Crimes Tribunal (ICT), News, Politics, প্রথম আলো »

[30 Jul 2010 | No Comment ]

রক্ত দিয়ে হলেও ধর্মের ভিত্তিতে রাজনীতি করার অধিকার রক্ষা করবে এ ধারার রাজনৈতিক দল ইসলামী আন্দোলন।
আজ শুক্রবার বিকেলে মুক্তাঙ্গনে আয়োজিত এক সমাবেশে দলের নেতারা এ কথা বলেন। তাঁরা বলেন, সরকার যুদ্ধাপরাধীদের বিচার করতে চাচ্ছে, ইসলামী আন্দোলন এ উদ্যোগের পাশেই আছে। জামায়াতে ইসলামী কোনো ইসলামি দল নয়। তাদেরকে সরকার শায়েস্তা করুক। কিন্তু জামায়াতকে শায়েস্তা করার নামে ধর্মের ভিত্তিতে রাজনীতি করার অধিকার সরকার কেড়ে নিতে পারে না।
মুক্তাঙ্গনের এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরমোনাইর পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। অন্যান্যের মধ্যে এ সমাবেশে বক্তব্য দেন দলের মহাসচিব ইউনুস আহমেদ, প্রেসিডিয়াম সদস্য …