Home » Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Collaborators, Dhaka, Extremism, Fundamentalism, Law, News, Politics, Staff Report, Transparency, প্রথম আলো

চার জেলায় জামায়াতের ১৭৩ নেতা-কর্মীর আগাম জামিন

21 July 2010 Author: নিজস্ব প্রতিবেদক Original Source: Link

পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে খুলনা, কুষ্টিয়া, যশোর ও সাতক্ষীরায় দায়ের করা আলাদা চারটি মামলায় আজ বুধবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর ১৭৩ জন নেতা-কর্মীর আগাম জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট।
খুলনা, কুষ্টিয়া ও যশোরের জামায়াতের ১২২ জন নেতা-কর্মী আজ আদালতে হাজির হয়ে আগাম জামিনের আবেদন করলে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম জহিরুল হক দুই মাসের জন্য তাঁদের আগাম জামিন মঞ্জুর করেন। একই সঙ্গে এই ১২২ জনকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না—তা জানতে চেয়ে আদালত সরকারের প্রতি রুল জারি করেছেন।
গত ২৯ জুন জামায়াতের শীর্ষ তিনি নেতা নিজামী, মুজাহিদ ও সাঈদীকে গ্রেপ্তারের ঘটনায় মিছিল-সমাবেশ করার সময় পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে তিন জেলায় পৃথক তিনটি মামলা করা হয়। এসব মামলায় আজ কুষ্টিয়া শহর জামায়াতের আমির রফিকউদ্দিন আহমেদ, খুলনা মহানগর জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম কুদ্দুসসহ ১২২ জনের আগাম জামিন মঞ্জুর করা হয়।
এদিকে বিচারপতি আফজাল হোসেন আহমেদ ও বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জামায়াতের সাবেক সাংসদ ও সাতক্ষীরা জেলা আমির মোহাদ্দেস আবদুল খালেকসহ জামায়াতের ৫১ জন নেতা-কর্মীর আগাম জামিন মঞ্জুর করেন। আজ তাঁরা আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত চার মাসের জন্য তাঁদের আগাম জামিন মঞ্জুর করেন।
জানা যায়, ১৬ জুলাই সরকারবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে তাঁদের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় এ মামলা করা হয়।

Keywords/Tags: , ,

Added by: rayhan rashid

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.