Home » Archive

Articles Archive for 24 July 2010

Bangladesh, Extremism, Khabor, New York, News, Religion, Terrorism »

[24 Jul 2010 | No Comment ]

ইসলামের কট্টরপন্থী সংস্করণ ওয়াহাবিবাদ যে বিশ্ব জুড়ে এক ধরণের হুমকির সৃষ্টি করেছে, উদার মানবতাবাদের বিরুদ্ধে সেই বক্তব্য নিয়েই, মঙ্গলবার বিকেলে ওয়াশিংটনের ক্যাপিটল হিলে রেবার্ণ ভবনে একটি সম্মেলন অনুষ্ঠিত হয়। Center for Democracy & Human Rights in Saudi Arabia বা CDHR -র উদ্যোগে আয়োজিত এই সম্মেলনে মুসলমান উলেমাদের সতর্কবাণীর প্রতিধ্বনি তুললেন বক্তারা। বক্তারা সৌদী আরবে মানবাধিকার, বিশেষত নারীদের অধিকার যে খর্ব করা হয়, সেই প্রসঙ্গটি বিস্তারিত তুলে ধরেন।…

Article, Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, Genocide, History, War Crime, কালের কন্ঠ »

[24 Jul 2010 | No Comment ]

জুলাইর ওই ঘটনার পরও ভানু বেগমের মতো আরো কয়েকজন গ্রামেই রয়ে গেল। ওরা সব হারিয়ে নির্বোধ জন্তুর মতো জীবনযাপন করতে লাগল। এর মধ্যে ভানু ও রঞ্জুর চিকিৎসা চলেছে। কিন্তু পোড়া ঘা ভালো হচ্ছিল না। মির্জাপুরে নিয়ে ওদের চিকিৎসক দেখাবে- এমন সাহসও পাচ্ছিল না ভানুর স্বামী ইয়াকুব। তা ছাড়া চিকিৎসকের পয়সা জোগানোটাও কঠিন হয়ে উঠল। ধান বিক্রি হচ্ছিল না। সোনা-দানা সবই ওরা লুটে নিয়ে গিয়েছিল। …

Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Crimes Against Humanity, Dhaka, News, Politics, কালের কন্ঠ »

[24 Jul 2010 | No Comment ]

জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম দাবি করেছেন, জঙ্গিবাদের সঙ্গে তাঁর দলের কোনো সম্পর্কে নেই। বরং জঙ্গিবাদ শব্দটি ‘৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন তাঁরা শুনতে পেয়েছেন। তখনই এ দেশে জঙ্গিবাদের জন্ম হয়েছে। গতকাল শুক্রবার ঢাকায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে ‘ফোরাম অব ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্ট’-এর নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।…

Bangladesh, Bengali, Dhaka, History, Letter, Politics, কালের কন্ঠ »

[24 Jul 2010 | No Comment ]

সংবিধান সংশোধন হবে, উচ্চ আদালতের রায়ে এবং জনরায়ের সুবাদে। সংশোধন আসবে দেশ থেকে চিরতরে সামরিক আইনের পথ বন্ধ করে দেওয়ার জন্য। সুতরাং যারা সংবিধান সংশোধন চায় না তারা সামরিকতন্ত্রের অনুসারী। আর যেহেতু বাহাত্তরের সংবিধানে ধর্ম ব্যবসায়ীদের পথ বন্ধ করা হয়েছে তাই ধর্মকে অপব্যবহার করে যারা রাজনীতি করতে চায় তারাও সংবিধান সংশোধন চায় না। তাহলে যে জঙ্গিবাদ প্রতিষ্ঠা করা কষ্টকর হবে। তাই সরকার যেন তাদের দিকে না তাকায়। জনরায় সরকারের অনুকূলে সেভাবেই তাদের কাজ করতে হবে।
সাজিদুর রহমান
মিরপুর
ঢাকা

Bangladesh, Bengali, Dhaka, Mobilisation, Op-Ed, Politics, কালের কন্ঠ »

[24 Jul 2010 | No Comment ]

// // বাহাত্তরের সংবিধানের আলোকে সংবিধান সংশোধনের উদ্যোগ নিয়েছে মহাজোট সরকার। এ নিয়ে কালের কণ্ঠের পাঠকদের মতামত জানতে চাওয়া হয়। সংশোধনের উদ্যোগ নিলেও সরকার সংবিধানে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ অক্ষুণ্ন রাখার কথা বলেছে। এ নিয়ে দুই ধরনের প্রতিক্রিয়া জানিয়েছেন পাঠকরা। কোনো কোনো সচেতন পাঠক বলেছেন, সংবিধান পরিবর্তনে যেন সবার আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়, সেদিকে লক্ষ রাখাটাই আমরা কামনা করি। পাঠকদের মতামত গ্রন্থনা করেছেন মহসীন হাবিব ও লুৎফর রহমান রনো
আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম ধনী ও দরিদ্রের বৈষম্য কমানোর জন্য। ধর্মনিরপেক্ষ অর্থাৎ যে যার ধর্ম পালন করতে …

Bangladesh, Bengali, Dhaka, History, Letter, কালের কন্ঠ »

[24 Jul 2010 | No Comment ]

যারা বলেন বাহাত্তরের সংবিধানের আলোকে সংবিধান সংশোধন হলে ধর্ম থাকবে না, তাদের ভুল ভাঙানো অনেক কষ্ট। কারণ তারা জেনেশুনেই সে ভুলটি করছেন। …

Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Crimes Against Humanity, Dhaka, International Crimes Tribunal (ICT), Justice, War Crime, War Criminal, কালের কন্ঠ »

[24 Jul 2010 | No Comment ]

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের বিচারের লক্ষ্যে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিরাপত্তা জোরদার করা হয়েছে। পুরাতন হাইকোর্ট ভবনে স্থাপিত এ ট্রাইব্যুনালে আগতদের ব্যাপারে নেওয়া হয়েছে বিশেষ সতর্কতা। ক্লোজ সার্কিট ক্যামেরা স্থাপনের পাশাপাশি এর মাধ্যমে এলাকায় মানুষের গতিবিধি পর্যবেক্ষণের জন্য গতকাল শুক্রবার স্থাপন করা হয়েছে নিয়ন্ত্রণ কক্ষ।

Bangladesh, Bengali, Dhaka, Extremism, Statement, Terrorism, কালের কন্ঠ »

[24 Jul 2010 | No Comment ]

২৩ জুলাই কালের কণ্ঠের প্রথম পাতায় প্রকাশিত ‘গোলাম আযমের দেহরক্ষী ছিল শীর্ষ সন্ত্রাসী মোল্লা মাসুদ’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
প্রচার বিভাগের অফিস প্রধান আলী আহমদ স্বাক্ষরিত প্রতিবাদপত্রে বলা হয়_এ রিপোর্টে সত্যের লেশমাত্র নেই। মোল্লা মাসুদ নামের কোনো ব্যক্তি কখনো গোলাম আযমের দেহরক্ষী ছিল না। অধ্যাপক গোলাম আযমের ভাব-মর্যাদা ক্ষুণ্ন করার হীন উদ্দেশ্যে কালের কণ্ঠে এ রিপোর্ট প্রকাশ করা হয়েছে। প্রতিবাদপত্রে আরো বলা হয়, এ ধরনের ভিত্তিহীন মিথ্যা রিপোর্ট প্রকাশ করা থেকে বিরত থাকার জন্য দৈনিক কালের কণ্ঠ পত্রিকা …

Bangladesh, Bengali, Conspiracy, Dhaka, News, কালের কন্ঠ »

[24 Jul 2010 | No Comment ]

জামায়াত নেতার মালিকানাধীন প্রতিষ্ঠানের নকশা পাস করাতে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) কর্মকর্তার বাসায় গিয়ে তাঁর প্রাণনাশের হুমকি দিয়েছেন এক যুবলীগ নেতা। গত বৃহস্পতিবার রাতে জামায়াত নেতার মালিকানাধীন মাওলানা ডেভেলপমেন্ট কম্পানির হয়ে সিডিএর সিনিয়র স্থপতি মাহারিনা জাফরিনের বাসায় গিয়ে এ হুমকি দেন কোতোয়ালি থানা যুবলীগের সাধারণ সম্পাদক মির্জা কামরুল হাসান ওরফে আলমাস।

Arrest, Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, Extremism, News, Politics, Terrorism, কালের কন্ঠ »

[24 Jul 2010 | No Comment ]

ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারিয়েট সদস্য গোলাম মুর্তজাকে কোর্টে অথবা জনসমক্ষে হাজির করার দাবি করেছেন তাঁর পরিবারের সদস্যরা। একই সঙ্গে সাদা পোশাকধারী পুলিশ দিয়ে বেআইনি গ্রেপ্তার বন্ধেরও আহ্বান জানিয়েছেন তাঁরা।

Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, History, Justice, Mobilisation, News, কালের কন্ঠ »

[24 Jul 2010 | No Comment ]

জাসদের সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, বঙ্গবন্ধু এবং কর্নেল তাহের হত্যার মাধ্যমে দেশকে মুক্তিযুদ্ধবিরোধী ধারায় ঠেলে দেওয়া হয়েছিল। বঙ্গবন্ধুর খুনিদের ফাঁসির রায় কার্যকরের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের দ্বিতীয় পর্ব শুরু হয়েছে। যুদ্ধাপরাধীদের বিচার এবং বাহাত্তরের সংবিধানে ফেরার মাধ্যমে দ্বিতীয় পর্ব সফলভাবে সম্পন্ন করতে হবে। মুক্তিযুদ্ধের দ্বিতীয় পর্বে অংশগ্রহণের ঐতিহাসিক সুযোগ নিতে হবে দেশের যুবসমাজকে।

Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, Justice, Mobilisation, News, War Criminal, কালের কন্ঠ »

[24 Jul 2010 | No Comment ]

বরিশালে যুদ্ধাপরাধ, ঘাতক-দালালের বিচারের দাবিতে বিভিন্ন কর্মসূচি সফল করার আহ্বান জানানো হয়েছে। মুক্তিযুদ্ধ ‘৭১-এর বিভাগীয় সমন্বয় কমিটি গতকাল শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানায়। সকাল ১১টায় নগরীর বগুড়া রোডে সংগঠনের নিজস্ব কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।