Articles Archive for 25 July 2010
Bangladesh, Bengali, Dhaka, Freedom Fighter, Leadership, News, Politics, প্রথম আলো »
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম বলেছেন, পৃথিবীতে এমন কোনো শক্তি নেই বাংলাদেশে যুদ্ধাপরাধের বিচারকে বাধাগ্রস্ত করার। খুঁজে খুঁজে বের করে একাত্তরের চিহ্নিত রাজাকার ও আলবদরদের বিচার করা হবে। তিনি বলেন, মুক্তিযোদ্ধা ভাতা দুই হাজার থেকে বাড়িয়ে তিন হাজার টাকা করার চিন্তাভাবনা করছে বর্তমান সরকার।
গতকাল শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পাইলট উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতার প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, শুধু মুক্তিযোদ্ধাদের জন্য এই সরকার ‘জয় বাংলা’ নামে একটি স্বতন্ত্র টেলিভিশন চালু করার পরিকল্পনা নিয়েছে। ইতিমধ্যে মুক্তিযোদ্ধাদের কল্যাণে প্রতিটি জেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স …
Arrest, Bangladesh, Bengali, Controversy, Dhaka, Investigation, Justice, News, Politics, Terrorism, প্রথম আলো »
গোপন বৈঠকের সময় গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের রথেরবাজার পশ্চিমপাড়া গ্রাম থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আল্লাহর দলের ২৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার গ্রামের ময়েন উদ্দিনের বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন সদর উপজেলার মালিবাড়ি গ্রামের আব্দুর রাজ্জাক ও আশরাফুল আলম (২৮), পূর্বকোমরনই কুঠিপাড়া গ্রামের মেহেদী হাসান, দারিয়াপুর গ্রামের মিজানুর রহমান, খিদির গ্রামের জহুরুল হক, দুর্গাপুর গ্রামের আব্দুর রউফ, ফারুক মিয়া ও তাজুল ইসলাম, সুন্দরগঞ্জ উপজেলার উত্তর শ্রীপুর গ্রামের আবুল কাশেম, দক্ষিণ শ্রীপুর গ্রামের রাজু মিয়া, নতুন দুলাল গ্রামের ইয়াছিন আলী, চাপড়া গ্রামের কফিল উদ্দিন ও কসিম …
Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, Lobbying, Mobilisation, News, Politics, War Crime, War Criminal, প্রথম আলো »
যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সফল করার দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা শিক্ষক পরিষদ। গতকাল এ দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেন সংগঠনের সদস্যরা। মানববন্ধন শেষে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত একটি শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রা শেষে শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, একটি গোষ্ঠী যুদ্ধাপরাধীদের বিচার-প্রক্রিয়া বিলম্বিত করে তাদের রক্ষা করার পাঁয়তারা করছে। এর বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
সংগঠনের আহ্বায়ক এ কে এম সাইদুল হক চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি খন্দকার বজলুল হক, বঙ্গবন্ধু শেখ মুজিব কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুল মান্নান আকন্দ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হাবিবুর …
Arrest, Bangladesh, Bengali, Controversy, Dhaka, News, Politics, প্রথম আলো »
রাজশাহী নগরের কাজলা এলাকার নিজ বাসা থেকে গত শুক্রবার রাতে ছাত্রশিবিরের এক কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তার হওয়া শিবিরের কর্মী আবদুল্লাহ ওমর নাসির ওরফে শাহাদত হোসেনকে পরে ঢাকায় এনে একটি অস্ত্র উদ্ধার ও তাঁর সহযোগী তৌহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
গতকাল শনিবার গোয়েন্দা পুলিশের (ডিবি) এক বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার হওয়া শাহাদত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিবিরের সশস্ত্র ক্যাডার। তিনি ছাত্রশিবিরের সাংগঠনিক কাজে ব্যবহারের জন্য অস্ত্র সংগ্রহ ও সংরক্ষণ করেন।
ডিবির সহকারী কমিশনার এস এম রফিকুল ইসলাম প্রথম আলোকে জানান, শুক্রবার রাতে শাহাদতকে তাঁর রাজশাহীর কাজলার বাসা থেকে গ্রেপ্তার করা হয়। …
Arrest, Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, International Crimes Tribunal (ICT), Investigation, Justice, Law, News, Prosecution, War Crime, War Criminal, প্রথম আলো »
একাত্তরের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর শীর্ষস্থানীয় চার নেতা মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, কামারুজ্জামান ও কাদের মোল্লাকে আটকের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন জানানো হয়েছে। এর ওপর কাল সোমবার সকাল সাড়ে ১০টায় শুনানি অনুষ্ঠিত হবে। ট্রাইব্যুনালের রেজিস্ট্রার মো. শাহীনুল ইসলাম এ তথ্য জানান।
এর আগে আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে আইনজীবী সংস্থা আবেদনটি ট্রাইব্যুনালে উপস্থাপনের জন্য রেজিস্ট্রারের কাছে জমা দেয়। আইনজীবী সংস্থার প্রধান গোলাম আরিফ টিপু সাংবাদিকদের এ তথ্য জানান।
পুরোনো হাইকোর্ট ভবনে স্থাপিত ট্রাইব্যুনালে নিজ কার্যালয়ে গোলাম আরিফ টিপু সাংবাদিকদের বলেন, এই চারজনের বিরুদ্ধে অভিযোগ আমলে …
CNN, Cambodia Trial, Commentary, Conviction, Crimes Against Humanity, English, International Crimes Tribunal (ICT), Justice, Law, Memorial, New York, Politics, Propaganda, Staff Report, Truth & Reconciliation, War Crime, War Criminal »
Phnom Penh, Cambodia (CNN) — “I come back here to where I killed people. And I feel terrible. My mind, my soul, my body is spinning inside. All the things I did are flashing through my mind.”
The speaker is a man named Suon. Sitting alongside a field, the former Khmer Rouge militia commander explains in the documentary “Enemies of the People” how he slit people’s throats and talks about drinking gall bladder bile.
The film had its premiere in Asia just ahead of the first verdict to be handed down by …
Arrest, Bangladesh, Bangladesh 1971 Trials, Collaborators, Dhaka, Hindustan Trial, Investigation, Justice, Mobilisation, News, Prosecution, Staff Report, War Crime, War Criminal »
The Bangladesh government on Sunday filed a petition with its International Crimes Tribunal, seeking permission to show four detained top Jamaat-e-Islami (JeI) leaders as arrested in connection with “war crimes” committed in 1971. The process has begun of trying those who are accused of targeting thousands of unarmed civilians, mainly sympathisers of the movement against then East Pakistan authorities and religious minorities, in the run-up to the freedom movement.
It is a sensitive issue in Bangladesh for which Prime Minister Sheikh Hasina’s government has updated the relevant law and has sought …
Article, Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, Extremism, Fundamentalism, History, Religion, কালের কন্ঠ »
…শান্তিচুক্তির প্রেক্ষাপটে তৎকালীন একদল মুসলমান ইসলামী খেলাফতকে একটি রাজনৈতিক বুনিয়াদ হিসেবে দাঁড় করান। তাঁরা যুক্তি দেন, বর্তমান মুসলমানরা নৈতিকভাবে দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছেন। আমাদের তাই ফিরে যেতে হবে আল সালাফা বা পূর্বপুরুষদের আমলের শুদ্ধ ইসলামে এবং এর নেতৃত্ব দেবেন খলিফা। এই কার্যক্রমের তাঁরা নাম দেন সালাফিয়া, যার কালক্রমে নাম হয়ে যায় মৌলবাদী।…
Arrest, Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Conspiracy, Dhaka, Extremism, News, Terrorism, War Crime, War Criminal, কালের কন্ঠ »
রিমান্ডে নেতাদের দেওয়া তথ্য
যুদ্ধাপরাধীদের বিচারপ্রক্রিয়া বাধাগ্রস্ত করতে বড় ধরনের নাশকতার প্রস্তুতি নিয়েছে জামায়াতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবির। নাশকতার পরিকল্পনার মধ্যে আছে মহাসড়ক অবরোধ করে হাজার পাঁচেক গাড়ির চাবি কেড়ে নিয়ে এবং রেললাইনের স্লিপার তুলে ফেলে অন্তত এক মাসের জন্য ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও অন্যান্য স্থানের যোগাযোগব্যবস্থা অচল করে দেওয়া। এ জন্য অস্ত্র, বোমা ও বিস্ফোরক সংগ্রহ করেছেন শিবিরের নেতা-কর্মীরা। গত এক সপ্তাহে ঢাকা-রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা শিবির নেতা-কর্মীরা জিজ্ঞাসাবাদে এ রকম তথ্য দিয়েছেন বলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ …
Bangladesh, Bengali, Dhaka, Extremism, Terrorism, কালের কন্ঠ »
গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নের রথেরবাজার (পশ্চিমপাড়া) গ্রামের হাজি ময়েন উদ্দিনের বাড়ি থেকে পুলিশ গতকাল শনিবার সকালে জঙ্গি সংগঠন আল্লাহর দলের ২৪ ক্যাডারকে গ্রেপ্তার করেছে। জঙ্গিদের কাছ থেকে জিহাদি বই উদ্ধার করা হয়েছে। তারা সংগঠনের নতুন সদস্য সংগ্রহ এবং জঙ্গি তৎপরতা জোরদার করার জন্য ওই বাড়ির একটি ঘরে গোপন বৈঠক করছিল। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে গাইবান্ধা সদর থানায় একটি মামলা হয়েছে। আজ রবিবার তাদের আদালতে হাজির করা হবে।…
Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Crimes Against Humanity, Dhaka, Justice, Mobilisation, News, Politics, War Crime, War Criminal, কালের কন্ঠ »
যুদ্ধাপরাধীদের বিচারের মাধ্যমে দেশ থেকে সাম্প্রদায়িক রাজনীতি উৎখাত করা হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ। তিনি বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া সম্পন্ন করার জন্য জনগণ বর্তমান সরকারকে ম্যান্ডেট দিয়েছে।’…
Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Crimes Against Humanity, Dhaka, Mobilisation, News, War Crime, War Criminal, কালের কন্ঠ »
যুদ্ধাপরাধের বিচার কার্যক্রম নিয়ে কেউ যাতে বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সরকারকে সহযোগিতা করতে দেশের আলেম ও কাজিদের প্রতি আহ্বান জানিয়েছেন আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ। গতকাল শনিবার সকালে রাজধানীর বিএমএ মিলনায়তনে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতি আয়োজিত ‘বাল্যবিবাহ প্রতিরোধে নিকাহ রেজিস্ট্রারদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। মন্ত্রী বলেন, ‘দেশে প্রায় তিন লাখ মসজিদ রয়েছে। সেখানে আপনারা আলেম ও কাজি যাঁরা সমাজে নেতৃত্ব দেন, তাঁরা একাত্তরের ঘাতকদের বিচারের বিষয়ে দিক-নির্দেশনামূলক বক্তব্য দিয়ে দেশের সাধারণ মানুষকে উদ্বুব্ধ করবেন।’
