কাঁটাবন মসজিদকে শিবিরের কবলমুক্ত করার দাবিতে স্মারকলিপি
কাঁটাবন মসজিদ কমপ্লেক্স ‘শিবির সন্ত্রাসীদের’ কবলমুক্ত করার দাবিতে গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বামপন্থি ছাত্র সংগঠনের জোট ‘সন্ত্রাস বিরোধী ৬ ছাত্র সংগঠন’। একই দাবিতে সংগঠনের নেতারা ভিসিকে স্মারকলিপিও দিয়েছে।
ধারাবাহিক কর্মসূচির অংশ হিসাবে দুপুরে জোটের উদ্যোগে মধুর ক্যান্টিন থেকে শুরম্ন হয় বিড়্গোভ মিছিল। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ভিসির কার্যালয়ের সামনে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় সমাবেশ। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্র আন্দোলনের সভাপতি কনক বড়ুয়া। বক্তব্য রাখেন জাসদ ছাত্রলীগের সভাপতি হোসাইন আহমেদ তফছির, সাধারণ সম্পাদক সামসুল ইসলাম, ছাত্রমৈত্রীর সভাপতি বাপ্পা দিত্যবসু, সাধারণ সম্পাদক তানভীর রম্নসমত প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের জায়গা দখল করে গড়ে ওঠা কাঁটাবন মসজিদকে কেন্দ্র করে শিবির সন্ত্রাসীরা অস্ত্র ভান্ডার এবং ট্রেনিং ক্যাম্প গড়ে তুলেছে। অবিলম্বে এই মসজিদ কমপ্লেক্সকে শিবিরের দখলমুক্ত করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করে দিতে হবে। সমাবেশের পর নেতৃবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দেন।
Keywords/Tags: islami extrimism, katabon masque, Shibir, ইসলামী ছাত্র শিবির, ইসলামী জঙ্গিবাদ, কাটাবন মসজিদ









Leave your response!