সিলেটে মুহম্মদ জাফর ইকবাল, বাংলাদেশ নিয়ে একটি বাক্য লিখতে হলে বঙ্গবন্ধুর নাম ছাড়া লেখা সম্ভব না
জনপ্রিয় লেখক শিক্ষাবিদ মুহম্মদ জাফর ইকবাল বলেছেন, বাংলাদেশ নিয়ে যদি একটি মাত্র বাক্য লিখতে হয়, তাহলে বঙ্গবন্ধুর নাম ছাড়া লেখা সম্ভব না। ’৭২ থেকে ’৭৫ সাল পর্যন্ত সামান্য ত্রুটিবিচ্যুতি থাকতে পারে, তা নিয়ে অনেকে সমালোচনা করতে পারেন। কিন্তু বঙ্গবন্ধু হত্যা বাঙালি জাতি কল্পনাও করতে পারেনি। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে হলে নিজেদের অবস্থান থেকে সবাইকে এগিয়ে আসতে হবে।
গতকাল মঙ্গলবার বিকেল চারটার দিকে সিলেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত সভায় তিনি এ কথা বলেন। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকদের উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. সালেহউদ্দিন।
অধ্যাপক সুশান্ত কুমার দাসের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ইলিয়াস উদ্দিন বিশ্বাস, শিক্ষক সমিতির সভাপতি মো. আনোয়ারুল ইসলাম, শহীদ জননী জাহানারা ইমাম হলের প্রাধ্যক্ষ ইয়াসমিন হক, শিক্ষক আফসানা সালাম, সিকান্দর আলী, মোহাম্মদ সামিউল ইসলাম, শিক্ষার্থী আতিকুর রহমান ও আহসান রাহাত। পুরো সভাটি সঞ্চালন করেন সহকারী প্রক্টর এম এ গণি।
Keywords/Tags: বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, মুহম্মদ জাফর ইকবাল









Leave your response!