ছয় মামলায় জামায়াত নেতা রফিকুল ইসলাম খানের জামিন
পৃথক ছয় মামলায় আজ মঙ্গলবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর আমির রফিকুল ইসলাম খানের আগাম জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। পুলিশের কাজে বাধা দেওয়া, ধর্মীয় অনভূতিতে আঘাত দেওয়া এবং পোশাকশ্রমিক অসন্তোষে ইন্ধন দেওয়ার অভিযোগে তাঁর বিরুদ্ধে এই ছয়টি মামলা করা হয়েছিল।
বিচারপতি শরীফ উদ্দিন চাকলাদার ও বিচারপতি ফজলুর রহমান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রফিকুলের করা আগাম জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। একই সঙ্গে তাঁকে কেন স্থায়ী জামিন দেওয়া হবে না, তা আগামী চার সপ্তাহের মধ্যে জানাতে সরকারের প্রতি রুল জারি করা হয়েছে। আদালত তাঁর বিরুদ্ধে পুলিশ প্রতিবেদন দাখিল না করা পর্যন্ত জামিন মঞ্জুর করেছেন।
জানা গেছে, পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে ২০ ও ৩০ জুন, ৩ জুলাই রফিকুল ইসলাম খানের বিরুদ্ধে পল্টন থানায় এবং একই অভিযোগে মতিঝিল থানায় আরেকটি মামলা করা হয়। তাঁর বিরুদ্ধে পোশাকশ্রমিকদের অসন্তোষে ইন্ধনের অভিযোগে ৩০ জুন কাফরুল থানায় এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে ২৯ জুন নিম্ন আদালতে মামলা করা হয়।
Keywords/Tags: জামায়াতে ইসলামী, রফিকুল ইসলাম খান









Leave your response!