যুদ্ধাপরাধীদের তথ্য দেওয়ার আহ্বান
মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী ও যুদ্ধাপরাধ-বিষয়ক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তিদের সম্পর্কে তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গঠিত যুদ্ধাপরাধ-বিষয়ক তদন্ত কমিটি। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে এ কমিটির কাছে তথ্য দেওয়া যাবে।
গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্সের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সন্মেলনে এ তথ্য জানানো হয়। এতে তদন্ত কমিটির সভাপতি অধ্যাপক চৌধুরী জুলফিকার মতিন, সদস্য সচিব অধ্যাপক এম মোহাম্মদ ফায়েক উজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
Keywords/Tags: যুদ্ধাপরাধ-বিষয়ক তদন্ত কমিটি, রাজশাহী বিশ্ববিদ্যালয়
Added by: Mohammed Munim









Leave your response!