Articles Archive for 31 August 2010
Bangladesh, Bengali, Collaborators, Conspiracy, Dhaka, International Criminal Court Trials, News, যুগান্তর »
যুদ্ধাপরাধীদের তালিকা তৈরি করেছে জামায়াতে ইসলামী বাংলাদেশ। ওই তালিকায় সংসদ উপনেতা ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীসহ ৭৭ নেতাকে অভিযুক্ত করা হয়েছে। তালিকাটি বুকলেট ও সিডি আকারে তৈরি করে সারাদেশে বাজারজাত করার পরিকল্পনা করা হয়েছে। তাছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে গোলাম আযম, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জামায়াতের গোলাম আযম ও মাওলানা মতিউর রহমানের ছবি সংবলিত পোস্টার বের করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। জামায়াতের গ্রেফতারকৃত শীর্ষ নেতাদের মুক্তি ও যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া বানচাল করতে তিন মাসের পরিকল্পনা নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে জামায়াতে ইসলামী। এজন্য জামায়াতের উদ্যোগে বেসরকারি পর্যায়ে …
Arrest, Bangladesh, Bengali, Dhaka, Investigation, News, Politics, Terrorism, প্রথম আলো »
শরিয়তপুর জেলা স্টেডিয়াম থেকে গতকাল সোমবার সন্ধ্যা সাতটার দিকে জঙ্গি সংগঠন আল্লাহর দলের সদস্য সন্দেহে নয়জন যুবককে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলেন পাবনার আটঘরিয়া গ্রামের শফিকুল ইসলাম, বরিশালের ষোলক গ্রামের ইমদাদুল তালুকদার, পাবনার রাধানগর গ্রামের জিয়াউল করিম, মাদারীপুরের সাইগির গ্রামের সিহাবউদ্দিন, শরিয়তপুর সদর উপজেলার চর চটাং গ্রামের আবিদ আহম্মেদ, রুদ্রকর গ্রামের জাহিদুল ইসলাম, চর যাদবপুর গ্রামের মো. সাগর সরদার, চর কাশাভোগ গ্রামের শাকিবুজ্জামান ও ডামুড্যা উপজেলার কুতুবপুর গ্রামের সাইদুল ইসলাম।
পুলিশ জানায়, আটককৃত যুবকেরা স্টেডিয়ামে গোপন বৈঠক করছেন এমন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশ স্টেডিয়াম ঘেরাও করে তাঁদের আটক করে। আটক যুবকদের …
Arrest, Bangladesh, Bangladesh 1971 Trials, Conspiracy, Daily Star, Dhaka, English, Extremism, News, Terrorism »
Dhaka city unit Jamaat Chief Rafiqul Islam Khan was shown arrested and remanded for two days yesterday in another vehicle torching case.
Rafiqul was charged with setting fire to a bus in the capital on the day before BNP’s June 27 hartal.
Bangladesh, Bengali, Dhaka, News, Politics, Terrorism, প্রথম আলো »
নীলফামারীতে পৃথক দুটি মামলায় জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) আটজন সদস্যকে যাবজ্জীবন এবং ২০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার সকালে নীলফামারীর যুগ্ম জেলা ও দায়রা জজ এবং স্পেশাল ট্রাইব্যুনাল আদালত-৩-এর বিচারক আবদুর রশিদ মিয়া এ রায় ঘোষণা করেন।
জেএমবির আট সদস্যকে অস্ত্র আইনের মামলায় যাবজ্জীবন এবং বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় ২০ বছর করে সশ্রম কারাদণ্ড ও ২৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মামলার সাজা পাওয়া আসামিরা হলেন বগুড়ার গাবতলী থানার চক সাধু গ্রামের আবদুর রশিদ ওরফে আসিফ (২২), ঠাকুরগাঁওয়ের রানীশৈংকল উপজেলার ধর্মগড় বেতবাড়ী …
Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, Extremism, Investigation, News, Politics, Terrorism, War Crime, War Criminal, প্রথম আলো »
ঈদের আগে জামায়াতে ইসলামীর শীর্ষ চার নেতাকে মুক্তি দেওয়া না হলে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভবন উড়িয়ে দেওয়া হবে বলে একটি ই-মেইল বার্তায় হুমকি দেওয়া হয়েছে। আইন কমিশনের ই-মেইলের ঠিকানায় ২৫ আগস্ট এ বার্তাটি পাঠানো হয়। আজ মঙ্গলবার এই বার্তাটি দেখে তাত্ক্ষণিকভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয়কে বিষয়টি অবহিত করা হয়। তবে এতে ই-মেইল প্রেরকের কোনো পরিচয় উল্লেখ করা হয়নি। পুরোনো হাইকোর্ট ভবনের এক পাশে রয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং অন্য পাশে আইন কমিশন। সংশ্লিষ্ট ব্যক্তিরা ধারণা করছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিজস্ব ওয়েবসাইট না থাকায় আইন কমিশনের ঠিকানায় ই-মেইলটি পাঠানো হয়েছে। …
Bangladesh, Bengali, Dhaka, Extremism, Justice, Leadership, News, Politics, প্রথম আলো »
আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টামণ্ডলীর সদস্য সাংসদ সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় গ্রেনেড হামলা মামলায় দুই পুলিশ কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। গতকাল সোমবার সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মাহবুব উল ইসলামের আদালতে হরকাতুল জিহাদের নেতা মুফতি হান্নানসহ সাত আসামির উপস্থিতিতে সাক্ষ্য গ্রহণ হয়।
আদালত সূত্র জানায়, গতকাল সাক্ষ্য দেন দিরাই থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল মজিদ চৌধুরী ও উপপরিদর্শক (এসআই) শ্রীদাস দত্ত। এ নিয়ে মোট ৬৩ সাক্ষীর মধ্যে ৩৩ জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। আদালত আগামী ১৫ সেপ্টেম্বর পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেন।
২০০৪ সালের ২১ জুন সুরঞ্জিত সেনগুপ্তের নির্বাচনী এলাকা সুনামগঞ্জের …
Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, Extremism, Fundamentalism, Mobilisation, News, Politics, Religion, ইত্তেফাক »
শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ বলেছেন, বোরকা ও ধর্মীয় পোশাক পরতে কাউকে বাধা দেয়া যাবে না। আবার বাধ্যও করা যাবে না। হাইকোর্টের একটি রায়ের বাস্তবায়ন করতে গিয়ে শিক্ষা মন্ত্রণালয় ধর্মীয় পোশাকের ব্যাপারে বাধ্যবাধকতা আরোপ সংক্রান্ত পরিপত্র জারি করে।
রবিবার মাদ্রাসা শিক্ষকদের সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন আয়োজিত ‘মাদ্রাসা শিক্ষা উন্নয়নে করণীয়’ শীর্ষক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
Arrest, Bangladesh, Bengali, Dhaka, Investigation, Justice, Law, News, Politics, War Crime, War Criminal, প্রথম আলো »
গাড়িতে আগুন দিয়ে যাত্রী হত্যার চেষ্টা ও ভাঙচুরের অভিযোগে নিউমার্কেট থানায় দায়ের করা একটি মামলায় জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর আমির রফিকুল ইসলাম খানকে দুই দিনের রিমান্ডে নিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক ফজলুর রহমান গতকাল সোমবার রফিকুল ইসলাম খানকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ড আবেদনে বলা হয়, গত ২৭ জুন বিএনপির ডাকা হরতালের সমর্থনে আগের দিন নিউমার্কেট এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীরা যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে দিয়ে যাত্রীদের হত্যার চেষ্টা করেন এবং বাসটির ক্ষতিসাধন ও …
Uncategorized »
জামায়াতের মনগড়া একটি যুদ্ধাপরাধের তালিকা পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এ তালিকায় আওয়ামী লীগের একাধিক মন্ত্রী, সংসদ সদস্যের নাম রয়েছে। এদের মধ্যে জাতীয় সংসদের উপনেতা সাজেদা চৌধুরী ও বাণিজ্যমন্ত্রী লে. কর্নেল ফারুক খানের নাম রয়েছে। আবার ১৯৭১ সালে যারা সরকারি চাকরি করেছেন; কিন্তু যুদ্ধাপরাধী ছিলেন না তাদেরও নাম রয়েছে। ডিবির হাতে গ্রেফতার জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর আমীর রফিকুল ইসলাম খানের কাছ থেকে জামায়াতি যুদ্ধাপরাধের তালিকা উদ্ধার করা হয়।
Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, Fundamentalism, News, Politics, Propaganda »
ইসলামী আন্দোলনের আমীর চরমোনাইর পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম বলেছেন, জাতীয় ঐতিহ্য চেতনায় বোরকার প্রভাব এদেশের জনগণের ওপর অপরিসীম। মুসলিম নারীদের স্বাতন্ত্র্যের অন্যতম ভিত্তি ইসলামী পোশাক বোরকা। কাজেই বোরকার ব্যাপারে কোন ছাড় দেয়ার সুযোগ ইসলামে নেই।
গতকাল সোমবার কোতোয়ালী থানা শাখার উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয় থেকে জারিকৃত পরিপত্র বাতিল না করলে ঈদের পর কঠোর আন্দোলন কর্মসূচি দেয়া হবে। সেইসাথে আইনী লড়াইও চালানো হবে। থানা সভাপতি ডা. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ঢাকা মহানগর শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মাওলানা …
