সুরঞ্জিতের জনসভায় গ্রেনেড হামলা মামলায় দুই পুলিশের সাক্ষ্য গ্রহণ
আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টামণ্ডলীর সদস্য সাংসদ সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় গ্রেনেড হামলা মামলায় দুই পুলিশ কর্মকর্তার সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। গতকাল সোমবার সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মাহবুব উল ইসলামের আদালতে হরকাতুল জিহাদের নেতা মুফতি হান্নানসহ সাত আসামির উপস্থিতিতে সাক্ষ্য গ্রহণ হয়।
আদালত সূত্র জানায়, গতকাল সাক্ষ্য দেন দিরাই থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল মজিদ চৌধুরী ও উপপরিদর্শক (এসআই) শ্রীদাস দত্ত। এ নিয়ে মোট ৬৩ সাক্ষীর মধ্যে ৩৩ জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। আদালত আগামী ১৫ সেপ্টেম্বর পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেন।
২০০৪ সালের ২১ জুন সুরঞ্জিত সেনগুপ্তের নির্বাচনী এলাকা সুনামগঞ্জের দিরাই বাজারে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় গ্রেনেড হামলা হয়। এতে দুজন নিহত ও অর্ধশতাধিক আহত হয়। সুরঞ্জিত অল্পের জন্য রক্ষা পান।
Keywords/Tags: আওয়ামী লীগ, মুফতি হান্নান, সুরঞ্জিত সেনগুপ্ত









Leave your response!