Home » Archive

Articles Archive for 1 September 2010

Bengali, Dhaka, Freedom Fighter, News, যুগান্তর »

[1 Sep 2010 | Comments Off ]

নানা অনিয়ম আর দুর্নীতি শেকড় গেড়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে। মন্ত্রণালয়ের এক শ্রেণীর কর্মকর্তা-কর্মচারীর অনিয়ম-দুর্নীতির কারণে এখানে প্রকৃত অনেক মুক্তিযোদ্ধা নিজেদের নাম তালিকাভুক্ত করতে পারছেন না। আবার অনেক অমুক্তিযোদ্ধার নাম তালিকায় অন্তর্ভুক্ত হয়ে যাচ্ছে অনায়াসে। অভিযোগ উঠেছে, অর্থের বিনিময়ে এসব অনিয়ম হচ্ছে। প্রকৃত মুক্তিযোদ্ধারা বলছেন, দেশ স্বাধীন হওয়ার এত বছর পরও আজ পর্যন্ত দেশে মুক্তিযোদ্ধাদের একটি সঠিক ও পূর্ণাঙ্গ তালিকা নেই। বিভিন্ন সরকারের সময় সুযোগ-সুবিধা দেয়ার জন্য অর্থের বিনিময়ে এমন কিছু নাম তালিকাভুক্ত করা হয়েছে যারা কখনও মুক্তিযুদ্ধে অংশই নেয়নি। এর ফলে মুক্তিযোদ্ধাদের তালিকা আজ বিতর্কিত। জানা গেছে, কিছু দিন ধরে মুক্তিযুদ্ধবিষয়ক …

Bengali, Conspiracy, Dhaka, News, সংগ্রাম »

[1 Sep 2010 | Comments Off ]

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও শেরপুর গণমানুষের প্রিয় নেতা মুহাম্মদ কামারুজ্জামানকে পবিত্র ঈদের আগেই নিঃশর্ত মুক্তি দিতে সরকারের কাছে জোর দাবি জানিয়েছে শেরপুর জেলার সদর উপজেলার সর্বস্তরের জনগণ। কামারুজ্জামানকে গ্রেফতারের পর শেরপুর সদর উপজেলার পেশাজীবীসহ সর্বস্তরের মানুষ তার মুক্তি কামনায় দোয়া মাহফিল, প্রতিবাদ সভা, গণসংযোগসহ ইফতার মাহফিলের আয়োজন করে। মামলা হামলার ভয়ের কারণে অনেকে মুখ না খুললেও ভিতরে চাপা ক্ষোভ বিরাজ করছে।
শেরপুরে যারা সম্মুখ সারিতে মুক্তিযুদ্ধ করেছেন তাদের একজন বীর মুক্তিযোদ্ধা সামেদুল হক মাস্টার বলেন, আমরা শেরপুরে রাজাকারদের চিনি। কামারুজ্জামান রাজাকার ছিলেন না। উনি তখন শেরপুরে ছিলেন না। …

Bengali, Conspiracy, Dhaka, News, সংগ্রাম »

[1 Sep 2010 | Comments Off ]

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মুক্তি দাবি করে ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুরে আলী আহসান মোহাম্মদ মুজাহিদের নিজ বাসভবনে সোমবার তার পরিবারের আয়োজনে জেলার মুক্তিযোদ্ধাদের সাথে এক মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা পরিষদের ফরিদপুর জেলা ইউনিটের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রাখেন পরিষদের জেলা সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা শেখ ওয়াজেদ আলী ব্যাপারী ও মুক্তিযোদ্ধা পরিষদ কেন্দ্রীয় কমিটির ধর্ম ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ফায়েকুজ্জামান।
সভায় বক্তাগণ বলেন, রাম ও বাম রাজত্ব কায়েমের …

Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, International Crimes Tribunal (ICT), Justice, Law, Leadership, Mobilisation, News, Politics, War Crime, War Criminal, প্রথম আলো »

[1 Sep 2010 | No Comment ]

আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, ‘আমরা প্রথম সারির যুদ্ধাপরাধীর বিচার দ্রুত করতে চাই। খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যেই আইনি প্রক্রিয়ায় তাদের বিচার সমাপ্ত করা হবে। পর্যায়ক্রমে অন্যদেরও আইনের কাঠগড়ায় দাঁড় করানো হবে। কারণ এটা একটা চলমান প্রক্রিয়া। এক দিনেই সবাইকে খুঁজে বের করে আনা সম্ভব নয়। তবে এখন যাদের গ্রেপ্তার করা হয়েছে, তারা সবাই চিহ্নিত যুদ্ধাপরাধী।’
আজ বুধবার সকালে কেরানীগঞ্জ উপজেলা আয়োজিত দারিদ্র্য-বিমোচন প্রকল্পের আওতায় গ্রামীণ নারীদের সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইন প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
কামরুল ইসলাম বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচারে হাত দিয়ে আমরা এখন দ্বিতীয় মুক্তিযুদ্ধের মধ্যে আছি, যা …

Bangladesh, Bengali, Dhaka, News, Politics, Terrorism, ভোরের কাগজ »

[1 Sep 2010 | No Comment ]

মহিলা আওয়ামী লীগের ১০ জন স্থানীয় নেতা আহত। আহতদের মধ্যে ৪ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি
রাজধানীর পল্লবীতে আওয়ামী লীগের ইফতার মাহফিলে বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে মহিলা আওয়ামী লীগের ১০ জন স্থানীয় নেতা আহত হয়েছেন। আহতদের মধ্যে ৪ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঢাকা মহানগরীর ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত ওই দোয়া এবং ইফতার মাহফিলে বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ড. হাছান মাহমুদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মাগরিবের আজানের অল্পক্ষণ পর ড. হাসানের বক্তব্য শুরু হতেই মঞ্চের ডানপাশে বিকট শব্দে একটি বোমার বিস্ফোরণ ঘটে। এতে ধোঁয়ায় গোটা এলাকা আচ্ছন্ন …

Bangladesh, Bengali, Dhaka, Leadership, News, Politics, Terrorism, প্রথম আলো »

[1 Sep 2010 | No Comment ]

জঙ্গিদের পৃষ্ঠপোষক বলে চিহ্নিত রাজনীতিবিদদের ওপর কঠোর নজরদারি করার নির্দেশ দিয়েছেন স্বরাস্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক।
আজ বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে আইনশৃঙ্খলা-বিষয়ক এক বৈঠকে প্রতিমন্ত্রী এ নির্দেশ দেন।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘জঙ্গিরা যাতে আর কোনোভাবে সুযোগ নিতে না পারে, সে ব্যবস্থা নিতে হবে। আর যুদ্ধাপরাধীদের বিচারপ্রক্রিয়া বাধাগ্রস্ত করার চেষ্টায় যারা মাঠে নামবে, তাদের দৌড়ের ওপর রাখতে হবে।’
এ সময় চট্টগ্রামের বিভাগীয় কমিশনার সিরাজুল হক খান, নগর পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আসাদুজ্জামান মিয়া, নগর পুলিশের কমিশনার মো. আবুল কাশেম, জেলা প্রশাসক ফয়েজ আহমদসহ র‌্যব, কোস্টগার্ড, বিডিআরের প্রতিনিধি এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত …

Bangladesh, Bengali, Dhaka, News, Politics, Propaganda, Religion, Terrorism, প্রথম আলো »

[1 Sep 2010 | No Comment ]

ধর্মভিত্তিক সব দলকে এক হয়ে ইসলামবিরোধী ‘ষড়যন্ত্র’ রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মো. রেজাউল করিম।
আজ বুধবার ইসলামী আন্দোলন আয়োজিত ইফতার মাহফিলে সভাপতির বক্তব্যে সৈয়দ রেজাউল করিম আহ্বান জানিয়ে বলেন, ‘ইসলামবিরোধীরা ষড়যন্ত্র করে আমাদের বিভক্ত করে রেখেছে। আসুন আমরা এক হয়ে বসে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখে দিই।’
রাজধানীর কাকরাইলে রাজমনি ঈশা খাঁ হোটেলে আয়োজিত এ ইফতার মাহফিলে ধর্মভিত্তিক বিভিন্ন দল ও সংগঠন, পেশাজীবী সংগঠন এবং ছোট ছোট আরও কয়েকটি দলের নেতারা যোগ দেন।
ইফতারের আগে এই বক্তৃতায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন বলেন, আজ ইসলামি মূল্যবোধের ওপর …

Arrest, Bangladesh, Bengali, Dhaka, Extremism, Investigation, News, Politics, Terrorism, প্রথম আলো »

[1 Sep 2010 | No Comment ]

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার পলাতক আসামি মাওলানা তাজউদ্দিনের সঙ্গে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ভাগনে সাইফুল ইসলাম ডিউকের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল। এ ছাড়া তাজউদ্দিনকে পাকিস্তানে পালিয়ে যেতে সহায়তাকারী সাবেক গোয়েন্দা কর্মকর্তা লে. কর্নেল (বরখাস্ত) সাইফুল ইসলাম জোয়ার্দারসহ পলাতক আসামিদের সঙ্গে ডিউকের যোগাযোগের তথ্যপ্রমাণ পাওয়া গেছে।
গতকাল মঙ্গলবার আদালতে জমা দেওয়া সিআইডির প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
চার দিনের রিমান্ড শেষে ডিউককে গতকাল আদালতে হাজির করে এ প্রতিবেদন দেন তদন্ত কর্মকর্তা সিআইডির বিশেষ পুলিশ সুপার আবদুল কাহার আকন্দ।
নতুন করে রিমান্ড না চাওয়ায় ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মোহাম্মদ আলী হোসাইন ডিউককে কারাগারে পাঠানোর …

Arrest, Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, Extremism, Fundamentalism, News, Terrorism, ভোরের কাগজ »

[1 Sep 2010 | No Comment ]

জেহাদি বই আগুন দিয়ে পোড়ানোর সময় পরশুরাম থানা পুলিশ উপজেলা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদক নুরুল আবসারকে গ্রেপ্তার করেছে। গতকাল মঙ্গলবার দুপুরে পুলিশ পৌর এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল দুপুরে ফেনীর পরশুরাম পৌর এলাকার একটি বাড়িতে ছাত্রশিবির সমর্থিত ছাত্রদের মেসে উপজেলা কমিটির সাধারণ সম্পাদক নরুল আবসার তার কাছে রক্ষিত বিভিন্ন জেহাদি বই আগুন দিয়ে পোড়ানোর সময় এলাকাবাসী পুলিশকে সংবাদ পাঠালে পুলিশ এসে বইসহ তাকে গ্রেপ্তার করে।

Bangladesh, Bangladesh 1971 Trials, Conspiracy, Criminalization, Daily Star, Dhaka, English, News, Politics, Terrorism »

[1 Sep 2010 | No Comment ]

Prime Minister Sheikh Hasina yesterday once again said her government is preparing a list of errant activists of Bangladesh Chhatra League to bring them to book.
On July 16, Sheikh Hasina issued Chhatra League activists the same warning at a Awami League Central Working Committee meeting.
The premier was yesterday speaking at a discussion organised by BCL at the capital’s Bangabandhu International Conference Centre marking the August 15.
“We are collecting information and preparing a list of Chhatra Shibir and Chhatra Dal activists who infiltrated into BCL …

Arrest, Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, Extremism, Fundamentalism, News, Terrorism, ভোরের কাগজ »

[1 Sep 2010 | No Comment ]

শরীয়তপুর জেলা স্টেডিয়াম থেকে সোমবার রাতে জঙ্গি সংগঠন আল্লাহর দলের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর উদ্দেশ্যে গোপন বৈঠক করছে- এমন সংবাদের ভিত্তিতে রাত ১১টার দিকে এসআই সুনীলের নেতৃত্বে পালং থানা পুলিশ তাদের আটক করে। এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে জিহাদি বই-পুস্তকসহ লিফলেট উদ্ধার করা হয়। ঈদকে সামনে রেখে তারা নাশকতামূলক কর্মকাণ্ড ঘটানোর প্রস্তুতি নিচ্ছিল বলে পুলিশ ধারণা করছে।
আটককৃতরা হচ্ছে- শরীয়তপুর সদর উপজেলার কাশাভোগ গ্রামের সাইফুল ইসলাম সুমন, চরচাটাং গ্রামের আবিদ আহমেদ শিশির, চরযাদবপুর গ্রামের সবুজ সরদার ওরফে সাগর, হোগলা গ্রামের জাহিদুল ইসলাম, ডামুড্যা উপজেলার কুতুবপুর গ্রামের সাইদুল …

Bangladesh, Bangladesh 1971 Trials, Daily Star, Dhaka, English, Extremism, Judiciary, Justice, Law, News, Terrorism »

[1 Sep 2010 | No Comment ]

A court in two separate cases yesterday sentenced nine militants of outlawed Jama’atul Mujahideen Bangladesh (JMB) to life term and 20 years’ rigorous imprisonment under Arms Act and Explosive Substances Act.
The convicts are Abdur Rashid alias Ashik, 22, son of Lutfar Rahman of Choksagar village of Bogra district, Ohidul Islam alias Sayem alias Al-Mamun, 22, son of Afzal Hossain of Dharma Sagor village of Thakurgaon, Mahfuzur Rahman alias Ibrahim, 26, son of Jafar Ali of Chhit Kutub village of Rangpur, Md Moniruzzaman alias …