Home » Bangladesh, Bengali, Dhaka, Leadership, News, Politics, Terrorism, প্রথম আলো

 জঙ্গি পৃষ্ঠপোষকদের ওপর নজরদারি বাড়াতে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর নির্দেশ

1 September 2010 Author: নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম Original Source: Link

জঙ্গিদের পৃষ্ঠপোষক বলে চিহ্নিত রাজনীতিবিদদের ওপর কঠোর নজরদারি করার নির্দেশ দিয়েছেন স্বরাস্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক।
আজ বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে আইনশৃঙ্খলা-বিষয়ক এক বৈঠকে প্রতিমন্ত্রী এ নির্দেশ দেন।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘জঙ্গিরা যাতে আর কোনোভাবে সুযোগ নিতে না পারে, সে ব্যবস্থা নিতে হবে। আর যুদ্ধাপরাধীদের বিচারপ্রক্রিয়া বাধাগ্রস্ত করার চেষ্টায় যারা মাঠে নামবে, তাদের দৌড়ের ওপর রাখতে হবে।’
এ সময় চট্টগ্রামের বিভাগীয় কমিশনার সিরাজুল হক খান, নগর পুলিশের চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আসাদুজ্জামান মিয়া, নগর পুলিশের কমিশনার মো. আবুল কাশেম, জেলা প্রশাসক ফয়েজ আহমদসহ র‌্যব, কোস্টগার্ড, বিডিআরের প্রতিনিধি এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে সকালে শামসুল হক নগরের জেএম সেন হল চত্বরে হিন্দুসম্প্রদায়ের ধর্মীয় উত্সব জন্মাষ্টমীর শোভাযাত্রার উদ্বোধন করেন এবং শোভাযাত্রায় অংশ নেন।

Keywords/Tags:

Added by: Mohammed Munim

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.