Home » Bengali, Conspiracy, Dhaka, News, সংগ্রাম

ফরিদপুরে জামায়াত সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মুক্তি কামনা করে মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় ও ইফতার মাহফিল

1 September 2010 Author: ফরিদপুর সংবাদদাতা Original Source: Link


বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক মন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মুক্তি দাবি করে ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুরে আলী আহসান মোহাম্মদ মুজাহিদের নিজ বাসভবনে সোমবার তার পরিবারের আয়োজনে জেলার মুক্তিযোদ্ধাদের সাথে এক মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা পরিষদের ফরিদপুর জেলা ইউনিটের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রাখেন পরিষদের জেলা সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা শেখ ওয়াজেদ আলী ব্যাপারী ও মুক্তিযোদ্ধা পরিষদ কেন্দ্রীয় কমিটির ধর্ম ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক ফায়েকুজ্জামান।
সভায় বক্তাগণ বলেন, রাম ও বাম রাজত্ব কায়েমের জন্য সেদিন ১৯৭১ সালে আমরা মুক্তিযুদ্ধ করিনি। আমরা বঙ্গবন্ধুর নেতৃত্বে সেদিন মুক্তিযুদ্ধ করেছিলাম একটি সুখী সমৃদ্ধ ও সার্বভৌম বাংলাদেশ গড়ার জন্য। স্বাধীনতা যুদ্ধের পর বঙ্গবন্ধুর নেতৃত্বে এ দেশে ইসলামিক ফাউন্ডেশন, টঙ্গিতে তাবলীগ জামায়াতের ইজতেমা স্থল প্রতিষ্ঠা, ওআইসি সম্মেলনসহ বিভিন্ন ইসলামী প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছিল। সেদিন একশ্রেণীর ভোগবাদী লোক ত্রাণের মাল লুটপাটসহ রক্ষিবাহিনীকে অপব্যবহার করেছিল। যা বঙ্গবন্ধু কখনই পছন্দ করেননি বরং এসব কাজের জোর প্রতিবাদ করেছেন।
মতবিনিময় সভা শেষে ফরিদপুরের সন্তান আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মুক্তি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

Keywords/Tags: , ,

Added by: Shoeb

Comments are closed.