Home » Bangladesh, Bengali, Collaborators, Dhaka, International Criminal Court Trials, News, সংগ্রাম

বেড়ায় ইফতার মাহফিলে নেতৃবৃন্দঃ মাওলানা নিজামী কখনো মানবতা বিরোধী কোন কাজে জড়িত ছিলেন না

2 September 2010 Author: বেড়া সংবাদদাতা Original Source: Link

বাংলাদেশ জামায়াতে ইসলামী বেড়া উপজেলা শাখার নেতৃবৃন্দ বলেছেন, সরকার সম্পূর্ণ বেআইনীভাবে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্যই মাওলানা নিজামীসহ জামায়াতের শীর্ষ নেতাদের কারাগারে বন্দী করে রেখেছে। সর্বোচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকার পরও তাদের গ্রেফতার করে রিমান্ডের নামে নির্যাতন চালানো হচ্ছে। নেতৃবৃন্দ সরকারের প্রতি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে বলেন, শুধু বেড়া-সাঁথিয়া বা পাবনা নয় এমনকি বাংলাদেশের একজন লোকও সত্যের সাক্ষ্য হিসেবে বলতে পারবে না মাওলানা নিজামী যুদ্ধাপরাধ বা মানবতা বিরোধী কাজের সাথে জড়িত ছিলেন। বরং তিনি কোন মানুষের সাথে কড়া মেজাজে কথাও বলেননি। নেতৃবৃন্দ কুরআনের উদ্ধৃতি দিয়ে বলেন, যেখানে আল্লাহ পর্দাকে ফরয করেছেন অথচ সরকার পবিত্র রমযান মাসে সেটাকে নিষিদ্ধ করার প্রথম পদক্ষেপ হিসেবে বোরকা পড়া বাধ্যতামূলক না করতে প্রজ্ঞাপন জারি করে সমাজে ইভটিজিংসহ নানা ধরনের অশ্লীলতা ছড়াতে উৎসাহ যোগাচ্ছে। নেতৃবৃন্দ গতকাল বুধবার জামায়াতে ইসলামী বেড়া পৌরশাখা কর্তৃক সুধীদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে একথা বলেন। পৌর আমীর মাওলানা জামাল উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ ইফতার মাহফিলে বক্তব্য রাখেন পাবনা জেলা মজলিসে শূরার সদস্য, বেড়া উপজেলা আমীর ডা. আব্দুল বাসেত খান, মাওলানা আবু দাউদ, অধ্যক্ষ শহিদুল ইসলাম, মাওলানা আতাউর রহমান, বিশিষ্ট সাংবাদিক ওমর ফারুক, ডা. আবু বকর সিদ্দিক, মুফ্তি জাহাঙ্গীর আলম সেলিম প্রমুখ। ইফতার মাহফিলে মাওলানা নিজামীসহ জামায়াত নেতাদের মুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

Keywords/Tags: , ,

Added by: Shoeb

Comments are closed.