রফিকুল ইসলাম খানকে জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ
জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরের আমির রফিকুল ইসলাম খানকে দুই দিন জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
মহানগর গোয়েন্দা পুলিশ রফিকুল ইসলাম খানকে নিউমার্কেট থানায় দায়ের করা একটি মামলায় দুই দিনের রিমান্ড শেষে আজ বৃহস্পতিবার আদালতে হাজির করে আরও পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে।
মহানগর হাকিম ইসমাইল হোসেন রিমান্ডের আবেদন নাকচ করে রফিকুল ইসালামকে জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন। একই সঙ্গে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, গত ২৭ জুন বিএনপির ডাকা হরতালের সমর্থনে আগের দিন নিউমার্কেট এলাকায় আইনশৃঙ্খলার অবনতি করার জন্য বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা যাত্রীবাহী বাসে আগুন ধরিয়ে হত্যাচেষ্টা এবং বাসের ক্ষতিসাধন ও জনমনে আতঙ্কের সৃষ্টির অভিযোগে নিউমার্কেট থানায় দায়ের করা একটি মামলায় রফিকুল ইসলাম খানকে দুই দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ড শেষে আজ তাঁকে আদালতে হাজির করা হয়। এ ছাড়া তাঁর বিরুদ্ধে হরতালের সমর্থনে অগ্নিসংযোগ, ভাঙচুর ও ধংসাত্মক কর্মকাণ্ডের জন্য উসকানিমূলক বক্তব্য দিয়ে কর্মীদের উত্সাহিত করার অভিযোগ আনা হয়।

Keywords/Tags: জামায়াতে ইসলামী, রফিকুল ইসলাম খান
Added by: Mohammed Munim

Leave your response!