Home » Arrest, Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, International Crimes Tribunal (ICT), Investigation, News, Politics, War Crime, War Criminal, প্রথম আলো

তদন্ত চলায় গোলাম আযমকে গ্রেপ্তারে সরকারের সুযোগ নেই: কামরুল

3 September 2010 Author: নিজস্ব প্রতিবেদক Original Source: Link

আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম

আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগের তদন্ত চলছে। এখন তাঁকে গ্রেপ্তারে সরকারের কোনো সুযোগ নেই। ট্রাইব্যুনাল যথাসময়ে তাঁকে গ্রেপ্তারের নির্দেশ দিতে পারেন।
আজ শুক্রবার বাংলাদেশ এন্টারপ্রাইজ ফর ডেভেলপমেন্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ আয়োজিত যুদ্ধাপরাধীদের গ্রেপ্তারের দাবিতে আয়োজিত আলোচনা সভায় আইন প্রতিমন্ত্রী এ কথা বলেন।
কামরুল ইসলাম যুদ্ধাপরাধ বিচার প্রসঙ্গে বলেন, প্রথমে চিহ্নিত যুদ্ধাপরাধীদের বিচার হবে। দ্রুত সময়ের মধ্যে এসব যুদ্ধাপরাধীর বিরুদ্ধে অভিযোগের তদন্ত শেষে বিচার শুরু হবে। সরকারের এই মেয়াদেই যুদ্ধাপরাধীদের বিচার চূড়ান্ত হবে বলে তিনি জানান।
বিএনপি ও জামায়াতকে আলাদা করে দেখার সুযোগ নেই মন্তব্য করে আইন প্রতিমন্ত্রী বলেন, ‘তারা এক ও অভিন্ন শক্তি। একাত্তরের পরাজিত শক্তি, মুসলিম লীগসহ যারা প্রকাশ্যে রাজনীতি করতে পারছিল না, জিয়াউর রহমান তাদেরকে নিয়ে বিএনপি গঠন করেছিলেন। এর ধারাবাহিকতা এখনো চলছে। তাই বিএনপি যুদ্ধাপরাধের বিচার চায় না বরং বাধাগ্রস্ত করতে চায়।’
তারেক-কোকোর মুক্তির বিষয়ে কামরুল ইসলাম বলেন, প্যারোল একটি সাময়িক ব্যবস্থা। তিন সপ্তাহের বেশি প্যারোলে থাকা যায় না। কিন্তু তারেক-কোকো দীর্ঘদিন ধরেই প্যারোলে আছেন। এভাবে প্যারোল নিয়ে তাঁরা বছরের পর বছর বিদেশে থাকতে পারেন না বলে তিনি মন্তব্য করেন।

Keywords/Tags: , ,

Added by: Mohammed Munim

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.