তদন্ত চলাকালে গোলাম আযমকে গ্রেপ্তার করা হবে না
জামায়াতে ইসলামীর সাবেক আমীর গোলাম আযমের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে তদন্ত চলাকালে তাকে গ্রেপ্তার করা হবে না বলে জানিয়েছেন আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। গতকাল জাতীয় প্রেসক্লাবে ‘গোলাম আযমসহ সকল যুদ্ধাপরাধীর গ্রেপ্তার ও দ্রুত বিচার সমকালীন প্রসঙ্গ’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি একথা বলেন।
তিনি বলেন, প্রথমে চিহ্নিত যুদ্ধাপরাধীদের বিচার হবে এবং দ্রুত অভিযোগকৃত যুদ্ধাপরাধীদের তদন্ত কাজশেষে বিচার শুরু হবে। সরকারের চলতি মেয়াদেই বিচারকাজ শেষ হবে বলে তিনি জানান। বিচারপতি গোলাম রাব্বানী বলেন, গোলাম আযমকে গ্রেপ্তার দেশের বর্তমান আইনই যথেষ্ট। তারেক-কোকোর প্যারোল বিষয়ে আইন প্রতিমন্ত্রী বলেন, এটি একটি সাময়িক ব্যবস্থা। তিন সপ্তাহের বেশি প্যারোলে থাকা যায় না। তারেক-কোকো দীর্ঘদিন প্যারোলে আছেন। এভাবে বছরের পর বছর প্যারোল নিয়ে দেশের বাইরে থাকার নিয়ম নেই।
Keywords/Tags: amader somoy, Crime against humanity, golam azam, international crime, Investigation, War Criminal, war criminals trial, আন্তর্জাতিক অপরাধ, আমাদের সময়, গোলাম আযম, তদন্ত, মানবতার বিরুদ্ধে অপরাধ, যুদ্ধাপরাধী, যুদ্ধাপরাধী বিচার









Leave your response!