Home » Archive

Articles Archive for 5 September 2010

Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, Leadership, News, Politics, War Crime, War Criminal, প্রথম আলো »

[5 Sep 2010 | No Comment ]

স্থানীয় সরকারমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের বিষয়টি এখনো তদন্তাধীন। পৃথিবীর কোনো দেশই এ বিচারের বিরোধিতা করছে না; বরং সবাই বিচার প্রক্রিয়াটি সুষ্ঠু ও স্বচ্ছ হওয়ার আহ্বান জানিয়েছে। আর অচিরেই শুরু হবে এই বিচারকাজ।
মন্ত্রী বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে উচ্চ আদালতে আপিলেরও সুযোগ রাখা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিরা চাইলে যেকোনো দেশ থেকে আইনজীবী নিয়োগ করতে পারবেন।
গতকাল শনিবার বিকেলে নিউইয়র্ক সিটির কুইন্সে অবস্থিত ঢাকা ক্লাবে এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন।
যুদ্ধাপরাধের বিচারের কারণে মধ্যপ্রাচ্যে জনশক্তি রপ্তানিতে ধস নেমেছে—এমন মন্তব্যের জবাবে তিনি বলেন, যুদ্ধাপরাধের বিচার ইস্যু …

Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, Justice, News, Politics, Prosecution, Religion, War Crime, War Criminal, প্রথম আলো »

[5 Sep 2010 | No Comment ]

জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামী, নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদী, সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদসহ গ্রেপ্তার হওয়া দলীয় নেতা-কর্মীদের ঈদুল ফিতরের আগেই মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ।
আজ রোববার এক বিবৃতিতে মকবুল আহমাদ বলেন, ‘জামায়াতে ইসলামীর শীর্ষস্থানীয় নেতারা সবাই ষাটোর্ধ্ব এবং তাঁরা নানা জটিল রোগে ভুগছেন। বারবার রিমান্ডে নিয়ে তাঁদের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়েছে। তাঁদের পরিবার-পরিজন ও রাজনৈতিক সহকর্মী এবং ভক্ত-অনুরক্তরা তাঁদের জন্য উদ্বিগ্ন। আশা করি, সরকার তাঁদের মুক্তির বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করবেন।’