Articles Archive for 7 September 2010
Bangladesh, Bengali, Dhaka, Extremism, International Criminal Court Trials, News, যুগান্তর »
সিলেটে জামায়াত-শিবিরের সঙ্গে মিশে গেছে হাজারেরও বেশি নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরিরের সদস্য। তারা অধিকাংশই শিবিরের রাজনীতির প্রশিক্ষণ নিয়ে হিজবুত তাহরিরের সঙ্গে সম্পৃক্ত হয়েছিল। হিজবুত নিষিদ্ধ করে দেয়ার পর তারা আবার ছাত্রশিবিরে ফিরেছে। ছাত্রশিবিরে থেকেই তৎপরতা চালিয়ে যাচ্ছে তারা। জামায়াত ও ছাত্রশিবিরও প্রেক্ষাপট বিবেচনায় ‘ঘরের ছেলেদের’ বেলায় অত্যন্ত সহনশীল। হিজবুত জঙ্গি ও ছাত্রশিবির ক্যাডাররা মিলে এখন পরিস্থিতি মোকাবেলায় মরিয়া। শনিবার রাতে হিজবুত রাষ্ট্র প্রতিষ্ঠার আলাদা সংবিধানসহ সিলেটে আটক হিজবুত জঙ্গি আলী আহমদ ও এর আগে গ্রেফতার জুম্মান চৌধুরী এবং মেহেদী হাসান পুলিশি জিজ্ঞাসাবাদে ও রিমান্ডে এমন তথ্য দিয়েছে। গ্রেফতারকৃত আলী কানাইঘাট …
Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Crimes Against Humanity, Dhaka, Justice, News, Prosecution, War Crime, War Criminal, আমাদের সময় »
মেলবোর্ন থেকে : বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী ওসমান বলেছেন, বর্তমান সরকার বঙ্গবন্ধু হত্যার বিচারের রায় কার্যকর করেছে, এই সরকারই যুদ্ধাপরাধীদের বিচার করবে। এই নিয়ে সংশয়ের কোনো অবকাশ নেই। আওয়ামী লীগ ছাড়া আর কারো পক্ষেই যুদ্ধাপরাধীদের বিচার করা সম্ভব নয়। ব্যক্তিগত সফরে অষ্ট্রেলিয়ার মেলবোর্নে অবস্থানকালে প্রবাসী বাংলাদেশিদের একটি প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
৪ সেপ্টেম্বর সন্ধ্যায় স্থানীয় একটি রেস্টুরেন্টে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ইয়াফেস ওসমান বলেন, সরকার দুর্নীতিকে সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার এবং বিজ্ঞান ও প্রযুক্তিতে সর্বোচ্চ উৎকর্ষ সাধনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। সভাটির সমন্বয় …
Arrest, Bangladesh, Bengali, Dhaka, Extremism, News, Terrorism, আমাদের সময় »
রাজশাহী মহানগরীর কুমারপাড়া এলাকা থেকে রোববার রাত সাড়ে ১০টার দিকে আরাফাত হোসেন নামে এক শিবিরকর্মীকে গ্রেপ্তার হয়েছে। তার বাড়ি নগরীর মতিহার থানাধীন ধরমপুর এলাকায়। বাবার নাম কামালউদ্দিন। আরাফাতকে বোয়ালিয়া মডেল থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বোয়ালিয়া থানার ওসি শাহাদাত হোসেন জানান, মহানগর আওয়ামী লীগ অফিসের সামনে রাতে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় পুলিশ তাকে গ্রেপ্তার করে।
আরাফাত গত ৮ ফেব্রুয়ারি রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফারুক হোসেন হত্যাসহ একাধিক মামলার আসামি।
Bangladesh, Bengali, Dhaka, Extremism, Judiciary, News, Terrorism, ভোরের কাগজ »
গোপালগঞ্জের কোটালীপাড়ায় জনসভাস্থলে বোমা পুঁতে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা প্রচেষ্টার অভিযোগে দায়েরকৃত রাষ্ট্রদ্রোহসহ চারটি মামলায় হরকাতুল জেহাদ নেতা মুফতি আব্দুল হান্নান মুন্সীসহ ১৬ জেএমবি সদস্যকে গতকাল সোমবার গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে হাজির করা হয়। তবে সাক্ষীর অনুপস্থিতির কারণে মামলার সাক্ষ্যগ্রহণ হয়নি। আগামী ৭ অক্টোবর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন আদালত।
আদালত সূত্র জানিয়েছেন, কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বোমা পুঁতে হত্যা প্রচেষ্টার ঘটনায় রাষ্ট্রদ্রোহ মামলা, সরকারি বঙ্গবন্ধু কলেজ মাঠে গোপন বৈঠকের ঘটনায় মামলা, বানিয়ারচর গীর্জায় বোমা বিস্ফোরণে ১০ জন নিহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলা ও বিস্ফোরক মামলায় …
Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, Investigation, News, Politics, War Criminal, প্রথম আলো »
বাংলাদেশ জামায়াতে ইসলামীর গ্রেপ্তার হওয়া শীর্ষ নেতাদের মুক্তির জন্য হুমকিদাতা মারুফ রায়হানকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) আজ মঙ্গলবার তাঁকে নীলফামারী থেকে গ্রেপ্তার করে।
রাজধানীর ডিবি কার্যালয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার এ কে এম শহীদুল এক সংবাদ সম্মেলনে হুমকিদাতা মারুফ রায়হানকে সাংবাদিকদের সামনে হাজির করেন। সংবাদ সম্মেলনে তিনি জানান, মারুফের বাড়ি নীলফামারীর শেরপুর উপজেলার নতুন বাবু পাড়ার সাদ্দাম মোড়ে। সেখান থেকেই তাঁকে গ্রেপ্তার করা হয়। মারুফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। এলাকায় তাঁর একটি কম্পিউটার প্রশিক্ষণের দোকান আছে।
এ কে এম শহীদুল আরও জানান, কোন সাইবার ক্যাফে থেকে ই-মেইলটি পাঠানো হয়েছিল, …
