রাবির ছাত্রলীগ কর্মী ফারুক হত্যামামলার আসামি আরো এক শিবিরকর্মী গ্রেপ্তার
রাজশাহী মহানগরীর কুমারপাড়া এলাকা থেকে রোববার রাত সাড়ে ১০টার দিকে আরাফাত হোসেন নামে এক শিবিরকর্মীকে গ্রেপ্তার হয়েছে। তার বাড়ি নগরীর মতিহার থানাধীন ধরমপুর এলাকায়। বাবার নাম কামালউদ্দিন। আরাফাতকে বোয়ালিয়া মডেল থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
বোয়ালিয়া থানার ওসি শাহাদাত হোসেন জানান, মহানগর আওয়ামী লীগ অফিসের সামনে রাতে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় পুলিশ তাকে গ্রেপ্তার করে।
আরাফাত গত ৮ ফেব্রুয়ারি রাতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফারুক হোসেন হত্যাসহ একাধিক মামলার আসামি।
Keywords/Tags: amader somoy, faruk murder case, Islami Chatra Shibir, islami extrimism, islami extrimist, Rajshahi University, আমাদের সময়, ইসলামী ছাত্র শিবির, ইসলামী জঙ্গি, ইসলামী জঙ্গিবাদ, ফারুক হত্যা মামলা, রাজশাহী বিশ্ববিদ্যালয়
Added by: abishchruto









Leave your response!