Home » Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Crimes Against Humanity, Dhaka, Justice, News, Prosecution, War Crime, War Criminal, আমাদের সময়

যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে সংশয়ের অবকাশ নেই : ইয়াফেস ওসমান

7 September 2010 Author: আহমেদ শরীফ শুভ Original Source: Link

মেলবোর্ন থেকে : বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী ওসমান বলেছেন, বর্তমান সরকার বঙ্গবন্ধু হত্যার বিচারের রায় কার্যকর করেছে, এই সরকারই যুদ্ধাপরাধীদের বিচার করবে। এই নিয়ে সংশয়ের কোনো অবকাশ নেই। আওয়ামী লীগ ছাড়া আর কারো পক্ষেই যুদ্ধাপরাধীদের বিচার করা সম্ভব নয়। ব্যক্তিগত সফরে অষ্ট্রেলিয়ার মেলবোর্নে অবস্থানকালে প্রবাসী বাংলাদেশিদের একটি প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

৪ সেপ্টেম্বর সন্ধ্যায় স্থানীয় একটি রেস্টুরেন্টে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় ইয়াফেস ওসমান বলেন, সরকার দুর্নীতিকে সর্বনিম্ন পর্যায়ে নামিয়ে আনার এবং বিজ্ঞান ও প্রযুক্তিতে সর্বোচ্চ উৎকর্ষ সাধনে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। সভাটির সমন্বয় করেন সাবেক ছাত্রনেতা মাহমুব চৌধুরী। আলোচনায় অংশ নেন বিশিষ্ট বিজ্ঞানী ড. আহমেদ আজাদ, মোনাশ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. কামরুল আলম, কলামিস্ট আবিদ রহমান, কলামিস্ট আহমেদ শরীফ শুভ, খালেদ সাইফুল্লাহ ও বিশিষ্ট ব্যবসায়ী ইউসুফ মুরাদ প্রমুখ।

Keywords/Tags: , , , , , , , , ,

Added by: abishchruto

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.