Articles Archive for 8 September 2010
Arrest, Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Crimes Against Humanity, Dhaka, International Crimes Tribunal (ICT), News, Terrorism, আমাদের সময় »
যুদ্ধাপরাধীদের মুক্তির জন্য ইন্টারনেটের মাধ্যমে সরকার ও পুলিশ প্রশাসনকে ই-মেইলে হুমকি দেয়ার ঘটনায় মারুফ রায়হান নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার নীলফামারীর শেরপুর থানার নতুনবাবু পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার ব্যবহুত কম্পিউটারসহ অন্যান্য সরঞ্জামাদি জব্দ করেছে পুলিশ।
মারুফ জানিয়েছে, তিনি দিনাজপুর পলিটেকনিক কলেজ থেকে ডিপ্লোমা পাস। বাসার দোতলায় একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনা করেন। ব্যক্তিগত শত্রুতার জের হিসেবে ব্যবসায়িক বন্ধু রাবেয়া ফিস ফিডের মালিক মনিরকে হয়রানি করতেই তিনি রাবেয়া ফিস ফিডের ইমেইল একাউন্ট থেকে হুমকি দিয়েছিলেন। মনিরের ওই একাউন্টটি মারুফ নিজেই খুলে দিয়েছিলেন বলে …
Arrest, Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Conspiracy, Crimes Against Humanity, Dhaka, Investigation, News, Terrorism, ইত্তেফাক »
আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারকে হুমকিদাতা এক যুবক অবশেষে গ্রেফতার হয়েছে। ‘যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেফতারকৃত জামায়াতের চার নেতাকে ঈদের আগে মুক্তি না দিলে দেশের গুরুত্বপূর্ণ ভবন বোমা মেরে উড়িয়ে দেয়া হবে। ঈদের ছুটিতে দেশের বিভিন্ন স্থানে পুলিশ ও গুরুত্বপূর্ণ লোকদের ওপরও হামলা চালানো হবে।’ গত ২৫ আগস্ট ই-মেইলে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার শাহিনুর ইসলামকে এ ধরনের হুমকি দিয়েছিল নীলফামারীর সৈয়দপুর উপজেলার নতুন বাবুপাড়া এলাকার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার মারুফ রায়হান। এ ঘটনার পর তোলপাড় শুরু হয় প্রশাসনে। ছড়িয়ে পড়ে আতংক। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তদন্তে নামে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। অনুসন্ধানের পর গত …
Arrest, Bangladesh, Bangladesh 1971 Trials, Conspiracy, Daily Star, Dhaka, English, Extremism, International Crimes Tribunal (ICT), News, Terrorism »
Detectives arrested a man yesterday on charge of sending e-mail to the information and communication technology ministry, threatening to blow up important installations of the country and to attack police unless the four top Jamaat leaders are released before the upcoming Eid-ul-Fitr.
Detective Branch (DB) police arrested Maruf Raihan, a civil engineer and a manpower broker, at Natun Babupara in Saidpur upazila of Nilphamari district around 1:00am.
Dhaka Metropolitan Police (DMP) Commissioner AKM Shahidul Hoque disclosed this at a press conference at DB Headquarters …
Bangladesh, Bengali, Dhaka, History, News, Politics »
শ্রম, কর্মসংস্থান ও প্রবাসীকল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, স্বাধীনতাবিরোধীরা জনগণকে সরকারের বিরুদ্ধে খেপিয়ে তুলতে ডাকাতির পথ বেছে নিয়েছে। মুক্তিযুদ্ধের পরও তারা এ রকম অবস্থা সৃষ্টি করেছিল। তখন স্বাধীনতাবিরোধীরা ডাকাতি করে চলে যাওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান দিত।
আজ বুধবার দুপুরে ফরিদপুর সদরের আলীয়াবাদ ইউনিয়নের সাদীপুর বাজারে বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণের আগে এক সভায় তিনি এ কথা বলেন।
শ্রমমন্ত্রী বলেন, ‘আমরা শান্তিতে আছি বলে স্বাধীনতাবিরোধীরা অস্থির হয়ে পড়েছে। এ জন্য তারা ডাকাতিসহ বিভিন্ন অপকর্ম শুরু করেছে। যাতে আমাদের বদনাম হয়।’
শ্রমমন্ত্রী র্যাব ও পুলিশকে কঠোর হওয়ার পাশাপাশি প্রতিটি মহল্লায় সামাজিক …
Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, News, Politics, War Criminal, প্রথম আলো »
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার হওয়া বাংলাদেশ জামায়াতে ইসলামী শীর্ষস্থানীয় নেতাদের মুক্তি দাবি করে ই-মেইলে হুমকিদাতা মারুফ রহমানকে তিন দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার ঢাকার মহানগর হাকিম ইসমাইল হোসেন এ আদেশ দেন।
গতকাল মহানগর গোয়েন্দা পুলিশ মারুফকে গ্রেপ্তার করে। আজ ডিবি পুলিশ মারুফকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে।
প্রসঙ্গত, গত ২৫ আগস্ট তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয়ে পাঠানো ওই ই-মেইলে লেখা ছিল, ‘আমাদের (জামায়াতের) জাতীয় চার নেতাকে এই ঈদের মধ্যে মুক্তি না দিলে ঈদের ছুটিতে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভবন উড়িয়ে দেওয়া হবে। আপনাদের ওপর ও পুলিশের …
Bangladesh, English, History, Memorial, Mobilisation, New Delhi, News »
A memorial park and museum in memory of Indian soldiers and warriors of the 1971 Bangladesh Liberation War is being built at Chottakhola, a border village about 130 km from Agartala, by the Tripura government.
The forest department has been entrusted with work for the 20 hectare park which encompasses seven hillocks and a lake, state Forest minister, Jiten Chowdhury who hails from the area, told PTI.
A statue of Bangabandhu Sheikh Mujiber Rehman would be set up in the park at Chottakhola in South Tripura which …
Arrest, Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Conspiracy, Dhaka, Extremism, News, Terrorism, ভোরের কাগজ »
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ যুদ্ধাপরাধীদের মুক্তির জন্য ইন্টারনেটের মাধ্যমে সরকার ও পুলিশ প্রশাসনকে হুমকি দেয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে। গত সোমবার রাতে নীলফামারী জেলার সৈয়দপুর থানার নতুন বাবুপাড়ার সাদ্দাম মোড় এলাকার একটি বাসা থেকে মারুফ নামে ওই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারকে ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে। তিনি তার প্রতিপÿকে ফাঁসাতে এ কাজ করেছেন বলে পুলিশ প্রমাণ পেয়েছে।
পুলিশ জানায়, গত ২৫ আগস্ট তথ্য ও যোগাযোগ মন্ত্রণালয়ের ই-মেইল ঠিকানায় হুমকি বার্তায় লেখা হয়, ‘আমাদের জাতীয় চার নেতাকে এ ঈদের মধ্যে মুক্তি না দিলে ঈদের ছুটিতে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ভবন উড়িয়ে দেয়া হবে এবং আপনাদের …
