Home » Bangladesh, Bengali, Dhaka, History, News, Politics

দেশকে অশান্ত করতে স্বাধীনতাবিরোধীরা ডাকাতি করছে: শ্রমমন্ত্রী

8 September 2010 Author: ফরিদপুর অফিস Original Source: Link

শ্রম, কর্মসংস্থান ও প্রবাসীকল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, স্বাধীনতাবিরোধীরা জনগণকে সরকারের বিরুদ্ধে খেপিয়ে তুলতে ডাকাতির পথ বেছে নিয়েছে। মুক্তিযুদ্ধের পরও তারা এ রকম অবস্থা সৃষ্টি করেছিল। তখন স্বাধীনতাবিরোধীরা ডাকাতি করে চলে যাওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান দিত।
আজ বুধবার দুপুরে ফরিদপুর সদরের আলীয়াবাদ ইউনিয়নের সাদীপুর বাজারে বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণের আগে এক সভায় তিনি এ কথা বলেন।
শ্রমমন্ত্রী বলেন, ‘আমরা শান্তিতে আছি বলে স্বাধীনতাবিরোধীরা অস্থির হয়ে পড়েছে। এ জন্য তারা ডাকাতিসহ বিভিন্ন অপকর্ম শুরু করেছে। যাতে আমাদের বদনাম হয়।’
শ্রমমন্ত্রী র্যাব ও পুলিশকে কঠোর হওয়ার পাশাপাশি প্রতিটি মহল্লায় সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। সভায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহিমা আক্তারের সভাপতিত্বে অন্যদের মধ্যে ফরিদপুরের জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ, স্থানীয় ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান মো. আকতারুজ্জামান ও জেলা আওয়ামী লীগের ত্রাণবিষয়ক সম্পাদক মোকাররম মিয়া বক্তব্য দেন।
অনুষ্ঠানে শ্রমমন্ত্রীর ব্যক্তিগত তহবিল থেকে ইউনিয়নের ৩০০ বন্যাদুর্গত পরিবারের মধ্যে শাড়ি, ১০ কেজি চাল, এক কেজি ডাল, সেমাই, দুধ, চিনি ও ২০০ করে নগদ টাকা দেওয়া হয়।

Keywords/Tags:

Added by: Mohammed Munim

Leave your response!

Add your comment below, or trackback from your own site. You can also subscribe to these comments via RSS.

Be nice. Keep it clean. Stay on topic. No spam.

You can use these tags:
<a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>

This is a Gravatar-enabled weblog. To get your own globally-recognized-avatar, please register at Gravatar.