যুদ্ধাপরাধীদের পক্ষে হুমকিদাতা গ্রেপ্তার

যুদ্ধাপরাধীদের মুক্তির জন্য ইন্টারনেটের মাধ্যমে সরকার ও পুলিশ প্রশাসনকে ই-মেইলে হুমকি দেয়ার ঘটনায় মারুফ রায়হান নামে এক যুবককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সোমবার নীলফামারীর শেরপুর থানার নতুনবাবু পাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার ব্যবহুত কম্পিউটারসহ অন্যান্য সরঞ্জামাদি জব্দ করেছে পুলিশ।
মারুফ জানিয়েছে, তিনি দিনাজপুর পলিটেকনিক কলেজ থেকে ডিপ্লোমা পাস। বাসার দোতলায় একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র পরিচালনা করেন। ব্যক্তিগত শত্রুতার জের হিসেবে ব্যবসায়িক বন্ধু রাবেয়া ফিস ফিডের মালিক মনিরকে হয়রানি করতেই তিনি রাবেয়া ফিস ফিডের ইমেইল একাউন্ট থেকে হুমকি দিয়েছিলেন। মনিরের ওই একাউন্টটি মারুফ নিজেই খুলে দিয়েছিলেন বলে এর পাসওয়ার্ড তার জানা ছিল। ইমেইলে মনিরের মোবাইল নাম্বারও দেয়া ছিল। গ্রেপ্তারকৃতের সঙ্গে যুদ্ধাপরাধীদের কোনো যোগাযোগ আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে ঢাকার পুলিশ কমিশনার শহীদুল হক জানান।
Keywords/Tags: amader somoy, arrest, conspiracy against war crime trial, international crime tribunal, sabotaz, war crime tribunal, আন্তর্জাতিক অপরাধ আদালত, আমাদের সময়, গ্রেফতার, নাশকতা, যুদ্ধাপরাধ বিচারবিরোধী কার্যক্রম, যুদ্ধাপরাধের বিচার ট্রাইবুনাল









Leave your response!