Home » Archive

Articles Archive for 9 September 2010

Bangladesh, Bengali, Dhaka, News, Politics, Propaganda, Religion, Terrorism, প্রথম আলো »

[9 Sep 2010 | No Comment ]

রাঙামাটির বরকল উপজেলার সদর ইউনিয়নের বাসিন্দারা হিজবুল মাহাদি নামের একটি ধর্মীয় সংগঠনের সদস্য সন্দেহে সাতজনকে আটক করে সেনাবাহিনীর ক্যাম্পে দিয়েছে।
আটক ব্যক্তিরা হলেন বরকল সদর ইউনিয়নের বগারবিল গ্রামের হাতেম আলী (৬৫), মো. সোহরাব (৪২), মো. রোববানা (৪০), শহীদুল ইসলাম ওরফে নুহুল (৩৭), মমতাজ উদ্দিন (৫৫), আবদুল খালেক (৪০) ও সুবলং ইউনিয়নের শাহজাহান মিস্ত্রি (৬০)।
জানা গেছে, আজ সকাল আটটার দিকে এই সাতজন স্থানীয় লোকজনকে ডেকে জিহাদ নিয়ে আলোচনার চেষ্টা করেন। এ সময় স্থানীয় আনসার-ভিডিপির সদস্য ও গ্রামবাসী তাদের ধরে ফেলে। পরে সকাল নয়টার দিকে গ্রামবাসী তাদের সুবলং সেনাবাহিনীর ক্যাম্পে দিয়ে আসে।
গ্রামবাসী জানায়, …

Bangladesh, Bengali, Dhaka, News, Terrorism, প্রথম আলো »

[9 Sep 2010 | No Comment ]

নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) ফাঁসি কার্যকর হওয়া অন্যতম শীর্ষস্থানীয় নেতা সিদ্দিকুল ইসলাম ওরফে ‘বাংলা ভাই’য়ের অন্যতম সহচর জেএমবির অ্যাকশন কমান্ডার নামে পরিচিত মোস্তাফিজুর রহমান ওরফে ‘কিলার মোস্তাক’ গতকাল বৃহস্পতিবার রাতে জামিনে মুক্তি পাওয়ার পরপরই জেলগেট থেকে নিখোঁজ হয়েছেন। মোস্তাকের পরিবারের দাবি জামিনে মুক্তি পাওয়ার পরই সাদা পোশাকের পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে। তবে পুলিশ মোস্তাককে পুনরায় গ্রেপ্তার করার কথা অস্বীকার করেছে।
জানা গেছে, গতকাল বৃহস্পতিবার রাত নয়টার দিকে বাংলা ভাইয়ের অন্যতম সহচর মোস্তাক রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান। জেল গেট থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই সাদা পোশাকধারী …

Bangladesh, Bengali, Collaborators, Dhaka, News, Politics, প্রথম আলো »

[9 Sep 2010 | No Comment ]

শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দেশের মানুষ শান্তিতে আছে দেখে স্বাধীনতাবিরোধীরা অস্থির হয়ে পড়েছে। এ জন্যই তারা বিভিন্ন অপকর্ম শুরু করেছে। যাতে সরকারের বদনাম হয়।
গতকাল বুধবার দুপুরে ফরিদপুর সদরের আলীয়াবদ ইউনিয়নের সাদীপুর বাজারে বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণের আগে এক সভায় বক্তব্যে শ্রমমন্ত্রী এ কথা বলেন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহিমা আক্তারের সভাপতিত্বে আরও বক্তব্য দেন ফরিদপুরের জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ, জেলা আওয়ামী লীগের ত্রাণবিষয়ক সম্পাদক মোকাররম মিয়া প্রমুখ। অনুষ্ঠানে শ্রমমন্ত্রীর ব্যক্তিগত তহবিল থেকে ইউনিয়নের ৩০০ বন্যাদুর্গত পরিবারের মধ্যে একটি করে শাড়ি, …

Bangladesh, Bangladesh 1971 Trials, Bengali, Dhaka, Investigation, Justice, News, Politics, Prosecution, প্রথম আলো »

[9 Sep 2010 | No Comment ]

মানবতাবিরোধী অপরাধের বিচারকাজে সমন্বয়হীনতা দূর করতে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদমর্যাদার একজনকে প্রধান তদন্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হবে। এ কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
গতকাল বুধবার অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘যুদ্ধাপরাধ বিচার কার্যক্রম পর্যালোচনা’ বিষয়ে এক সভা শেষে অর্থমন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত তদন্ত সংস্থা এবং আইনজীবী প্যানেলের মধ্যে কোনো সমন্বয় নেই। এই সমন্বয়হীনতা দূর করে সার্বিক কার্যক্রম তদারকির জন্য একটি স্টিয়ারিং কমিটি গঠন করা হবে। এ কমিটিতে আইন, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধিরা থাকবেন।
মন্ত্রী বলেন, তদন্ত সংস্থার কাজে যাতে সমন্বয় থাকে এবং তাঁরা তদারক …

Bangladesh, Bangladesh 1971 Trials, Crimes Against Humanity, Daily Star, Dhaka, Due Process & Trial Standards, English, International Crimes Tribunal (ICT), News, Transparency »

[9 Sep 2010 | No Comment ]

Says Muhith
Finance Minister AMA Muhith yesterday admitted the lack of coordination between prosecutors and investigators in the trial of war crimes.
The war crimes investigation agency will have its chief appointed soon so that it can carry out probe for the trial smoothly, he said while talking to reporters after a meeting on war crimes trial at his office yesterday.
Abdul Matin, the previous chief of the agency, resigned on May 5 amid controversy over his appointment and alleged affiliation with Islami Chhatra Sangha …

Uncategorized »

[9 Sep 2010 | No Comment ]

স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের বিচার কার্যক্রমে ব্যাঘাত সৃষ্টিকারী ষড়যন্ত্রকারীদের বিষ দাঁত ভেঙে দিতে হবে। তিনি এ বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে এবং দেশ থেকে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, চাঁদাবাজি ও টেন্ডারবাজি চিরতরে নির্মূল করতে সবার সহযোগিতা চান।
আজ রোববার চাঁদপুরে নবনির্মিত জেলা কারাগারের উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
সাহারা খাতুন বলেন, যুদ্ধাপরাধের বিচার প্রক্রিয়া শুরু হওয়ার পর আদালতের প্রধান কৌঁসুলি ও প্রধান বিচারপতিকে হুমকি দেওয়া হয়। এ জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ মোতাবেক তারা এ ব্যাপারে সতর্ক অবস্থানে রয়েছে। তবে যুদ্ধাপরাধীদের বিচারের ব্যাপারে জনগণ পাশে …